“সুমান” ছানাটি তার নীড়ে গুটি শুটি মেরে এত টুকুন হয়ে বসে আছে। শীতে তার সারা শরীর থর থর করে কাঁপছে। দুঃখে তার মন ভার হয়ে আছে। দু’চোখে জলের ধারা। একা বসে তার ভাগ্যের কথা ভাবছে। অপেক্ষা করছে মা কবে ফিরে আসবে। আদৌ ফিরে আসবে তো? সে দেশের পাষন্ড শিকারদের নির্মম গুলির আঘাত থেকে তারা নিজেদের বাঁচাতে পারবে তো ? তার খুব ভয় হচ্ছে। তা ছাড়া এত দিন সে নিজেই বা বেঁচে থাকবে তো ?





