স্বাধীনতা আমার ভালোবাসা। স্বাধীনতা পরাধীনতা থেকে মুক্ত হওয়ার নাম। মার্চ মাস স্বাধীনতার মাস। গানের মাস। সুরের মাস, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের স্বাধীনতার লড়াই শুরু হয়। দীর্ঘ নয় মাস লড়াই করে ১৬ ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। বিজয় আসে ত্যাগের বিনিময়ে। বিজয় আসে লাখো মানুষের জীবনের বিনিমিয়ে। স্বাধীনতা লাভ করতে হয় রক্ত দিয়ে। ভালোবাসা দিয়ে।





