প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

পথের বাঁকে by জুবায়ের হুসাইন


শামসুল হকের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তিনি নিজেও বুঝতে পারছেন না কেনো তার মনটা খারাপ হলো। অথচ যে কারণে মন খারাপ, সেটা বড় কোনো বিষয় নয়।

অফিস শেষে বাসে করেই বাড়ি ফিরছেন তিনি। প্রতিদিনকার মতো আজও বাস থেকে নামলেন। এখান থেকে তার বাসা রিকসায় করে গেলে আট টাকা ভাড়া। কিন্তু তিনি কোনোদিনই এই আট টাকা খরচ করেননি। এটাকে তিনি বেহুদা খরচ মনে করেন। অর্থাৎ পায়ে হেঁটেই পাড়ি দেন পথটুকু। অবশ্য মাথার উপর একটা ছাতা মেলানো থাকে কী বর্ষা, কী রোদ সবসময়।
পড়ন্ত এই বিকেলে রোদের তেজ না থাকলেও ছাতা বন্ধ করেননি তিনি। হয়ত বা খেয়ালও করেননি যে এখন ছাতা না মেলিয়েও নিশ্চিন্তে পথ পাড়ি দেয়া যায়। দীর্ঘদিনের অভ্যাস বলেই কথা।

বাস থেকে নেমে কেবল কয়েক কদম এগিয়েছেন তিনি এই সময়ই ঘটলো ঘটনাটা। পিচঢালা রাস্তা হলেও এখানে ওখানে খোয়া উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। তেমনই একটি গর্তে শামসুল হকের বাম পা পড়ে। আর তাতেই মুহূর্তে মনটা তেতো হয়ে ওঠে তার। ‘উহ!’ করে ব্যথায় ককিয়ে ওঠেন একবার।

মনে মনে গর্তটাকে কষে কয়েকটা গাল দেন তিনি। তবে তার এই গালিতে কোনো অশালীন শব্দ নেই।
এখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন মাঝ বয়স ছাড়িয়ে যাওয়া লোকটা। পা’টা বুঝি মচকেই গেলো- ভাবলেন তিনি।
শামসুল হকের মন খারাপের কারণ এটাই।

এর আগে অনেক বড় বড় ঘটনা তার জীবনে ঘটে গেছে। কোনো সময়ই তার এতো মন খারাপ হয়নি। হাসি মুখে সব সহ্য করেছেন তিনি। বুঝতেও দেননি কাউকে তার মন খারাপের কথা। আর আজ কি-না!

আসলে মানুষের মনটা বড়ই বিচিত্র। কখন কি কারণে মন ভালো হয়ে ওঠে, কোন্ কারণে মন খারাপ হয় তা বলা মুশকিল। মন নামক জিনিসটার কূল পাওয়ার সাধ্য বোধহয় কারোরই নেই। তাই মন নামক জিনিসটাকে মাঝে মাঝে তার কাছে জটিল এক রহস্য বলে মনে হয়। এ রহস্যের জাল ছিন্ন করতে চেষ্টাও তিনি করেননি।
আকাশে কী আজ মেঘ জমেছে?

মুখ তুলে আকাশপানে তাকান শামসুল হক। কই? নীল আকাশই তো দেখা যাচ্ছে, রোজই যা দেখা যায়। মাঝে মাঝে পেঁজা তুলোর মতো খ- খ- সাদা মেঘ ভেসে যাচ্ছে। হেমন্তের মেঘশূন্য আকাশ বলে কথা! কিন্তু তার মন জুড়ে কেনো এতোগুলো কালো মেঘ? ক্রমেই যেনো ভারি হচ্ছে মেঘগুলো। তিনি বুঝতে পারেন না এ কিসের আলামত। কিছুটা ভয়ও পাচ্ছেন তিনি এখন।

দৃষ্টি ফিরিয়ে নিলেন আকাশ থেকে। কী এক অস্বস্তিতে তান মনটা ছেয়ে গেছে। প্রচ- তেষ্টা পেয়েছে তার। পাশে একটি হোটেল থাকলেও সেখানে গিয়ে পানি খেতে ইচ্ছে করছে না। লাগুক তেষ্টা। পাক কষ্ট।

পাঁচতলা বিল্ডিংয়ের দো’তলায় শামসুল হক তার পরিবার নিয়ে ভাড়া থাকেন। স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র নিয়ে তার সংসার।
আজ এটুকু সিঁড়ি টপকাতেই হাফিয়ে উঠলেন তিনি। পায়ের ব্যথাটা আরো বেড়ে গেছে এই মুহূর্তে।
দরোজার সামনে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে রীতিমতো হাফিয়ে নিলেন দুই মিনিট। তারপর দরোজায় টোকা দিলেন অভ্যাস মতো। আগে কলিং বেল ছিল, নষ্ট হয়ে যাওয়ার পর তা আর ঠিক করা হয়নি।

দরোজা খুলে দিল রেহানা শামসুল হকের একমাত্র মেয়ে। ভাইবোনের মধ্যে সবার বড় সে।
শামসুল হক ভেতরে প্রবেশ করলেন। ‘তোমার মা কই?’ জিজ্ঞেস করলেন তিনি।
‘মা একটু শুয়ে আছেন।’ জবাব দিল রেহানা।
‘কেনো, এই অবেলায় শুয়ে কেনো?’
‘না, মানে---’

‘তুমি কি জন্য এসেছো দরোজা খুলতে?’ ঝাঁঝিয়ে উঠলেন শামসুল হক।
চমকে উঠলো রেহানা। একি! বাবা এমন রেগে যাচ্ছেন কেনো? তিনি তো কোনো সময় তার ছেলেমেয়েদের উপর রাগ করেন না। আজ হঠাৎ কি এমন হলো?
‘আব্বা আপনি---’

রেহানা কথা শেষ করতে পারে না, আবার ঝাঁঝিয়ে ওঠেন শামসুল হক, ‘ওভাবে তালগাছের মতো দাঁড়িয়ে আছো কেনো? যাও সামনে থেকে! যত্তসব..’ গজ গজ করতে লাগলেন তিনি।
দ্রুত কেটে পড়লো রেহানা পরিস্থিতি উত্তপ্ত হবার আগেই। হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন মা। জিজ্ঞেস করলেন, ‘কি হয়েছে? মেয়েটাকে ওভাবে বকাবকি করছ কেনো?’

‘বকব না মানে? তোমার মেয়ে একটা---, দিন দিন ধাড়ি হচ্ছে আর---’ বলতে বলতে নিজের রুমের দিকে এগিয়ে গেলেন তিনি। পেছন পেছন গেলেন রাহেলা বেগম। স্বামীর খুঁড়িয়ে হাঁটা খেয়াল করে বললেন, ‘একি গো! তুমি অমনভাবে খোড়াচ্ছ কেনো? তোমার পায়ে কি হয়েছে?’
শামসুল হক কড়া ভাষায় কিছু কথা বলার জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছিলেন। কিন্তু কিছুই বললেন না। ছাতাটা একপাশে রেখে খাটে বসে পড়লেন। রাহেলা বেগম জামা-কাপড় পাল্টাতে সাহায্য করলেন। তারপর এক গেলাস ঠান্ডা পানি এনে দিলেন। শামসুল হক নীরবে পান করলেন। রাহেলা বেগম খালি গেলাসটা টেবিলে রেখে এসে স্বামীর পাশে বসলেন। নরম সুরে বললেন, ‘কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? মাথাটা একটু টিপে দিই?’

শামসুল হক কি বলবেন তা যেনো একটু গুছিয়ে নিলেন। তারপার বললেন, ‘মানুষ এমন কেনো গো?’
‘কেনো একথা বলছ?’

‘রেহানা খুব কষ্ট পেয়েছে, তাই না?’ উত্তরের অপেক্ষা না করে বলেই চললেন, ‘আসলে কেনো যে ওকে বকলাম তা আমি নিজেও জানিনে। বাস থেকে নেমে কয়েক পা এগোতেই একটা গর্তে পা পড়ে মচ্কে মতো গেলো, তারপরই মনটা কেমন খারাপ হয়ে গেলো। আর সেই রাগ--’
‘তুমি বরং শুয়ে পড়। আমি দেখি জাহানারা ভাবিদের ফ্রিজে বরফ পাওয়া যায় কি না।’ উঠতে গেলেন রাহেলা বেগম।

শামসুল হক তাকে থামিয়ে দিয়ে বললেন, ‘তোমার মনে খুব দুঃখ, তাই না? জীবনে তো কিছুই দিতে পারলাম না তোমাকে। হ্যাঁ, অনেক দুঃখ ও অভাব দিতে অবশ্য পেরেছি। আমি এক ব্যর্থ মানুষ!’ কেমন উদাস হয়ে গেলেন শামসুল হক।

‘এই, কি হয়েছে তোমার সত্যি করে বল তো! আমি কি তোমার কাছে কোনো সময় ওসব সুখ-টুক চেয়েছি? তুমিই তো আমার সুখ আর আনন্দ। আমি তো শুধু তোমাকেই চেয়েছি এবং পেয়েওছি। আর কোনো চাওয়ার নেই আমার। খবরদার! ওসব কথা আর কখনো বলবে না। তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো।’ ধরে এলো রাহেলা বেগমের গলা। ছলছল করে উঠেছে চোখ জোড়া।

‘আচ্ছা রাহেলা, তোমার মনে আছে সেই দিনগুলোর কথা, যখন আমরা গ্রামে থাকতাম। ছোটখাট ব্যবসা করতাম আমি। সকালে বেরিয়ে যেতাম আর সন্ধ্যার আগেই ফিরে আসতাম। তুমি গরম ভাত হাজির করতে সামনে। আমি খেতাম আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখতে। আমি কতবার বলেছি, কিন্তু তুমি কখনও আমার সাথে খেতে রাজি হওনি। বলতে, ‘তোমার খাওয়া না দেখলে আমার মন ভরে না।’ রেহানা তখন সবে পাঁচ বছরে পা দিয়েছে। ওকে নিয়ে আমাদের কত স্বপ্ন, কত পরিকল্পনা! তুমি ওকে কারণে-অকারণে বকতে। সন্ধ্যায় আমি বাড়ি ফিরলেই ও এগিয়ে এসে সব নালিশ করত। আমি তোমাকে মানা করতাম আর ও তাতে কত আনন্দ পেত! ওকে আমি আদর করতাম বলে তুমি আমাকে প্রায়ই বলতে, ‘ওকে যে অত মাথায় তুলছ, শেষে নিচে নামাতে পারবে তো?’ আমি বলতাম, ‘দূর! মেয়েকে আদর করব না তো কাকে করব? মেয়ে আমার খুব বুদ্ধিমতি। ঠিক আমার দাদির মতো।’ তোমার মনে আছে রাহেলা?’ এতগুলো কথা একসাথে বলে হাফাতে লাগলেন শামসুল হক।

রাহেলা বেগম বললেন, ‘আমার সব মনে আছে, সঅব! মাঝে মাঝে তুমি বাড়ি ফিরতে রাত করলে আমি রাগ করে তোমার সাথে কথা বলতাম না। তুমি আদর করে আমার রাগ ভাঙাতে। মজার মজার কথা বলতে। লজ্জায় আমার মুখ লাল হয়ে যেতো। তুমি সেই লজ্জারাঙা মুখ তুলে নিতে তোমার হাতে। তাতেই সব রাগ পানি হয়ে যেতো আমার।’ তারপর চুপ করে গেলেন। যেনো আর কিছু বলার নেই।
দু’জনেই যেনো কোন্ সুদূর অতীতে ফিরে গেছেন। জীবনের এ্যালবাম থেকে খুঁজে ফিরছেন সুখের ফ্রেমে বাঁধা ছবিগুলো। কিছুটা সময়ের জন্যে হলেও পুলকিত হয়ে উঠলো তাদের উভয়ের হৃদয়। সুখ-সাগরে ভেসে চলল।

হঠাৎ প্রশ্ন করলেন শামসুল হক, ‘আচ্ছা রাহেলা, আমরা গ্রাম ছেড়েছি ক’বছর হলো?’
রাহেলা বেগম বললেন, ‘হঠাৎ এ প্রশ্ন কেনো?’
‘আহা বলোই না।’
‘তা বোধহয় চোদ্দ বছর হবে।’

‘আমরা যখন এই শহরে প্রথম এলাম তখন রাতুলের বয়স তিন বছর আর রাকিব তোমার পেটে। আর এখন আমাদের রাকিবের বয়স বারো চলছে। ও এখন এইটে পড়ছে। অথচ মনে হয় এই তো সেদিনের কথা। রাকিব ভূমিষ্ট হলো। জানো রাহেলা, আমি সবসময় ইংরেজি ওই কথাটা মনে রাখতাম, If you run a race against time, time will win. যদি তুমি সময়ের সাথে দৌড়ের প্রতিযোগিতায় লিপ্ত হও, তবে সময়ই জয়ী হবে। কিন্তু এখন আর ওসব মনে থাকে না। সবকিছু কেমন ভুলো ভুলো লাগে। আসলে বয়স বাড়ছে তো!’ একটু হাসলেন তিনি, শব্দ না করে। আবার শুরু করলেন, ‘আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয়, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে যেতাম। জীবনের এতটা পথ পাড়ি দেয়া আমার একার পক্ষে কিছুতেই সম্ভব হতো না। আজ তো ছোট একটা গর্তে পা পড়ে পা’টা কেবল একটু মচ্কে গেছে, অন্যথায় আরো বড় কোনো গর্তে কবেই হারিয়ে যেতাম আমি।’

‘আহা থাক না ওসব। খালি খালি ওসব অতীত টেনে আনছো কেনো?’ রাহেলা বেগম প্রসঙ্গ পরিবর্তন করতে চাইলেন।
কিন্তু শামসুল হকের আজ কিসে পেয়ে বসেছে, তিনি থামতে পারলেন না। বললেন, ‘অতীত আছে বলেই তো মানুষ বেঁচে আছে। অতীত না থাকলে মানুষের কিছুই থাকতো না। এই দেখ না, অতীত আছে বলেই তো আমরা সেই অতীত থেকে স্মৃতি রোমন্থন করতে পারছি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সুখের স্মৃতি থাকে যেগুলো কখনও মুছে যাবার নয়। জীবনের কোনো না কোনো বাঁকে মানুষ সেগুলো স্মরণে আনে এবং সেখান থেকে আনন্দের পাশাপাশি অনুপ্রেরণাও সংগ্রহ করে। তোমার কি ভালো লাগছে না এসব মনে করতে?’

‘হ্যাঁ তা লাগছে। কিন্তু খারাপও লাগছে।’
‘খারাপ লাগছে তোমার? কেনো?’
একটা দীর্ঘশ্বাস ছাড়লেন রাহেলা বেগম। বললেন, ‘না এমনি বললাম আর কি। আসলে স্মৃতিই মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে যেতে প্রেরণা জোগায়।’

‘রাতুল প্রাইভেট পড়ে এখনও বোধহয় ফেরেনি।’ হঠাৎ প্রসঙ্গ বদল করেন শামসুল হক। ‘তুমি ওদের দিকে একটু ভালো করে খেয়াল রেখো। আমি তো সময় পাইনে। তুমিও ঢিলা দিলে শেষে বিপথে চলে যেতে পারে।’
‘এ ব্যাপারে তুমি কোনো চিন্তা কোরো না। আমার ছেলেমেয়রা অমন না। বাপ-মায়ের মনে কষ্ট দেয়ার মতো কোনো কাজই ওরা করবে না, এ আমি জোর দিয়েই বলতে পারি।’

‘সে বিশ্বাস আমারও আছে। আছে বলেই তো এতটা নিশ্চিন্ত থাকতে পারি। কিন্তু সমাজটা তো খুব ভালো না। তাই একটু সতর্ক থাকাই ভালো।’ একটু থামলেন তিনি। তারপর আবার বললেন, ‘এই দেখ, তোমার সাথে কথা বলে আমার মনটা ভালো হয়ে গেল। এবার যাও, একটু বরফ কোথাও পাও কি-না দেখ। আর শোনো, যাওয়ার সময় রেহানা মাকে একটু পাঠিয়ে দিও আমার কাছে।’
রাহেলা বেগম একটু মুচকি হাসলেন। তারপর বেরিয়ে গেলেন।

রাহেলা বেগম বেরিয়ে যেতেই চিন্তায় মগ্ন হলেন শামসুল হক। মনটা তার এখন অনেক হালকা লাগছে। মনে হচ্ছে জগদ্দল একটা পাথর তার বুকের ওপর থেকে নেমে গেছে এইমাত্র। আসলে তার স্ত্রীর কোনো তুলনায় হয় না। এমন স্ত্রী পাওয়া ভাগ্যেরই ব্যাপার বটে। তিনি ভাগ্যবান। তার জীবনের সুখ-দুঃখগুলোকে রাহেলা বেগম ভাগ করে নেয় বলে কখনও নিজেকে অসহায় মনেই হয় না। চরম সময়েও পরম প্রশান্তির পরশ পান তিনি তার স্ত্রীর কাছ থেকে। পথের বাঁকে হঠাৎ আলোর সন্ধান পাওয়ার মতো সামনে এগিয়ে যান তিনি। নব উদ্যমে পা ফেলেন সম্মুখে। স্বপ্ন দেখেন আলোকিত ভবিষ্যতের।

সুখেই আছেন তিনি। স্ত্রী কিংবা ছেলেমেয়ে কেউই তার সামর্থ্যের বাইরে কিছু দাবী করে না। ওরা তার পজিশন বোঝে। তিনিও ওদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন।

তবে রেহানাকে নিয়েই তার যতো চিন্তা। বিয়ের বয়স পার হয়ে গেলেও মেয়ের জন্যে কিছুই করতে পারছেন না তিনি। এই একটা বিষয় তাকে সর্বদা কুরে কুরে খাচ্ছে। চেষ্টাও কম করছেন না। কিন্তু মিলাতে পারছেন না। মেয়ে তার চাপা স্বভাবের। নিজের থেকে কিছুই বলে না। কিন্তু তিনি তো সব বোঝেন। আর বোঝেন বলেই দহনে পুড়তে থাকেন। এখন সবকিছু মহান প্রভুর কাছে সপে দিয়েছেন। তিনিই একটা ব্যবস্থা করে দেবেন নিশ্চয়ই। কেনো দেবেন না? তাকে ডাকতে তো কখনও ভুল হয় না তার। প্রভুকে তার ডাকে সাড়া দিতেই হবে।

বাস্তবে ফিরে এলেন শামসুল হক। যে মেয়েকে জীবনে কোনোদিন একটা ফুলের টোকাও দেননি, সেই মেয়েকে আজ কি-না তিনি বকেছেন? না না, মেয়েকে বকা তার ঠিক হয়নি। খুবই কষ্ট পেয়েছে নিশ্চয়ই মেয়েটা। কি করলে ও সব ভুলে যাবে তা-ই ভাবতে রাগলেন তিনি। পেয়েও গেলেন। স্বস্তির একটা দীর্ঘশ্বাস তাই তার ফুসফুস থেকে বেরিয়ে এলা।
দরোজার বাইরে পায়ের মৃদু আওয়াজ শোনা গেলো। ওপাশেই থেমে গেল।
শামসুল হক বললেন, ‘আয় মা, ভেতরে আয়।’
ধীরে ধীরে রুমে প্রবেশ করল রেহানা। বাবার সামনে এসে জড়সড় হয়ে দাঁড়ালো।
শামসুল হক পরম স্নেহে মেয়ের মাথায় হাত রাখলেন।

সূত্র : সোনার বাংলাদেশ

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

1 Comment:

নামহীন said...

চমৎকার গল্প! ধন্যবাদ লেখককে।

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন

নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা ইসলামী সাহিত্য স্বাস্থ্য কথা কৌতুক কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ইসলাম ফিচার শিশুতোষ গল্প কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ গবেষণা ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অরুদ্ধ সকাল অর্ক অয়ন খান আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হাসান আবুল হায়াত আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইলিয়াস হোসেন ইশতিয়াক ইয়াসির মারুফ উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কার্তিক ঘোষ কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিরিশচন্দ সেন গিয়াস উদ্দিন রূপম গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকির আবু জাফর জাকির আহমেদ খান জাকিয়া সুলতানা জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জায়ান্ট কজওয়ে জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার জয়নাল আবেদীন বিল্লাল ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা. দিদারুল আহসান ডা: সালাহ্উদ্দিন শরীফ তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ ফয়সাল বিন হাফিজ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মায়ফুল জাহিন মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো. আরিফুজ্জামান আরিফ মো: জামাল উদ্দিন মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

জোনাকী অনলাইন লাইব্রেরী - Jonaaki Online Library © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ