প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

লৌকিকতা; ইবাদতের জন্য এক মহাবিপদ | ইমরান বিন বোরহান


ভূমিকা :
ইসলামে কোনো আমলের বাহ্যিক সৌন্দর্য বা পরিমাণের চেয়ে তার অন্তর্নিহিত নিয়ত ও ইখলাছ অধিক গুরুত্বপূর্ণ। ইখলাছ ইবাদতের রূহ বা প্রাণসত্তা। 
শায়খ আব্দুর রহমান বিন নাছির আস-সা‘দী (রহঃ) বলেন,

اِعْلَمْ أَنَّ الْإِخْلَاصَ لِلَّهِ أَسَاسُ الدِّينِ وَرُوحُ التَّوْحِيدِ وَالْعِبَادَةِ

‘জেনে রাখুন! আল্লাহর জন্য একনিষ্ঠতা (ইখলাছ) হল দ্বীনের ভিত্তি, তাওহীদের প্রাণ এবং ইবাদতের আত্মা’।(আল-কাওলুস সাদীদ শারহু কিতাবিত তাওদীদ, পৃ. ২১৯)
ইখলাছ হল, বান্দার সকল ইবাদত ও সৎকর্মে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য নির্ধারণ করা, আর এর বিপরীত হল রিয়া বা লৌকিকতা, যা মানুষের প্রশংসা, সম্মান বা মর্যাদা লাভের উদ্দেশ্যে আমল করা। রিয়া এমন এক অন্তরব্যাধি, যা নিঃশব্দে মানুষের নেক আমলকে গ্রাস করে এবং আল্লাহর নিকট তার মর্যাদাকে নষ্ট করে দেয়। এ কারণেই রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর উম্মতকে রিয়া সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন এবং একে ‘শিরকে আছগার’বা ছোট শিরক হিসাবে আখ্যায়িত করেছেন।
মানুষের আত্মশুদ্ধি, আমলের বিশুদ্ধতা এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রিয়ার বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ অত্যন্ত যরূরী। কারণ যে ব্যক্তি রিয়ার ভয়াবহতা উপলব্ধি করতে পারে, সে নিজের নিয়তকে পরিশুদ্ধ করতে সচেষ্ট হয় এবং আমলকে আল্লাহর জন্য একনিষ্ঠ করার প্রয়াস পায়। তাই ইসলামী জীবনব্যবস্থায় রিয়ার বিধিবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়।

    ইসলামে রিয়া(লৌকিকতা)’র বিধান:
ইসলামে রিয়া সুস্পষ্টভাবে হারাম, এ ব্যাপারে কোন মতভেদ নেই।
•    ইমাম নববী (রহঃ) ‘রিয়াযুছ ছালেহীন’গ্রন্থে রিয়া হারাম হওয়ার দলীল হিসাবে তিনটি আয়াত (বাইয়িনাহ ৫; বাক্বারাহ ২৬৪; নিসা ১৪২) এবং ৫টি হাদীছ নিয়ে এসে তিনি এটিকে শিরক হিসেবে চিহ্নিত করেছেন। (রিয়াযুছ ছালেহীন হা/১৬১৬-১৬২০)
•    ইমাম ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, فَالرِّيَاءُ كُلُّهُ شِرْكٌ ‘রিয়া সম্পূর্ণটাই শিরক’। তবে তা শিরকে আছগার বা ছোট শিরকের অন্তর্ভুক্ত। (আল-জাওয়াবুল কাফী, পৃ. ১৩৩ )

•    ইবনুল ক্বাইয়িম (রহঃ) শিরকে আছগারের উদাহরণ দিতে গিয়ে বলেছেন,
وَأَمَّا الشِّرْكُ الْأَصْغَرُ فَكَيَسِيرِ الرِّيَاءِ.
‘পক্ষান্তরে ছোট শিরকের অন্তর্ভুক্ত হল অল্প পরিমাণ রিয়া বা লৌকিকতা’। (মাদারিজুস সালিকীন ১/২৮১) ।
কখনো কখনো এটি শিরকে আকবার বা বড় শিরকে পরিণত হতে পারে।
•    শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (রহঃ) বলেন,
وَالرِّيَاءُ يَسِيرُهُ مِنَ الشِّرْكِ الْأَصْغَرِ، وَكَثِيرُهُ مِنَ الشِّرْكِ الْأَكْبَرِ.
‘অল্প পরিমাণ রিয়া ছোট শিরকের অন্তর্ভুক্ত আর বেশী পরিমাণ বড় শিরকের অন্তর্ভুক্ত’। (শারহু রিয়াযিছ ছালেহীন (রিয়াদ : দারুল ওয়াতান, ২য় সংস্করণ, ১৪২৭হি.), ৬ষ্ঠ খন্ড, পৃ. ৩৩৮) ।
উপর্যুক্ত আলোচনা থেকে আমরা এ কথা বুজতে পারি যে, রিয়া বা লৌকিকতা যে কোন ইবাদাতের জন্য মহাবিপদ, যে ইবাদতের মাধ্যমে রিয়া করা হচ্ছে তার মর্যাদার তারতম্য অনুযায়ী এর গুনাহ ও অপরাধের মাত্রাও ভিন্ন ভিন্ন হয়। সুতরাং যে ইবাদত যত বেশী মর্যাদাপূর্ণ, তা নিয়ে রিয়া করা তত বেশী গুনাহের কারণ।
    ইবাদতের সাথে রিয়া মিশ্রিত হওয়ার তিনটি অবস্থা:
ইবাদতের সাথে রিয়া মিশ্রিত হলে তার তিনটি অবস্থা রয়েছে।
•    প্রথম অবস্থা : মূল ইবাদতে রিয়া চলে আসা। অর্থাৎ ইবাদতের মূল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো ও তাদের প্রশংসা লাভ। যেমন: কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নয়; বরং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মূলত মুনাফিকদের ছালাতের অবস্থা এরকম হয়।
মহান আল্লাহ বলেন,
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا.
‘যখন তারা নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়। তারা লোকদের দেখায় এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে’ (নিসা ৪/১৪২) ।
•    ইবনু রজব হাম্বলী (রহঃ) এ ধরনের রিয়াকে رِيَاءٌ مَحْضٌ বা খাঁটি রিয়া হিসাবে আখ্যায়িত করে বলেছেন, ‘এই খাঁটি রিয়া সাধারণত কোন মুমিনের পক্ষ থেকে নামাজ ও সিয়ামের মতো ফরয ইবাদতে প্রকাশ পায় না। কখনো কখনো এটি ওয়াজিব সাদাক্বা বা হজ্জ এবং এ জাতীয় প্রকাশ্য আমলের ক্ষেত্রে প্রকাশিত হতে পারে। অথবা এমন আমলের ক্ষেত্রে প্রকাশিত হতে পারে যার কল্যাণ অন্যদের কাছে পৌঁছে। কারণ এ ধরনের আমলে ইখলাছ বা একনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত কঠিন ও দুরূহ’। (জামেউল উলূম ওয়াল হিকাম, তাহকীক্ব : শু‘আইব আরনাউত্ব ও ইবরাহীম বাজিস (রিয়াদ : দারাতুল মালিক আব্দুল আযীয, ৯ম মুদ্রণ, ২০০২ খ্রি.), ১ম খন্ড, পৃ. ৭৯, ১ম হাদীছের ব্যাখ্যা দ্র.) ।
•    আল-হারিছ আল-মুহাসিবী একে ( الرِّيَاءُ الأَعْظَمُ وَالأَشَدُّ ) বা বড় ও গুরুতর রিয়া হিসাবে আখ্যায়িত করে বলেছেন,
وَإِنَّمَا الْوَجْهُ الَّذِي هُوَ أَشَدُّ الرِّيَاءِ وَأَعْظَمُهُ: إِرَادَةُ الْعَبْدِ الْعِبَادَ بِطَاعَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، لَا يُرِيدُ اللَّهَ عَزَّ وَجَلَّ بِذَلِكَ.
‘রিয়ার সবচেয়ে ভয়াবহ ও গুরুতর রূপ হল, বান্দা মহান আল্লাহর আনুগত্যমূলক কাজের মাধ্যমে মানুষের সন্তুষ্টি ও প্রশংসা কামনা করে। কিন্তু এর দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে না’। (আর-রিয়া (দামেশক : দারু কালিমাত, ১৪৪৬ হি./২০২৫ খ্রি.), পৃ. ২১) ।
•    শায়খ বিন বায (রহঃ) এ ধরনের রিয়াকে ( رِيَاءٌ أَكْبَرُ ) বা ‘বড় রিয়া’ হিসাবে আখ্যায়িত করে বলেছেন, وَهُوَ رِيَاءُ الْمُنَافِقِينَ، وَأَهْلُهُ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ  ‘এটি মুনাফিকদের রিয়া। এ ধরনের রিয়াকারীরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে’। (শায়খ বিন বায, শারহু রিয়াযিছ ছালেহীন (বৈরুত : দারু কুরতুবাহ, ১ম প্রকাশ, ১৪৪০ হি. ২০১৯ খ্রি.), ৪র্থ খন্ড, পৃ. ৩৬৮) ।

    এ ধরনের রিয়া মিশ্রিত আমলের বিধান:
•    ইবনু রজব হাম্বলী (রহঃ) বলেন,
وَهَذَا الْعَمَلُ لَا يَشُكُّ مُسْلِمٌ أَنَّهُ حَابِطٌ، وَأَنَّ صَاحِبَهُ يَسْتَحِقُّ الْمَقْتَ مِنَ اللَّهِ وَالْعُقُوبَةَ.
‘এ ধরনের আমল যে বিনষ্টকারী ও সম্পূর্ণরূপে বাতিল-এ বিষয়ে কোন মুসলিমেরই সন্দেহ নেই। এমন আমলকারীর উপর আল্লাহর ক্রোধ, অসন্তোষ ও শাস্তি উপযুক্ত হয়ে যায়’। (জামেউল উলূম ওয়াল হিকাম ১/৭৯) ।
•    ইবনু কুদামা মাকদেসী বলেন,
أَمَّا الْعَمَلُ الَّذِي لَا يُرِيدُ بِهِ إِلَّا الرِّيَاءَ فَهُوَ عَلَى صَاحِبِهِ لَا لَهُ، وَهُوَ سَبَبٌ لِلْعِقَابِ، كَمَا أَنَّ الْعَمَلَ الْخَالِصَ لِوَجْهِ اللَّهِ تَعَالَى سَبَبٌ لِلثَّوَابِ. وَلَا إِشْكَالَ فِي هَذَيْنِ الْقِسْمَيْنِ.
‘আর যে আমলের উদ্দেশ্যই শুধু লোক দেখানো, তা আমলকারীর পক্ষে নয়; বরং তার বিরুদ্ধেই যায়। এটি শাস্তির কারণ। যেমন একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে সম্পাদিত আমল ছওয়াবের কারণ। এই দুই প্রকার আমলের ব্যাপারে কোনো সংশয় নেই’। (মুখতাছার মিনহাজুল কাছেদীন, পৃ. ৩৬৭) ।
•    শায়খ উছায়মীন (রহঃ) বলেন, فَهَذَا شِرْكٌ، وَالْعِبَادَةُ بَاطِلَةٌ. ‘এটি শিরক আর ইবাদত বাতিল’। (আল-কাওলুল মুফীদ আলা কিতাবিত তাওহীদ, পৃ. ৪৪৯) ।

•    দ্বিতীয় অবস্থা :
ইবাদতের মাঝখানে রিয়া এতে শরীক হয়ে যাওয়া অর্থাৎ শুরুতে ইবাদত আল্লাহর জন্য একনিষ্ঠ ছিল, পরে ইবাদতের মাঝে রিয়া এসে পড়ল।
এক্ষেত্রে যদি ইবাদতের প্রথম অংশ শেষ অংশের উপর নির্ভরশীল না হয়, তাহলে প্রথম অংশ ছহীহ (শুদ্ধ) হবে এবং শেষ অংশ বাতিল হবে। যেমন, একজন ব্যক্তি একশত টাকা দান করার ইচ্ছা পোষণ করল। সে পঞ্চাশ টাকা খাঁটি ইখলাছের সাথে দান করল। আর বাকী পঞ্চাশ টাকা দান করল লোক দেখানোর উদ্দেশ্যে। এক্ষণে প্রথম পঞ্চাশ টাকা দানের ছওয়াব সে পাবে। আর দ্বিতীয় পঞ্চাশ টাকা দানের ছওয়াব বাতিল বলে গণ্য হবে।
যদি ইবাদতের শেষ অংশ প্রথম অংশের উপর নির্ভরশীল হয়, তাহলে তার দু’টি অবস্থা রয়েছে-
এক. যদি ব্যক্তি সাথে সাথে রিয়াকে প্রতিহত করে এবং তার দিকে ঝুঁকে না পড়ে; বরং তাকে দূরে সরিয়ে দেয় এবং তা অপছন্দ করে, তাহলে এতে তার কোন ক্ষতি হবে না। কারণ নবী (ছাঃ) বলেছেন,
إِنَّ اللهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا وَسْوَسَتْ أَوْ حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ بِهِ أَوْ تَكَلَّمْ.
‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আমার উম্মতের অন্তরে উদিত কুমন্ত্রণা ও চিন্তাগুলো ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে প্রকাশ করে’। (বুখারী হা/৬৬৬৪; মুসলিম হা/১২৭) ।
দুই.  যদি সে এই রিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং তা প্রতিহত না করে, তাহলে তার পুরো ইবাদত বাতিল হয়ে যাবে। কারণ ইবাদতের শেষ অংশ প্রথম অংশের সাথে সম্পর্কযুক্ত ও তার উপর ভিত্তিশীল।
উদাহরণ : একজন ইখলাছের সাথে দুই রাক‘আত ছালাত শুরু করল। দ্বিতীয় রাক‘আতে কারো দৃষ্টি তার উপর পড়েছে অনুভব করে তার মনে রিয়ার উদ্রেক হল, আর সে এতে সন্তুষ্ট হয়ে গেল ও তার প্রতি ঝুঁকে পড়ল। ফলে তার পুরো ছালাত বাতিল হয়ে যাবে। কারণ এর এক অংশ অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত।
•    তৃতীয় অবস্থা : ইবাদত শেষ হওয়ার পর রিয়ার কিছু অনুভূতি আসা। ইবাদত শেষ হওয়ার পর যদি রিয়ার কিছু অনুভূতি আসে তাহলে তা ইবাদতের কোন ক্ষতি করবে না। তবে যদি এর মধ্যে অন্যের প্রতি যুলুম থাকে- যেমন দান করার পর খোঁটা দেওয়া বা কষ্ট দেওয়া- তাহলে এই অন্যায়ের গুনাহ ছাদাক্বার ছাওয়াবের মোকাবিলায় দাঁড়াবে এবং তা বাতিল করে দিবে।
মহান আল্লাহ বলেন,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِمَّا كَسَبُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ.
‘হে ঈমানদারগণ! তোমরা খোটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের দানগুলিকে বিনষ্ট করোনা। সেই ব্যক্তির মত, যে তার ধন-সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য এবং সে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করেনা। ঐ ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ প্রস্তরখন্ডের মত, যার উপরে কিছু মাটি ছিল। অতঃপর সেখানে প্রবল বৃষ্টিপাত হ’ল ও তাকে ধুয়ে ছাফ করে রেখে গেল। এভাবে তারা যা উপার্জন করে, তা থেকে কোনই সুফল তারা পায় না। বস্ত্ততঃ আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না’ (বাক্বারাহ ২/২৬৪)। [জামেউল উলূম ওয়াল হিকাম ১/৭৯-৮৩; আল-কাত্তলুস সাদীদ শারহু কিতাবিত তাওহীদ, পৃ. ২১৯-২২০; আল-কাত্তলুল মুফীদ, পৃ ৪৪৯-৪৫০]
    যা কিছু রিয়া নয়:
ইবাদত শেষ হওয়ারপর মানুষ তার সে ইবাদতের কথা জেনে গেছে দেখে যদি সে আনন্দিত হয়, তাহলে তা রিয়া নয়। কারণ এই অনুভূতি ইবাদত শেষ হওয়ার পরে এসেছে।
    হাফেয ইবনু কাছীর (রহঃ) সূরা মাঊনের ৬নং আয়াতের ব্যাখ্যায় বলেন,
أَنَّ مَنْ عَمِلَ عَمَلًا لِلَّهِ فَاطَّلَعَ عَلَيْهِ النَّاسُ فَأَعْجَبَهُ ذَلِكَ، أَنَّ هَذَا لَا يُعَدُّ رِيَاءً.
‘কোন মানুষ যদি আল্লাহর উদ্দেশ্যে কোন আমল করে, অতঃপর মানুষ তা জেনে ফেলে এবং এতে সে আনন্দিত হয়, তবে এটিকে রিয়া হিসাবে গণ্য করা হবে না’। (তাফসীর ইবনে কাছীর ৮/৪৬৫)
    ইবনু কুদামা মাকদেসী বলেন,
فَإِنْ وَرَدَ عَلَيْهِ بَعْدَ الْفَرَاغِ سُرُورٌ بِالظُّهُورِ مِنْ غَيْرِ إِظْهَارٍ مِنْهُ، فَهَذَا لَا يُحْبِطُ الْعَمَلَ، لِأَنَّهُ قَدْ تَمَّ عَلَى نَعْتِ الْإِخْلَاصِ، فَلَا يَنْعَطِفُ مَا طَرَأَ عَلَيْهِ بَعْدَهُ، لَا سِيَّمَا إِذَا لَمْ يَتَكَلَّفْ هُوَ إِظْهَارَهُ وَالتَّحَدُّثَ بِهِ.
‘যদি ইবাদত শেষ হওয়ার পর মানুষের কাছে প্রকাশ পাওয়ার কারণে তার মনে আনন্দাভূতি সৃষ্টি হয়- যা সে নিজে প্রকাশ বা প্রচার করেনি- তাহলে তা আমলকে বাতিল করে না। কারণ আমলটি তো ইখলাছের সাথেই সম্পাদিত হয়েছে। সুতরাং পরে উদ্ভূত বিষয় তার উপর প্রভাব ফেলবে না; বিশেষত যখন সে নিজে তা প্রকাশ বা প্রচারের চেষ্টা করেনি’। (মুখতাছার মিনহাজুল কাছেদীন, পৃ. ২২১)
    অনুরূপভাবে কোনো ব্যক্তির নিজে সৎকর্ম করতে পেরে অন্তরে আনন্দ অনুভব করাও রিয়া নয়; বরং এটি তার ঈমানের বহিঃপ্রকাশ। নবী (ছাঃ) বলেছেন,
مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَذَلِكَ الْمُؤْمِنُ .
‘যার নেক কাজ তাকে আনন্দিত করে এবং গুনাহ তাকে কষ্ট দেয়, সেই মুমিন’। (মুসনাদ আহমাদ হা/২২২২০; তিরমিযী হা/২১৬৫) ।
এ ব্যাপারে নবী (সাঃ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ( تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ ) ‘এটাই হলো মুমিনের জন্য দুনিয়াতেই প্রাপ্ত অগ্রিম সুসংবাদ’। (মুসলিম হা/২৬৪২) ।

    লৌকিকতার ভয়ে আমল পরিত্যাগের বিধান :
কিছু মানুষ সৎকর্মে অভ্যস্ত থাকে। কিন্তু কখনো তার মনে রিয়ার আশংকা জাগে। ফলে সে এই আশংকার ভয়ে ইবাদত বা নেক আমল ছেড়ে দেয়। অথবা কোন মানুষ দেখছে এই কারণেই সে সৎকাজ পরিত্যাগ করে। অথচ এ ধরনের চিন্তা ভুল।
•    ফুযাইল বিন ইয়ায বলেন,
تَرْكُ الْعَمَلِ مِنْ أَجْلِ النَّاسِ رِيَاءٌ، وَالْعَمَلُ مِنْ أَجْلِ النَّاسِ شِرْكٌ، وَالْإِخْلَاصُ أَنْ يُعَافِيَكَ اللَّهُ مِنْهُمَا.
‘মানুষের কথা ভেবে আমল ত্যাগ করা রিয়া আর মানুষের জন্য আমল করা শিরক। পক্ষান্তরে প্রকৃত ইখলাছ হল, আল্লাহ তোমাকে এ উভয় ব্যাধি থেকে হেফাযত করুন’। (শু‘আবুল ঈমান হা/৬৮৭৯; মু‘জামুত তাওহীদ ২/২৭৯) ।
তবে কেউ যদি কিছু নফল ইবাদত কিছু মানুষের সামনে এ কারণে ছেড়ে দেয় যে, তারা তার এমন প্রশংসা করবে যা তার জন্য ক্ষতিকর হতে পারে, অথবা সে নিজের ব্যাপারে ফিতনার আশংকা করে- তাহলে সেটিও রিয়ার অন্তর্ভুক্ত নয়। কিন্তু ওয়াজিব আমল কোন শারঈ ওযর ছাড়া ত্যাগ করার অনুমতি নেই’। (ফাতাওয়া লাজনা দায়েমা ১/৭৬৮-৬৯, ফাতাওয়া নং ৩৪১৯) ।

    রিয়ায় নিপতিত হওয়ার আশংকায় আমল পরিত্যাগ শয়তানী চক্রান্ত ও ফাঁদ:
•    ইমাম ইবনু হাযম আন্দালুসী বলেন,
لِإِبْلِيسَ فِي ذَمِّ الرِّيَاءِ حِبَالَةٌ، وَذَلِكَ أَنَّهُ رُبَّ مُمْتَنِعٍ مِنْ فِعْلِ خَيْرٍ مَخَافَةَ أَنْ يُظَنَّ بِهِ الرِّيَاءُ، فَإِذَا أَطْرَقَكَ مِنْهُ هَذَا فَامْضِ عَلَى فِعْلِكَ، فَهُوَ شَدِيدُ الْأَلَمِ عَلَيْهِ.
‘রিয়ার নিন্দার মধ্যেও ইবলীসের একটি ফাঁদ রয়েছে। তা হল, অনেক মানুষ রিয়াকার আখ্যায়িত হওয়ার ভয়ে ভাল কাজ ছেড়ে দেয়। সুতরাং তোমার মনেও যদি শয়তানের পক্ষ থেকে এ ধরনের কুমন্ত্রণা আসে, তবে তুমি তোমার সৎকর্ম চালিয়ে যাও। কারণ এটি ইবলীসের জন্য অত্যন্ত কষ্টদায়ক’। (আল-আখলাক ওয়াস সিয়ার, তাহকীক্ব : ইফা রিয়ায (বৈরূত : দারু ইবনি হাযম, ২য় সংস্করণ, ২০০৭ খ্রি.), পৃ. ৮০)
    রিয়ার আশংকায় আমল পরিত্যাগের ইমামদের বক্তব্য:
ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন,
وَمَنْ نَهَى عَنْ أَمْرٍ مَشْرُوعٍ بِمُجَرَّدِ زَعْمِهِ أَنَّ ذَلِكَ رِيَاءٌ، فَنَهْيُهُ مَرْدُودٌ عَلَيْهِ مِنْ وُجُوهٍ.
‘যে ব্যক্তি কেবল এই ধারণায় কোন শরী‘আতসম্মত কাজ থেকে নিষেধ করে যে, তা রিয়া- তার এ নিষেধাজ্ঞা কয়েকটি দিক থেকে প্রত্যাখ্যাত’।
১. রিয়ার আশংকায় শরী‘আতসম্মত আমলগুলো থেকে নিষেধ করা হয় না; বরং সেগুলো সম্পাদন করতে এবং তাতে ইখলাছ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। কারণ শরী‘আতসম্মত কাজ প্রকাশ না করার ক্ষতি, তা লোক দেখানোর উদ্দেশ্যে প্রকাশ করার ক্ষতির চেয়েও বড়। যেমন ঈমান ও নামাজ প্রকাশ না করার ক্ষতি, তা লোক দেখানোর উদ্দেশ্যে প্রকাশ করার ক্ষতির চেয়ে অধিক ভয়াবহ। কারণ নিষেধাজ্ঞা তো তখনই প্রযোজ্য হয়, যখন ঐ কাজটি মানুষকে দেখানোর উদ্দেশ্যে প্রকাশ করার মধ্যে ক্ষতি থাকে।
২. নিষেধ ঐ বিষয়ের উপর প্রযোজ্য হয়, শরী‘আত যেটিকে অপছন্দ করেছে। আর রাসূল (ছাঃ) বলেছেন, (
إِنِّي لَمْ أُؤْمَرْ أَنْ أَنْقُبَ عَنْ قُلُوبِ النَّاسِ ) ‘নিশ্চয়ই আমি মানুষের বুক চিরে দেখতে আদিষ্ট হইনি’। (বুখারী হা/৪৩৫১; মুসলিম হা/১০৬৪) ।
৩. এ ধরনের ধারণাকে বৈধ মনে করলে এর পরিণতি হবে- শিরক ও ফাসাদ সৃষ্টিকারী লোকেরা যখনই কোন দ্বীনদার ও সৎ মানুষকে কোন শরী‘আতসম্মত ও সুন্নাহসম্মত কাজ প্রকাশ্যে করতে দেখবে, তখনই বলবে, সে রিয়া করছে। ফলে সত্যবাদী ও মুখলিছ ব্যক্তিরা মানুষের নিন্দা ও কটূক্তির ভয়ে শরী‘আতসম্মত কাজ প্রকাশ করা ছেড়ে দিবে। এতে কল্যাণমূলক কাজ স্থবির হয়ে পড়বে আর শিরকপন্থীরা শক্তিশালী হয়ে উঠবে। তারা প্রকাশ্যে মন্দ কাজ করবে অথচ কেউ তাদের বাধা দেবে না। এটি বড় ধরনের অনিষ্টের শামিল।
৪. এ ধরনের আচরণ মুনাফিকদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তারা শরী‘আতসম্মত আমল প্রকাশকারীদের দোষারোপ করে। আল্লাহ তা‘আলা বলেন,
الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ.
‘যারা স্বেচ্ছায় ছাদাকা দানকারী মুমিনদের প্রতি বিদ্রুপ করে এবং যাদের স্বীয় পরিশ্রমলব্ধ বস্ত্ত ছাড়া কিছুই নেই তাদেরকে ঠাট্টা করে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি’ (তওবা ৯/৭৯)। (মাজমূউল ফাতাওয়া ২৩/১৭৪) ।
    আবু মাসউদ আনছারী (রাঃ) বলেন,
لَمَّا أُمِرْنَا بِالصَّدَقَةِ كُنَّا نَتَحَامَلُ فَجَاءَ أَبُوْ عَقِيْلٍ بِنِصْفِ صَاعٍ وَجَاءَ إِنْسَانٌ بِأَكْثَرَ مِنْهُ فَقَالَ الْمُنَافِقُوْنَ إِنَّ اللهَ لَغَنِيٌّ عَنْ صَدَقَةِ هَذَا وَمَا فَعَلَ هَذَا الآخَرُ إِلَّا رِئَاءً فَنَزَلَتْ (الَّذِيْنَ يَلْمِزُوْنَ الْمُطَّوِّعِيْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ فِي الصَّدَقَاتِ وَالَّذِيْنَ لَا يَجِدُوْنَ إِلَّا جُهْدَهُمْ) الآيَةَ.
‘(তাবুক যুদ্ধের দিন) যখন আমাদের ছাদাকা করার নির্দেশ দেওয়া হল, তখন আমরা কষ্ট করে (উপার্জন করে) ছাদাকা দিতাম। এমন সময় আবু আকীল অর্ধ ছা পরিমাণ দান নিয়ে এলেন। আরেকজন ব্যক্তি তার চেয়ে বেশী দান নিয়ে এলেন। তখন মুনাফিকরা বলল, আল্লাহ তো এ ব্যক্তির এই সামান্য ছাদাকার মুখাপেক্ষী নন। আর অন্য ব্যক্তি সম্পর্কে বলল, ‘সে তো শুধু লোক দেখানোর জন্যই তা করেছে’। তখন উক্ত আয়াতটি (তওবা ৯/৭৯) নাযিল হল। [বুখারী হা/৪৬৬৮] ।
    ইমাম নববী (রহঃ) রিয়ার আশংকায় আমল পরিত্যাগের ভয়াবহতা সম্পর্কে বলেন,
ثمَّ لَا يَنْبَغِي أَنْ يُتْرَكَ الذِّكْرُ بِاللِّسَانِ مَعَ الْقَلْبِ خَوْفًا مِنْ أَنْ يُظَنَّ بِهِ الرِّيَاءُ، بَلْ يَذْكُرُ بِهِمَا جَمِيعًا وَيَقْصِدُ بِهِ وَجْهَ اللَّهِ تَعَالَى وَلَوْ فَتَحَ الْإِنْسَانُ عَلَى نَفْسِهِ بَابَ مُلَاحَظَةِ النَّاسِ، وَالِاحْتِرَازِ مِنْ تَطَرُّقِ ظُنُونِهِمُ الْبَاطِلَةِ، لَانْسَدَّ عَلَيْهِ أَكْثَرُ أَبْوَابِ الْخَيْرِ، وَضَيَّعَ عَلَى نَفْسِهِ شَيْئًا عَظِيمًا مِنْ مُهِمَّاتِ الدِّينِ، وَلَيْسَ هَذَا طَرِيقَ الْعَارِفِينَ.
‘রিয়াকার মনে করার আশংকায় অন্তরসহ জিহবার যিকির ত্যাগ করা উচিত নয়; বরং উভয়ভাবেই যিকির করবে এবং এর দ্বারা একমাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টিই উদ্দেশ্য রাখবে। মানুষ যদি সবসময় লোকদের দৃষ্টি ও তাদের ভ্রান্ত ধারণার ভয় করতে থাকে এবং তা থেকে বাঁচতে সচেষ্ট হয়, তবে তার জন্য কল্যাণের অধিকাংশ দরজাই বন্ধ হয়ে যাবে। সে দ্বীনের বহু গুরুত্বপূর্ণ বিষয় থেকে নিজেকে বঞ্চিত করবে। আর এটি আল্লাহওয়ালাদের পথ নয়’।  [আল-আযকার (জেদ্দা : দারুল মিনহাজ, ৪র্থ সংস্করণ, ১৪৩৩হি./২০১২খ্রি.), পৃ. ৩৭-৩৮] ।
    যেসব বিষয় রিয়া-র অন্তর্ভুক্ত নয় :
কিছু বিষয় রয়েছে যেগুলোকে মানুষ রিয়া মনে করে অথচ সেগুলো রিয়ার অন্তর্ভুক্ত নয়। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হল-
১. বান্দার সংকর্মের প্রশংসা করা : কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোন সৎকর্ম সম্পাদন করে অতঃপর মানুষ তা জেনে যায়। অথচ সে নিজে সেটি প্রকাশ বা প্রচার করতে চায়নি। এতে আমলকারীর মনে আনন্দানুভূতির উদ্রেক হলে এবং মানুষ তার আমলের প্রশংসা করলে সেটি রিয়া হিসাবে গণ্য হবে না। বরং এক্ষেত্রে মানুষের প্রশংসা লাভ তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও তার জন্য আগাম সুসংবাদ বলে বিবেচিত হবে। (তাফসীর ইবনে কাছীর ৮/৪৬৫, মাঊন ৬ আয়াতের তাফসীর দ্র.; মুখতাছার মিনহাজুল কাছেদীন, পৃ. ২২১)
মহান আল্লাহ বলেন, قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ. ‘বল, আল্লাহর এই দান ও তার অনুগ্রহের কারণে তাদের আনন্দিত হওয়া উচিত। এটি সবকিছু থেকে উত্তম যা তারা সঞ্চয় করে’ (ইউনুস ১০/৫৮)।
আবু যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ছাঃ)-কে জিজ্ঞাসা করা হল, ঐ ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কী যে সৎকর্ম করে এবং এজন্য মানুষ তার প্রশংসা করে? অন্য বর্ণনায় রয়েছে, এজন্য মানুষ তাকে ভালোবাসে। তিনি বললেন, تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ. ‘এটি মুমিনের জন্য নগদ সুসংবাদ’। (মুসলিম হা/২৬৪২; ইবনু মাজাহ হা/৩৪২৩)।
ইমাম নববী (রহ.) বলেন, ‘আলেমগণ বলেছেন, এর অর্থ হ’ল মানুষের পক্ষ থেকে কোন নেককার বান্দার প্রশংসা হওয়া তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক অগ্রিম সুসংবাদ। এটি এ কথার প্রমাণ যে, আল্লাহ তা‘আলা তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তাকে ভালবাসেন। ফলে আল্লাহ তাকে মানুষের কাছে প্রিয় করে তোলেন, অতঃপর পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেন। এসবই তখন হবে, যখন মানুষ তার প্রশংসা করবে তার পক্ষ থেকে প্রশংসা পাওয়ার কোন চেষ্টা বা আকাঙ্ক্ষা ছাড়াই। কিন্তু যদি সে মানুষের প্রশংসা কামনা করে, তবে তা হবে নিন্দনীয়’। (আল-মিনহাজ শারহু ছহীহ মুসলিম হা/২৬৪২-এর ব্যাখ্যা দ্র.) ।
এভাবেই মুখলিছ ব্যক্তি সুনাম-সুখ্যাতি ও প্রশংসা অপছন্দ করে এবং তা থেকে পালায়, কিন্তু আল্লাহ তা‘আলা পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেন। এটি কেবল আল্লাহর অনুগ্রহেই সম্ভব হয়।
২. সুন্দর পোষাক-পরিচ্ছদ পরিধান : নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পরিচ্ছন্ন ও সুন্দর পোষাক এবং জুতা-স্যান্ডেল পরিধান করা রিয়ার অন্তর্ভুক্ত নয়। তবে এক্ষেত্রে অহংকার ও অপচয় থেকে বিরত থাকতে হবে।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا مَا لَمْ يُخَالِطْهُ إِسْرَافٌ أَوْ مَخِيلَةٌ.
‘তোমরা খাও, পান করো, দান-ছাদাকা করো এবং পোষাক পরিধান করো- যতক্ষণ না তাতে অপচয় ও অহংকারের ছোঁয়া থাকে’। (নাসাঈ হা/২৫৫৯; ইবনু মাজাহ হা/৩৬০৫, হাদীছ হাসান) ।
অন্য হাদীছে এসেছে, إِنَّ اللهَ يُحِبَّ أَنْ يُرَى أَثَرُ نِعْمَتِهِ عَلَى عَبْدِهِ ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তার বান্দার উপর তার নে‘মতের সৌন্দর্য ও প্রভাব দেখতে পছন্দ করেন’। (তিরমিযী হা/২৮১৯, হাসান ছহীহ) ।
৩. ইসলামের নিদর্শনসমূহ প্রকাশ করা : স্বতঃসিদ্ধ মূলনীতি হল,
مَبْنَى الشَّعَائِرِ عَلَى الْإِشْهَارِ وَالْإِظْهَارِ دُونَ الْإِخْفَاءِ.
‘ইসলামের প্রতীক ও নিদর্শনসমূহের ভিত্তি হল সেগুলোকে প্রকাশ ও প্রচার করা; গোপন রাখা নয়’। এজন্য ইসলামে এমন কিছু ইবাদত রয়েছে, যেগুলো গোপন করা সম্ভব নয়। যেমন: হজ্জ, ওমরা, জুম‘আ, জামা‘আত, জিহাদ ইত্যাদি। এগুলো প্রকাশ করার মাধ্যমে বান্দা রিয়াকারী হিসাবে গণ্য হয় না। কেননা ফরয আমলগুলোর দাবী হল, সেগুলো ঘোষণা দেওয়া ও প্রচার করা। এসকল আমল দ্বীনের প্রতীক ও ইসলামের নিদর্শন। উপরন্তু এ আমলগুলো পরিত্যাগকারী নিন্দা, তিরস্কার ও ঘৃণার যোগ্য। তাই কুধারণা দূর করার জন্য এগুলো প্রকাশ করা জরূরী। (সালীম আল-হেলালী, আর-রিয়া, পৃ. ৫৮) ।
৪. পাপ গোপন রাখা : পাপ গোপন রাখা এবং সে সম্পর্কে কাউকে কিছু না বলা রিয়া নয়। বরং ইসলামে নিজেদের ও অন্যদের দোষ গোপন রাখার নির্দেশনা রয়েছে। কিছু মানুষ মনে করে, অপরাধ প্রকাশ করা যরূরী, যাতে সে মুখলিছ বান্দা বলে গণ্য হতে পারে। এটি ভুল ধারণা ও শয়তানী ধোঁকা ছাড়া কিছুই নয়। কেননা পাপের কথা বলে বেড়ানো মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার অন্তর্ভুক্ত। (মুখতাছার মিনহাজুল কাছেদীন, পৃ. ২২৪; মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ, আ‘মালুল কুলূব, পৃ. ৪৭) ।
মহান আল্লাহ তা‘আলা বলেন,
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ.
‘নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে ইহকালে ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি। বস্ত্ততঃ আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না’ (নূর ২৪/১৯)।
৫. সৎকর্মশীল বান্দাদের সংস্পর্শে ইবাদতের স্পৃহা বৃদ্ধি : কেউ কেউ কখনো কোন উদ্যমী ইবাদতকারীকে দেখে এবং সৎকর্মপরায়ণ ও মুখলিছ ব্যক্তিদের সংস্পর্শে এসে সৎকর্ম ও ইবাদতে আগ্রহী হয়ে ওঠে। এটা রিয়া বা লৌকিকতা নয়। এগুলো আমলকারীর সংকল্পকে দৃঢ় করে এবং তার অন্তরে কর্মস্পৃহা ও প্রফুল্লতা সৃষ্টি করে। ইবনু কুদামা মাকদেসী (রহঃ) এর উদাহরণ দিতে গিয়ে বলেছেন, ‘কখনো একজন ব্যক্তি তাহাজ্জুদগুযারদের সাথে রাত যাপন করে। তারা রাতের অধিকাংশ সময় জুড়ে তাহাজ্জুদ ছালাতে নিমগ্ন থাকে। অথচ তার নিজের অভ্যাস হল অল্প সময় ক্বিয়াম করা। কিন্তু তাদের সঙ্গ পেয়ে সেও অধিক সময় ইবাদতে মশগুল হয়ে যায়। অথবা তারা ছিয়াম পালন করে। তাই সেও ছিয়াম রাখে। তাদের সঙ্গ না পেলে হয়তো তার মাঝে এধরনের উদ্যম সৃষ্টি হতো না। এ অবস্থাকে কেউ কেউ রিয়া মনে করতে পারে। অথচ এটা মোটেও রিয়া নয়’। (মুখতাছার মিনহাজুল কাছেদীন, পৃ. ২২৫) ।
    উপসংহার : রিয়া এমন একটি মারাত্মক আত্মিক ব্যাধি, যা মানুষের আমলের প্রাণশক্তি তথা ইখলাছকে ধ্বংস করে দেয় এবং আখিরাতের সফলতাকে বিপন্ন করে। বাহ্যিকভাবে নেক আমল যতই সুন্দর ও প্রশংসনীয় হোক না কেন, যদি তার অন্তরে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের সন্তুষ্টি বা প্রশংসা লাভের আকাঙ্ক্ষা থাকে, তবে সেই আমল আল্লাহর নিকট মূল্যহীন। এ কারণে সালাফে ছালেহীন রিয়াকে অত্যন্ত ভয় করতেন এবং সর্বদা নিজেদের নিয়ত পরিশুদ্ধ রাখার চেষ্টা করতেন।


আমরা কেমন মুসলমান? | মাসুদা সুলতানা রুমী


আমাদের সমাজের অধিকাংশ মানুষ-ই নামাজ পড়ে না। তার চেয়েও বেশি মানুষ পর্দা করে না। অনেকে বোরখা পরেও পর্দা করে না। অনেক মেয়েই ইদানিং বোরখার মতো একটা গায়ে পরে কিন্তু মাথাটা ঢাকে না।
আমি ঠিক বুঝে পাই না পর্দা করাই যদি উদ্দেশ্য না হয় তাহলে এই গরমের মধ্যে এই জুব্বাটা পরে থাকার প্রয়োজন কি? একদিন সহযাত্রী এক মেয়েকে বললাম, এই গরমের মধ্যে এই পোষাকটা কেন পরেছ?
মেয়েটি আমাকে পাল্টা প্রশ্ন করল, আপনি কেন পরেছেন? বললাম, আমি পরেছি পর্দা করার জন্য। আল্লাহ আমার জন্য পর্দা ফরজ করেছেন। আমার হাতের পাতা, পায়ের পাতা ও মুখমণ্ডল বাদে সারা দেহ ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন।
মেয়েটির ওড়না এতক্ষণ গলায় ঝুলানো ছিল। মাথায় তুলে দিতে বললাম, সে বলল, আমিও এই উদ্দেশ্যেই পরি। তবে নতুন শুরু করেছি তো তাই এখনও অভ্যাস করে উঠতে পারিনি।
আর একদিন এক মেয়েকে জিজ্ঞেস করতেই বলল, বিশেষ প্রয়োজনে তাড়াতাড়ি বাইরে আসতে হয়েছে, পরনের পোষাক চেঞ্জ করার সময় পাইনি। তাই যা পরা ছিলাম তার ওপরে এটা পরে এসেছি। বললাম, তার মানে পর্দা করার নিয়তে পরোনি। ম্পষ্ট উত্তর দিল মেয়েটি ‘না’। যে নিয়তেই পরুক। মাথা ঢাকুক চাই না ঢাকুক নামকাওয়াস্তে হলেও এরা যে মুসলমান তা বোঝা যায় এই পোষাকটি পরলে। কারণ অন্য ধর্মাবলাম্বী কোনো মেয়ে কোনো অবস্থাতেই এই পোষাকটি পরে না।
পোষাকের ব্যাপারে অবশ্য আমাদের দেশে একটা বিরাট পরিবর্তন এসেছে। এ দেশে এককালে শুধু শাড়িই পরত। স্কুলে পড়ার সময় স্কুল ড্রেসের ব্লক পায়জামা কিংবা সালোয়ার কামিজ পরলেও বিয়ের পর সবাই শাড়ি পরত। এরপর সন্তানাদি হওয়ার আগ পর্যন্ত সালোয়ার কামিজ পরতে দেখা যেত কাউকে কাউকে। আর এখন তো ধনী-গরীব হিন্দু-মুসলমান অল্প বয়স্ক, অধিক বয়স্ক নির্বিশেষে অধিকাংশ মহিলাই থ্রিপিস নামক সালোয়ার কামিজই পরে। শাড়ি পরা এখন একেবারেই শখের ব্যাপার। শহর থেকে এখন গ্রামগঞ্জে পরিলক্ষিত হচ্ছে এই পরিবর্তন।
১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত যশোর সিটি কলেজেই পড়াশুনা করেছি। আমাদের কলেজে কোনো বোরখা পড়া মেয়ে দেখিনি। খুব সম্ভব ১৯৭৮ সালে বিএসসিতে মনোয়ারা বেগম নামে এক মেয়ে ভর্তি হলো আমাদের কলেজে বোরখা পরা। অবাক হলাম! বাসায় এসে বাবার কাছে বললাম, বোরখা পরা মেয়েটির কথা। বাবার কাছে খুঁটি নাটি সব কথাই বলতাম তো! বাবা বললেন, মেয়েটি মনে হয় বিবাহিতা অর্থাৎ তখন বাঙালি মুসলিম বিবাহিতা মেয়ে ছাড়া কেউ বোরখা পোষাকটি পড়ত না। তবে মনোয়ারা বিবাহিতা ছিল না। পারিবারিক পরিবেশ-ই হয়ত ওর ধার্মিক ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই মনোয়ারার বান্ধবীরা তার বোরখা খুলে ফেলতে সক্ষম হলো। এরপর দেখেছি বাড়ি থেকে বোরখা পরে আসলেও কলেজে এসে মনোয়ারা প্রায়ই বোরখা খুলে ফেলতে বাধ্য হতো বান্ধবীদের যন্ত্রণায়। সত্যি কথা বলতে কি আমাদের স্কুল কলেজে তখন বোরখা পরা মেয়ে একদম ছিল না। সেই তুলনায় আজকে মধ্যবিত্ত ঘরের মেয়েরা অনেক ভালো ও অনেক শালিন।
উচ্ছৃংখল, বেপর্দা বে আব্র“ মেয়েও প্রচুর আছে। কিছু কিছু মেয়েকে দেখি জিন্সপ্যান্ট পায়ের নিচ থেকে একফিট পরিমাণ ভাঁজ করে উপরে তুলে রেখেছে। তার সাথেই হেটে যাচ্ছে যে ছেলেটি তার প্যান্ট গোড়ালির নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। ইবলিশের কৃতিত্ব দেখে অবাক হয়ে যাই। অথচ আল্লাহ এবং তাঁর রাসূলের (সাঃ) শিক্ষা হল পুরুষের টাখনু খোলা থাকবে। তার প্যান্ট থাকবে ঢাখনুর উপরে আর নারীদের পোষাক থাকবে পায়ের পাতা পর্যন্ত। যে সব মেয়েরা খোলা মেলা বাইরে ঘোরা ফিরা করে এরা সবাই মুসলমানের মেয়ে। মাওলানা দিয়ে এদের বিয়ে পড়ানো হয়। আকিকা দেওয়া হয়, মরে গেলে জানাযা পড়া হবে, ‘মিল্লাতে রাসূলুল্লাহ বলে তাকে কবরে পৌঁছে দেওয়া হবে।
এক শ্রেণীর মহিলাদের কথা তো আগেই বলেছি এরা বোরখা নামক একটা কিছু পরে ঠিকই কিন্তু পর্দা করে না এবং পর্দা করার নিয়তেও পোষাকটা পরে না। তবু মনে হয় এরা বেশ কিছুটা নমনীয় তবে আর একশ্রেণীর মেয়ে আছে যারা জিন্স, ফতুয়াও পরে না কোনো প্রকারের বেরাখাও পরেনা। তারা শাড়ী কিংবা সালোয়ার কামিজ পরতেই অভ্যস্ত। এরা জিন্স ফতুয়াকে যতটা অপছন্দ করে তার চেয়ে বোধ হয় বেশী অপছন্দ করে বোরখা পরাকে।
এরা নামাজ পড়ে, রোযা রাখে, নফল নামাজ রোজায়ও এদের আগ্রহ আছে। আল কুরআনের বিভিন্ন আয়াতের আমল করে সারা বছর। অন্তত রমযানে কুরআন খতমও করে। কুরআনের বিশেষ বিশেষ আয়াত এদের মুখস্তও আছে। প্রয়ো জনে তারা কুরআনের আমল করে কিন্তু কুরআন অনুযায়ী কাজ করে না। আল্লাহ সুবহানাহু তায়ালা কতো জোরালো এবং স্পষ্ট ভাবে বলেছেন, পর্দার কথা ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। মুমিন নারীদেরও বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আর তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেনো তাদের মাথার ওড়না বুকের উপর ঝুলিয়ে দেয় এবং তারা যেনো তাদের স্বামী, পিতা শশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, নিজেদের পরিচিত স্ত্রীলোক বৃদ্ধ যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের সম্পর্কে এখনও অবগত নয় তাদের ছাড়া আর কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেনো তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারনা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তাওবা করো। যাতে তোমরা সফলকাম হতে পারো। (সূরা আননূরঃ ২৭-৩১)
আবার বলা হয়েছে ‘হে নবী আপনি আপনার স্ত্রী এবং কন্যাদের এবং মুমিনদের স্ত্রীদের বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। (সূরা আহযাব: ৫৯) যারা কুরআন খতম করে তারা নিশ্চয়ই এই আয়াত গুলো পড়ে কিন্তু তা তারা মানে না। এদেরকেই আল্লাহ বলেছেন, ‘তোমরা কুরআনের কিছু আয়াত মানবে আর কিছু অস্বিকার করবে?’
আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হও এবং শয়তানের পদাংক অনুসরণ করো না।’ পর্দা না করলে তো পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া গেল না। তাহলে যারা পর্দা করে না তারা শয়তানের দেখানো পথে চলে।
উপরে যে তিন শ্রেণীর বেপর্দা মেয়ে কথা আলোচনা করেছি। এরা ছাড়াও আরও এক শ্রেণীর মহিলা আছে যারা পর্দা করে। তারা আল্লাহকে ভালোবাসে, ভয় করে। সন্তুষ্ট চিত্তে আখেরাতের মুক্তির আশায় পর্দা করে।
আর যারা পর্দা করে না তারাও জানে যে পর্দা করা ফরয। পর্দা করা আল্লাহর নির্দেশ। এই নির্দেশ অমান্য করলে গুনাহগার হবে । এরা আলাদা কোনো সমাজের লোক না, আমাদেরই আত্মীয় স্বজন অতিপ্রিয়জন। এদের বিপদে বিচলিত হই অসুখে বিসুখে সেবা যতœ করি এদের সুখে সুখি হই ও এদের কষ্টে কষ্ট পাই। এরা তো আমাদেরই একজন। আল্লাহর ষ্পষ্ট হুকুম অমান্য করার পরও আমরা মুসলমান।


দহন | জাকিয়া সুলতানা


চৌধুরী মিনহা প্রতিদিন ভোর পাঁচটায় উঠে ফজরের নামাজ পড়ে হালকা কিছু খেয়ে বিছানায় যান, আর ওঠেন আটটার দিকে। কিন্তু আজ তার কি যে হলো, বিছানায়ও যেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ গড়াগড়ি করে বারান্দায় বসে আছেন। কাজের মেয়েটা সাধারণত সাতটায় উঠে নাশতা তৈরি করে তাকে জাগায়, কিন্তু আজ কাজের মেয়েটি উঠেই দেখে ম্যাডাম বারান্দায় বসা। ওতো এক রকম দৌড়ে গিয়েই—খালাম্মা আপনি আজ এত তাড়াতাড়ি উঠেছেন, আমি তো নাশতা তৈরি করতে পারিনি।
অসুবিধে নেই, মর্জিনা তুমি তোমার কাজ সেরে আমাকে একই টাইমে নাশতা দেবে। আমার শরীরটা তেমন ভালো নেই। তাই এখানে বসে আছি। তুমি আমাকে পত্রিকাটা এনে দাও।
সকাল থেকেই চৌধুরী মিনহার মনটা ভালো নেই। নিজের জীবনের অনেক কিছুরই না পাওয়ার বেদনা তাকে কুরে কুরে খেয়েছে সারাটি জীবন। এখন মধ্যবয়সে এসে মনে হচ্ছে জীবনে অনেক ভুলই করেছি, কিন্তু শোধরাবার সময় যে আর নেই। কিন্তু না পাওয়ার বেদনা যে কতটা প্রখর, তা আজ মর্মে মর্মে উপলব্ধি করেন তিনি। কিন্তু সময় হারিয়ে সে উপলব্ধির তো কোনো অর্থই নেই। কিন্তু মেয়েটা? মেয়েটাও কী আমার মতোই সেই একই পথে হাঁটছে? কীভাবে বোঝাই ওকে? ও ছাড়া যে আমার জীবনে আর কিছুই নেই অবশিষ্ট।
আশির দশকে চৌধুরী মিনহার বিয়ে হয়েছিল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সালেহ আহমেদের সঙ্গে। উচ্চ বংশের ছেলে সালেহ আহমেদ। বাবার অগাধ সম্পদ না থাকলেও একজন ভালো মানুষ হিসেবে সমাজে সর্বজনপ্রিয়। কিন্তু এ বিয়েতে মত ছিল না তার। কারণ কলেজ জীবনে ভালোবেসেছিলেন রেদোয়ান নামের এক যুবককে। রেদোয়ান ছিলেন এক পুলিশ অফিসারের ছেলে, আর সেখানেই আপত্তি ছিল মিনহার রক্ষণশীল বাবার। কোনোভাবেই বুঝতে চাননি মেয়েকে। তার একই কথা, ঘুষখোরের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে নয়! যে বাবাকে দেশের সবাই এক নামে চেনে, যিনি জ্ঞানের ভাণ্ডার বলে পরিচিত; সেই বাবাকে বোঝানোর সাধ্যি কার? আর তার মেয়ে হয়ে যে একজনকে পছন্দ করেছে, সেটাই অনেক আশ্চর্যের ব্যাপার! শিক্ষানুরাগী হাতেম আলী, যিনি জীবনে শুধু মানুষকে দিয়েই গেছেন। কিন্তু নিজের মেয়ের জন্য কিছুই করতে পারলেন না। একটি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ছিলেন। গরিবদের জন্য বিনা বেতনে পড়ানো থেকে শুরু করে কার পাশে তিনি ছিলেন না? ছিল তার নিজের হাতে গড়া ফ্রি প্রাইমারি স্কুল, হাইস্কুল, এতিমখানা। যার দান-অনুদানের খবর মানুষের মুখে মুখে। বিদ্বান এই মানুষটির জীবনে এতটা কষ্ট আসবে, তা কেউ কল্পনাও করেনি কখনো। এতটাই আবেগি আর মুডি তার কন্যাটি যে... যখন শুনলেন তার বাবা এ বিয়েতে কিছুতেই মত দেবেন না, তখন সবকিছু শুধু মুখ বুজেই সহ্য করে গেছেন। বাবার সামাজিক অবস্থান আর মানসম্মানের দিকে তাকিয়ে বাবার মতের বিরোধিতা করেননি, দু’পায়ে দলেছেন নিজের ভালোবাসাকে।
বাবা যেখানে পাত্র পছন্দ করেছেন সেখানেই বিয়েতে মত দিয়েছেন। কিন্তু প্রতিশোধ নিয়েছেন নিজের উপর। আর সেই প্রতিশোধের আগুনে জ্বলেছেন একজন নিষ্পাপ আবু সালেহ উদ্দীন। শুধু জ্বলাই নয়, তিনি ছারখার হয়েছেন জীবনে। কিন্তু মিনহার প্রতিশোধের আগুনে তিনি কেন জ্বলবেন? এমন কথাটাও বলার মতো ইচ্ছে তার জাগেনি কখনও। ভাগ্যকেই বরণ করে কাটিয়ে দিয়েছেন একটি জীবন। মুখ বুজে মিনহার সব ধরনের অত্যাচার তিনি সহ্য করেছেন। এমন একজন ব্যক্তিত্বের মেয়ের পাণি তিনি গ্রহণ করেছেন যে, ঘরের বাইরে এ নিয়ে বলার মতো মানসিকতাও তার কাজ করেনি কখনও। এক সময়ের উচ্ছল বন্ধুবত্সল আবু সালেহ বিয়ের পর কেমন যেন একা একা থাকতে ভালোবাসতেন। অফিসে দু’একজন কলিগ এ নিয়ে ঠাট্টা-মশকরা অনেকদিন করেছেন। কিন্তু কারও সঙ্গে শেয়ার তিনি করেননি, শুধু একবুক জ্বালা নীরবে সয়েছেন। যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখন একদিন অপ্রাপ্ত বয়সে হার্ট অ্যাটাকে দুনিয়ার মায়া ত্যাগ করলেন। মিনহার সঙ্গে স্মৃতি বলতে রেখে গেছেন মেয়ে বকুলকে। মরার সময় শুধু বলে গেছেন, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না।
কিন্তু সে কথা রাখতে পারলেন না মিনহা। যখন জানলেন তার মেয়েটিও একজনকে পছন্দ করে, তখন যেন আকাশ ভেঙে তার মাথায় পড়ল। কারণ, প্রেম-ভালোবাসা তো তার অভিধানে নেই। ওখানে জীবনে কোনো কম্প্রোমাইজ তিনি করতে পারবেন না। ও জিনিসটি যে তার জীবন থেকে মরে গেছে অনেক আগেই। তাই বলে কী তার একমাত্র আদরের সন্তানটিকে নিজের মতো করেই কষ্ট দেবেন? নাকি মেয়ের পছন্দকেই প্রাধান্য দেবেন, তাই নিয়ে ভেতরে ভেতরে তোলপাড় চলছে মিনহা চৌধুরীর।
সালেহ সাহেব মারা যাওয়ার পর কলেজ শিক্ষক মা আর বুয়েট পড়ুয়া একমাত্র মেয়ের জীবন মোটামুটি ভালোই চলছিল। কিন্তু বিনামেঘে বজ্রপাতের মতো অবস্থা হলো, যখন তিনি জানলেন তার মেয়েটি তারই মতো একই ভুল করতে যাচ্ছে। মেনে নিতে পারলেন না তিনি কিছুতেই। তাই প্রথমে মেয়েকে শোধরাবার চেষ্টা করলেন। একদম মায়ের কাজটিই বকুল করল। শুধু বলল, মা তুমি নিশ্চিত থাক, আমি তোমার অবাধ্য হয়ে কিছু করব না। তুমি যা চাও তাই হবে। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। কিন্তু বকুল যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তা তার রাশভারি মা কী করে বুঝবে? কারণ বকুল আর তার মায়ের সম্পর্কটা ছিল এক রকম দূরত্বেরই। জীবনে মেয়ের সঙ্গে কখনও প্রয়োজনের বাইরে কথা বলতেন না তিনি। সব সময় একটা মাস্টার মাস্টার ভাব। কিন্তু সবকিছু জানার পরেও মিনহা চৌধুরী বোঝার চেষ্টা করেননি কখনও বকুলের হৃদয়ে কতটা রক্তক্ষরণ হচ্ছে। যে ভালোবাসার জন্য তার জীবনটা এভাবে ছারখার হয়ে গেল, সেখানে বকুলের ভালোবাসাকে প্রাধান্য দেয়াটা ছিল তার অতি প্রয়োজন। কিন্তু তিনি করলেন তার উল্টোটি। বকুল ভালো করেই জানে, ওর একরোখা ধরনের মায়ের অনুমতি পাওয়া হয়তো কখনোই সম্ভব না। যে এক কথা দু’বার বলে না, তার কাছে তো কোনো কিছু ভিক্ষা চেয়েও লাভ নেই। তাই বলে তো আর জীবন থেমে থাকবে না। হয়তো এখন হাঁটতে হবে উল্টোপথে। তাই বকুল পাথরে বুক বেঁধে ঘুরে দাঁড়িয়েছে। অন্তত পড়াশোনাটা তো ঠিকমত করতে হবে।
বকুল কীভাবে সাকিবকে বোঝাবে যে ওর মাকে দ্বিতীয়বার কষ্ট দেয়া ওর পক্ষে সম্ভব না। তাই যেভাবেই হোক সাকিবকে ভুলতে হবে। আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি করতে লাগল বকুল। যেখানে ঘুমকাতুরে সাকিবের ঘুম ভাঙত বকুলের ফোনে, সেখানে আজ দু’দিন গত হতে চলল বকুল ফোন করছে না। বড্ড চিন্তায় পড়ে গেল সাকিব। কী হয়েছে ওর, ফোন করছে না কেন? কোনো রকম অসুখ করল না তো? সাকিব ফোন করে, বকুল ধরে না; আবার ফোন করে সে। না, সে ধরে না। তৃতীয়বার বলে, সাকিব আমার শীররটা তেমন ভালো নেই, কালকে তোমার সঙ্গে ক্যাম্পাসে দেখা হবে। সাকিব চিন্তায় পড়ে যায়, কী এমন অপরাধ করলাম আমি। আমার জানা মতে আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে কেন ও এমন করছে। সারাটি দিন-রাত খুব কষ্টে যায় সাকিবের। কিন্তু কোনো সমাধান খুঁজে পায় না সে। সামনে পরীক্ষা, এক মুহূর্তও সময় অপচয় করা চলবে না। তাই আবার মনোযোগী হয় পড়াশোনায়। পরের দিন ক্যাম্পাসে দেখা বকুলের সঙ্গে। কিন্তু কী বলবে ও? হয়তো পরীক্ষার জন্যই ও এমনটি করছে।
—কী হয়েছে বকুল? কোনো সমস্যা?
—না, তেমন কিছু নয়।
—তবে?
আসলে আমার শরীরটা তেমন ভালো নেই, আর সামনে তো পরীক্ষা। আমি ভাবছি আমরা কিছুদিন দেখা-সাক্ষাত্ বা কোনো রকম ফোন করব না।
সাকিব শুধু হুম বলে ক্লাসের দিকে পা বাড়ায়।
আড়ালে মুখ বুজে কিছুক্ষণ কেঁদে নেয় বকুল। হয়তো আর কোনোদিনই একপথে আর সাকিবের সঙ্গে হাঁটা হবে না। হয়তো কোনো ফুচকার দোকানে একই প্লেটে আর ফুচকা খাওয়া হবে না, বা লাইব্রেরিতে একসঙ্গে বসে আর কোনোদিন ক্লাসওয়ার্ক করা হবে না। হয়তো একটি রিকশায় হুড খোলা রেখে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আর ভেজা হবে না। এ আমি কী করলাম! সাকিব আমাকে কতটা ভালোবাসে তাতো আমি জানি, আমাকে না পেলে ওর হয়তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু মা? আমি কাকে বেছে নেব? সামনে আমার দুটি পথ খোলা—এক সাকিবকে গ্রহণ করা, না হয় মায়ের কথা মেনে নেয়া। না, মাকে আমি কষ্ট দিতে পারব না। এগুলো ভাবলে আমি দুর্বল হয়ে পড়ব সাকিবের প্রতি। আমাকে এগুলো আর ভাবা চলবে না। আমার পথ এখন সাকিবের উল্টোদিকে। বিদায় সাকিব! বিদায়! ভালো থেকো।
বকুলের মায়ের জীবনের সবকিছুই একদিন বকুল তার ডায়রি পড়ে জেনে নেয়। কিন্তু মায়ের এমন কষ্টের জীবনে বকুল আর কষ্ট দিতে চায়নি বলেই ভুলতে চাচ্ছে সাকিবকে। কিন্তু তা কেমন করে সম্ভব? যাকে তার মনপ্রাণ সব দিয়ে বসেছে, তাকে বাকি জীবনে ভুলে থাকা কীভাবে সম্ভব? আর মাকেই বা কীভাবে কষ্ট দেবে বুঝতে পারে না বকুল। তাই ভাবতে থাকে আমাকে এমন আবেগি হলে চলবে না। যেভাবেই হোক আমাকে শক্ত হতেই হবে।
একদিন ইন্টারনেট ঘাঁটতে গিয়ে বকুল দেখতে পেল লন্ডনের একটি স্থাপত্য সংস্থা কিছু লোক নিয়োগ দেবে। এমন সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তাই দ্রুত আবেদন করতে হবে।
যেমন ভাবা তেমন কাজ। এত দ্রুত যে সবকিছু হয়ে যাবে, বকুল ভাবতেও পারেনি। তাই তো পরীক্ষার রেজাল্ট হতে না হতেই হাতের নাগালেই চাকরি। বকুল গোপনে তার পাসপোর্ট, যাবতীয় কাগজপত্র রেডি করে ফেলল। এক মাসের মধ্যেই সবকিছু হয়ে গেল। দু’দিন বাদেই বকুলের ফ্লাইট। তাই এখন শুধু বিদায় জানানোর পালা। মাকে তাই লেখা তার চিঠি—

মামণি,
আমি চলে যাচ্ছি; না সাকিবের সঙ্গে নয়, আমার কর্মস্থলে। কী তুমি অবাক হচ্ছো যে তোমার ভীতু মেয়েটা এতকিছু কীভাবে পারল? হ্যাঁ মা আমাকে পারতে হয়েছে। তুমি চেয়েছিলে আমি জীবনে একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হই। আর বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই, কিন্তু এখানেও তুমি বাবার চাওয়াকে কোনো পাত্তা দাওনি। তুমি যা চেয়েছ, তাই হয়েছে। তুমি আমাকে বুয়েটে ভর্তি করানোর জন্য কী না করেছ। কিন্তু দেখ মা তোমার ইচ্ছেটাকে সৃষ্টিকর্তা কতটা তাড়াতাড়িই না গ্রহণ করেছে? পাস করতে না করতেই আমার চাকরিটা হয়ে গেল। হয়তো বিদেশে তুমি যেতে দিতে চাইতে না, তাই তোমাকে কিছু না জানিয়েই সবকিছু করতে হয়েছে আমাকে। সরি মা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। একমাত্র বিদেশই পারে তোমার-আমার ভাঙন থেকে দূরে রাখতে। কারণ একই ছাদের নিচে থেকে হয়তো তোমার সঙ্গে আমার সম্পর্কটা অটুট রাখা সম্ভব হতো না। যেমনটা হয়েছিলে তোমার সঙ্গে নানা ভাইয়ের। তাই চলে গেলাম দূরে, বহুদূরে। তোমার-আমার সম্পর্কটা এখন আরও বেশি গভীর হবে, তুমি দেখো মা, সকাল-দুপুর-সন্ধ্যে তোমার খবর আমি নেব। যেটা তোমার কাছাকাছি থেকেও হয়তো সম্ভব হতো না। কারণ আমি ছাড়া যে এ দুনিয়ায় তোমার আর কিছু নেই।
মা, সারাটি জীবন তুমি ঝরেপড়া বকুল কুড়িয়ে তোমার মনের মানুষটির জন্য মালা গেঁথেছিলে। আর তাকে না পেয়ে আমার নিষ্পাপ বাবার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ। কী দোষ ছিল আমার বাবার, বলতে পার? তাকে তুমি কোনোদিন স্বামীর মর্যাদা দাওনি। একই ছাদের নিচে বাস করে স্বামী-স্ত্রীর যে কী সম্পর্ক, তা তোমরা অনুভব করনি কখনও। মাঝখানে অকালে আমাকে হতে হয়েছে এতিম। কেন তোমার না পাওয়া ভালোবাসার বলি আমাদের বাবা-মেয়েকে হতে হয়েছে, বলতে পার কি? মা, সাকিব আমার জীবনসঙ্গী হিসেবে অযোগ্য ছিল না। কিন্তু তোমার ওই যে ভালোবাসাকে ঘৃণা করা, যেটাকে তুমি মনে কর অর্থহীন, তোমার কাছে সেই অর্থহীন ভালোবাসাটাই আজ আমাকে এত দূরে ঠেলে দিয়েছে, কিন্তু একটি বারও তুমি এর বিপরীত দিকটা ভেবে দেখলে না মা। ভুল যদি কেউ করে থাকে করেছে তোমার বাবা, আর তার মাসুল কেন আমার বাবা বা আমি দিলাম? জানি তুমি আজ আমার কোনো প্রশ্নেরই জবাব দিতে পারবে না। আর তাই আমি আমার জীবনে আমার বাবার মতো কোনো নিষ্পাপ লোককে ঠকাতে চাই না বলেই আমার এ সিদ্ধান্ত। মা, তুমি তোমার জীবনের সব আবেগ দিয়ে আমার নাম রেখেছ বকুল। আর এ নামটিই হয়তো তোমাকে আমার খুব কাছে রাখবে মা, তুমি ভালো থেকো। দোয়া যদি নাও কর, অন্তত বদ-দোয়া কর না। মা, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। হ
ইতি তোমার
ঝরাবকুল
 
সূত্র : আমার দেশ


ভাঙ্গা ও গড়া || সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী


প্রশংসা ও কৃতজ্ঞতা সবই আল্লাহর জন্য। তিনি আমাদেরকে সূষ্টি করেছেন। আমাদেরকে জ্ঞান, বুদ্ধি ও বুঝবার শক্তি এবং ভাল-মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতাও দিয়েছেন। আমাদের সঠিক পথ প্রদর্শন ও নেতৃত্ব দানের জন্য তিনি তাঁর সর্বোত্তম বান্দাদেরকে পাঠিয়েছেন। তাঁরা মানুষকে মানবতা শিক্ষা দিয়েছেন, সৎলোকের মতো জীবনযাপন করা শিখিয়েছেন এবং মানব জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেছেন। যে সমস্ত নিয়ম-নীতি অনুযায়ী জীবন যাপন করলে মানুষ দুনিয়ায় সুখ-শান্তি ও পরকালে মুক্তি লাভ করতে পারে তাও তারা বলে এবং করে দেখিয়ে দিয়েছেন। তাঁদের সবার উপর শান্তি বর্ষিত হোক।

সমবেত ভদ্রমন্ডলী ও মহিলাবৃন্দ!

যে আল্লাহ্ এই দুনিয়াকে সৃষ্টি করে পৃথিবী পৃষ্ঠকে বিছানার মতো করে তৈরী করেছেন এবং তার উপর মানুষের বসবাস করার সুব্যবস্থা করেছেন, তিনি অন্ধের মতো আন্দাজ-অনুমানের ভিত্তিতে কোন কাজ করেন না। কোন কিছু না দেখেশুনে অন্ধকারে হাতড়িয়ে সব কিছু লন্ডভন্ড করে দেবার মতো বাদশাহ তিনি নন। তাঁর নিজস্ব আইন-কানুন, বলিষ্ঠ নিয়ম-নীতি, সুদৃঢ় ব্যবস্থা ও সুষ্ঠু কর্মপদ্ধতি রয়েছে। তদনুযায়ী তিনি সমগ্র বিশ্ব জাহানের উপর একচ্ছত্র কর্তৃত্ব করছেন। পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পানি, বাতাস, বৃক্ষ, পশু-পাখি ইত্যাদির মতো আমরা গোটা মানব জাতিও তাঁর প্রাকৃতিক আইন ও নিয়মের অধীনে সুসংবদ্ধ। আমাদের জন্ম ও মৃতু্য, আমাদের শৈশব, আমাদের যৌবন ও বার্ধক্য, আমাদের শ্বাস-প্রশ্বাস, আমাদের পাকস্থলী ও রক্ত চলাচল, আমাদের সুস্থতা ও অসুস্থা ইত্যাদি সব কিছুর উপরই তাঁর চিরন্তন প্রাকৃতিক আইন ও নিয়মের কর্তৃত্ব একটানাভাবে রীতিমত চলছে। এছাড়া তাঁর আর একটা আইনও রয়েছে। সেটা তাঁর প্রাকৃতিক আইনের মতই আমাদের ইতিহাসে উঠা-নামা, আমাদের উত্থান-পতন, আমাদের উন্নতি-অবনতি এবং ব্যক্তিগত ও সমষ্টিগত -তথা দেশ ও জাতির ভাগ্য নিয়ন্ত্রণের উপর কর্তৃত্ব করছে। আল্লাহর প্রাকৃতিক আইন অনুযায়ী নাকের বদলে চোখের সাহয্যে শ্বাস-প্রশ্বাসের কাজ করা এবং পেটের বদলে হৃদয়ে খাদ্য হজম করা যদি মানুষের পক্ষে সম্ভব না হয়ে থাকে, তাহলে যে পথে চললে আল্লাহর আইন অনুযায়ী কোন জাতির অধপতন হওয়া উচিত, সেই পথে তার উন্নতি হওয়া সম্বব নয়। আগুন যেমন একজনের জন্য গরম এবং আরেক জনের জন্য ঠান্ডা নয়, তেমনি আল্লাহর আইন অনুযায়ী যে সমস্ত কাজ খারাপ তা একজনকে অবনত এবং অন্য জনকে উন্নত করতে পারে না। মানুষের ভাল-মন্দের জন্য আল্লাহ্ যে নিয়ম-নীতি নির্ধারিত করেছেন, তা কারোর চেষ্টায় পরিবর্তিত ও বাতিল হতে পারে না। তার ভেতর কারো সঙ্গে শত্রুতা এবং কারো সঙ্গে স্বজনপ্রীতিও নেই। আল্লাহর এই আইনের সর্বপ্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে এই যে, তিনি গড়া পছন্দ করেন এবং ভাঙ্গা পছন্দ করেন না। সব কিছুর মালিক হিসেবে তিনি তাঁর দুনিয়াকে সঠিকভাবে পরিচালিত করতে চান। একে অতিমাত্রায় সুসজ্জিত করতে চান। তাঁর যাবতীয় উপায় উপাদান এবং শক্তি ও যোগ্যতাকে সুষ্ঠু পন্থায় সদ্ব্যবহার করতে চান। তিনি কখনও তাঁর দুনিয়ার ধ্বংস ও অনিষ্ট সাধন করেন না। বিশৃংখলা, কুকর্ম, অত্যাচার ও অনাচার করে তাঁর দুনিয়াকে শ্রীহীন সৃষ্টিতে পরিণত করাকে তিনি কোনদিন পছন্দ করবেন বলে আশাও করা যেতে পারে না। যে সমস্ত লোক দুনিয়া পরিচালনার ক্ষমতা লাভ করতে চায় তাদের ভেতর থেকে কেবলমাত্র তারাই আল্লাহর দৃষ্টিতে যোগ্যতাসম্পন্ন হয়; যারা এ দুনিয়াকে গড়বার যোগ্যতা অন্যদের চেয়ে বেশী রাখে। এরূপ যোগ্যতাসম্পন্ন লোকদেরকেই তিনি দুনিয়া পরিচালার দায়িত্ব অর্পণ করে থাকেন।

অতঃপর এসব ক্ষমতাসীন লোকেরা কতটুকু ভাঙ্গে এবং কতটুকু গড়ে -সেদিকে তিনি তীক্ষ্ন দৃষ্টি রাখেন। যতক্ষণ পর্যন্ত তারা ভাঙ্গার চেয়ে গড়তে থাকে বেশী এবং তাদের চেয়ে বেশী গড়ে কম ভাঙ্গে -এমন কেউ কর্মক্ষেত্রে থাকে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্ তাদের সমস্ত দোষ-ত্রুটি সত্ত্বেও দুনিয়া পরিচালনার ক্ষমতা তাদের হাতেই রাখেন। কিন্তু যখন তারা গড়ে কম এবং ভাঙ্গে বেশী, তখন আল্লাহ্ তাদেরকে ক্ষমতাচু্যত করে অন্য লোকদেরকে ঐ একই শর্তে ক্ষমতা দিয়ে থাকেন।

এটা একটা সম্পূর্ণ স্বাভাবিক আইন। আপনাদের বিচার বুদ্ধিও প্রমাণ করবে যে, আইনটি এমনই হওয়া উচিত। যদি আপনাদের কারোর একটি বাগান থাকে এবং তিনি একজন মালীকে তার রক্ষণাবেক্ষণে নিযুক্ত করেন, তাহলে আপনি নিজেই বলুন, তিনি ঐ মালীর নিকট সর্বাগ্রে কি আশা করতে পারেন? তিনি অবশ্যি নিজের বাগানের ক্রমোন্নতি চাইবেন। তার শ্রীবৃদ্ধি ও উন্নতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শোভা-সৌন্দর্য এবং উৎপাদন বৃদ্ধিই হবে তার কাম্য। যে মালীকে তিনি দেখবেন অত্যন্ত প্ররিশ্রম, যোগ্যতা ও মনোযোগ সহকারে সুনিপুণভাবে বাগানের সেবা যত্ন করছে, বাগানের সাজসজ্জার দিকে বিশেষ লক্ষ্য রাখছে, তার চেষ্টা ও যত্নে ভাল দরকারী গাছগুলো বেশ সতেজ ও সুন্দর হচ্ছে, সে আগাছা, আবর্জনা ও বন-জঙ্গল পরিষ্কার করছে তার সুরুচি ও শিল্প শক্তি দিয়ে উৎকৃষ্ট ও নতুন ফল-মূল এবং ফুলের উৎপাদন বৃদ্ধি করছে- তার উপর তিনি অবশ্যই সন্তুষ্ট হবেন। তিনি তাকে ভালবাসবেন এবং উচ্চ মর্যাদা দেবেন। এমন উপযুক্ত, কর্তব্যপরায়ণ, পরিশ্রমী, অনুগত ও সুযোগ্য মালীকে তাড়িয়ে দেয়া তিনি কোন দিনই পছন্দ করবেন না। কিন্তু এ না হয়ে যদি ঠিক এর উল্টোঁাই হয় অর্থাৎ, যদি তিনি দেখেন যে, মালী অযোগ্য-অপদার্থ, আলসে ও ফাঁকিবাজ, সে সজ্ঞানে বা অজ্ঞানে বাগানের ক্ষতি করছে, গোটা বাগানটা আবর্জনা ও বন-জঙ্গলে ভরে গিয়েছে, গাছের পাতা ও ডালগুলো ভেঙে পড়েছে, কোথাও বিনা প্রয়োজনে পানি বয়ে যাচ্ছে, আবার কোথাও পানির অভাবে মাটি ও গাছপালা সব শুকিয়ে যাচ্ছে, ঘাস, আগাছা, বনজঙ্গল ও আবর্জনা দিন দিন বেড়ে যাচ্ছে, ফুল ও ফলবান গাছগুলোকে অকাতরে কেটে কেটে ফেলে দেয়া হচ্ছে, ভাল ভাল গাছগুলো মরে গিয়ে আগাছায় বাগান ভরে যাচ্ছে, তাহলে বলুন, বাগানের মালিক এমনতর মালীকে কি করে পছন্দ করতে পারে? কোন সুপারিশ, কাকুতি-মিনতি, সবিনয় নিবেদন ও প্রার্থনা এবং উত্তরাধিকার ও মনগড়া অধিকারের দরুন মালিক তার বাগানের দায়িত্বভার এমন অযোগ্য মালীর উপরই ন্যস্ত রাখবে? বড় জোর এতটুকু হতে পারে যে, সে মালীকে শাসিয়ে দিয়ে আর একবার তাকে দায়িত্ব পালনের সুযোগ দেবে। কিন্তু যে মালীর কোন শাসনেই চৈতন্য হয় না এবং ক্রমাগত বাগানের ক্ষতিই করতে থাকে, তাকে কান ধরে বের করে দিয়ে অন্য কোনো ভাল মালী নিযুক্ত করা ছাড়া মালিকের পক্ষে এ সমস্যার আর কি সমাধান হতে পারে?

যদি নিজের সামান্য একটা বাগান পরিচালনার ব্যাপারেও আপনি অনুরূপ পন্থা অবলম্বন করে থাকেন। তাহলে চিন্তা করে দেখুন যে, আল্লাহ্ তাঁর এতবড় ভূমন্ডলটা এত সব উপায়-উপকরণসহ মানুষের কর্তৃত্বাধীনে রেখে দুনিয়া ও তার সমস্ত বস্তুর উপর তাকে এত ক্ষমতা ও অধিকার দিয়েছেন, এক্ষেত্রে মানুষ তাঁর দুনিয়াকে সুন্দর করে গড়ে তুলছে, না ধ্বংস করছে, এ বিষয়টা তিনি কি করে উপেক্ষা করতে পারেন? আপনি যদি তাঁর দুনিয়াকে সুন্দর করে গড়তে থাকেন তবুও তিনি আপনাকে ক্ষমতা থেকে অযথা সরিয়ে দেবেন- এমনতর হওয়ার কোন কারণ নেই। কিন্তু যদি আপনি গঠনমূলক কোন কিছু না করেন এবং আল্লাহর এ বিরাট বাগানখানাকে একেবারে উজাড় ধ্বংস করতেই থাকেন তাহলে আপনার দাবীকে নিজের বুদ্ধি-বিবেক অনুযায়ী যতই জোরদার মনে করুন না কেন তিনি তাঁর বাগানে আপনার কোন অধিকারই স্বীকার করবেন না। প্রথমে তিনি আপনাকে শাসিয়ে হুঁশিয়ার করে দেবেন এবং সংশোধনের দু'চারটে সুযোগ দেবেন। পরিশেষে আপানাকে পরিচালকের মর্যাদা থেকে পদচু্যত করেই ছাড়বেন।
এ ব্যাপারে একটা বাগানের মালিকের দৃষ্টিকোণ ও মালীর দৃষ্টিকোণ যেমন বিভিন্ন তেমনি আল্লাহর দৃষ্টিকোণ ও মানুষের দৃষ্টিকোণের মধ্যেও বিভিন্নতা রয়েছে। ধরুন, মালীদের এক পরিবার বংশানুক্রমে একজন লোকের বাগানে কাজ করে আসছে। তাদের পূর্ব পুরুষের কাউকে হয়তো তার যোগ্যতা ও জ্ঞান বুদ্ধির দরুন বাগানে নিযুক্ত করা হয়েছিল। তার সন্তান-সন্ততিও বাগানের কাজ সুন্দরভাবে করেছিল, তাই বাগানের মালিক চিন্তাকরে দেখলো যে, অযথা এদেরেকে সরিয়ে অন্য মালী নিযুক্ত করার কি দরকার? এরা ও যখন ভালভাবেই কাজ করছে, তখন এদের অধিকার অন্যের চেয়ে বেশী। এভাবে মালীদের এই বংশ স্থায়ীভাবে বাগানে কাজ করতে লাগলো। কিন্তু কিছু কাল পরে এই বংশের মালীরা একেবারে অযোগ্য, অপদার্থ, ফাঁকিবাজ, আলসে, কুঁড়ে ও অবাধ্য হয়ে পড়ল। বাগান পরিচালনার কোন যোগ্যতাই তাদের রইল না। এখন তারা গোটা বাগানটার সর্বনাশ করতে শুরু করেছে, তবুও তদের দাবী এই যে তারা তাদের বাপদাদার আমল থেকে পুরুষানুক্রমে এ বাগানে বাস করে আসছে, তাদের পূর্ব পুরুষদের কারুর দ্বারা এ বাগান গড়ে উঠেছিল, কাজেই এতে তাদের জন্মগত অধিকার রয়েছে এবং তাদেরকে সরিয়ে অন্য কাউকে এ বাগানের পরিচালনার জন্য মালী নিযুক্ত করা কোনক্রমেই সংগত হতে পারে না। এটিই ঐ অযোগ্য ও অপদার্থ মালীদের দৃষ্টিকোণ। কিন্তু বাগানের মালিকের দৃষ্টিকোণও কি অনুরূপ হতে পারে? সে কি একথাই বলবে না_ আমার কাছে তো বাগানের সুন্দর ও সুষ্ঠ পরিচালনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমি তো মালীদের কোন পূর্ব পুরুষের জন্য এ বাগান করিনি। বরং তাদের পূর্ব পুরুষের কাউকে আমার বাগানের কাজের জন্য চাকর রেখেছিলাম। বাগানে তাদের যা কিছু অধিকার আছে তা যোগ্যতা ও কাজের শর্তাধীন। তারা বাগানকে ঠিকমত গড়ে তুললে তাদের সমস্ত অধিকার বিবেচনা করা হবে। নিজের পুরানো মালীদের সংগে আমার এমন কি শক্রতা থাকতে পারে যে, তারা ভালভাবে কাজ করলেও আমি অযথা তাদেরকে তাড়িয়ে অন্য মালীদেরকে নিযুক্ত করবো? কিন্তু যে বাগানের সুষ্ঠু পরিচালনার জন্য তোমাদেরকে নিযুক্ত করা হয়েছিল সেটিকেই যদি তোমরা নষ্ট ও উজাড় করে ফেল, তাহলে তোমাদের কোন অধিকারই আমি স্বীকার করবো না। অন্য যারা এ কাজ ঠিকমত করতে চায় আমি তাদেরকে বাগান পরিচালনার দায়িত্ব ও ক্ষমতা দান করবো এবং তাদের অধীনে তোমাদের চাকুরি করতে হবে। এতেও যদি তোমরা ঠিক না হও এবং অধীনস্ত হিসেবেও যদি তোমরা অকেজো প্রমাণিত হও; বরং শুধু নষ্ট করতেই থাক, তাহলে আমি তোমাদেরকে এ বাগান থেকে তাড়িয়ে দিয়ে অন্য মালীদেরকে এখানে নিযুক্ত করবো।

দৃষ্টিকোণের এই পার্থক্য যেমন একটা বাগানের মালিক ও মালীর মধ্যে রয়েছে, তেমনি রয়েছে দুনিয়ার মালিক ও দুনিয়াবাসীদের মধ্যেও। দুনিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন জাতি তাদের আপন আপন এলাকাকে স্বদেশ ভূমি বলে দাবী করে। বংশানুক্রমে তারা এবং তাদের পূর্ব-পুরুষগণ সেখানে বসবাস করে আসছে। তাদের দেশের উপর তাদের কর্তৃত্ব করার জন্মগত অধিকার রয়েছে বলে তারা বিশ্বাস করে। কাজেই তাদের মতে দেশ পরিচালনার ক্ষমতা একমাত্র তাদেরই প্রাপ্য। বাইরের আর কারুর সেখানে কর্তৃত্ব করার কোন অধিকার নেই। এ হচ্ছে দুনিয়াবাসীদের দৃষ্টিকোণ। কিন্তু দুনিয়ার আসল মালিক আল্লাহর দৃষ্টকোণ এটা নয়। তিনি কখনো এ সব জাতীয় অধিকার স্বীকার করেননি। প্রত্যেক দেশের উপর তার অধিবাসীদের জন্মগত অধিকার রয়েছে এবং সে অধিকার থেকে তাদেরকে কোনক্রমেই বঞ্চিত করা চলবে না- এমন কোন কথা তিনি স্বীকার করেন না। তিনি তো দেখেন, কোন্ দেশে কোন্ জাতি কি কাজ করছে। যদি কোন জাতি তার দেশে গঠনমূলক কাজে লিপ্ত থাকে, তার সমস্ত শক্তিসামর্থ দুনিয়ার সংশোধন ও উন্নতির জন্য নিয়োগ করে থাকে, সব রকমের মন্দ কাজ প্রতিরোধ করে এবং ভাল কাজের ক্ষেত্র প্রশস্ত করতে ব্যস্ত থাকে, তাহলে দুনিয়ার মালিক বলেন, অবশ্য তোমরা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত থাকার অধিকারী। তোমরা পূর্ব থেকেই এ দেশে বসবাস করে আসছো এবং দেশ পরিচালনারও যোগ্যতা রাখ। কাজেই অন্যান্য জাতির চেয়ে তোমাদের অধিকারই অগ্রগণ্য। কিন্তু যদি ব্যাপারটা উল্টো হয় অর্থাৎ, যদি গড়ার পরিবর্তে শুধু ভাঙ্গার কাজই হতে থাকে, সৎ কাজের বদলে দেশ জুড়ে কেবল অসৎ ও অবৈধ কাজই সংঘটিত হয় এবং আল্লাহ্ দুনিয়ায় যা সৃষ্টি করেছেন তাকে কোন ভাল কাজে না লাগিয়ে বেপরোয়া ভাবে নষ্ট করা হয়- এক কথায় দেশকে গড়ার বদলে ভেঙ্গে ফেলা হয়- তাহলে আল্লাহ্ এহেন জাতিকে প্রথমে কিছুটা হালকা এবং কিছুটা কঠিন আঘাত দেন, যাতে করে তারা সতর্ক হয়ে সঠিক পথ অবলম্বন করতে পারে। এতেও যে জাতি ঠিক না হয়, তার কাছ থেকে দেশের ক্ষমতা কেড়ে নিয়ে অন্তত এর চেয়ে যোগ্যতর জাতিকে দেয়া হয়।

এখানেই শেষ নয়। যদি পূর্ববর্তী জাতির লোকেরা পরাধীন হওয়ার পরও কোন যোগ্যতা ও গুণবৈশিষ্ট্যের প্রমাণ না দেয় এবং কার্যকলাপের মাধ্যমে এ কথাই প্রমাণ করে যে, বিকৃতি করা ছাড়া তাদের দ্বারা আর কোন কাজই হবে না, তাহলে এহেন জাতিকে আল্লাহ্ নিশ্চিহ্ন করে দেন। তারপর তাদের স্থানে অন্য কোন জাতিকে আনেন। এ ব্যাপারে সব সময়ই মালিকের যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, আল্লাহরও তাই হয়ে থাকে। তিনি তাঁর দুনিয়া পরিচালনার ক্ষেত্রে দাবীদার ও প্রার্থীদের উত্তরাধিকার অথবা জন্মগত অধিকার দেখেন না। তিনি দেখেন কার গড়ার যোগ্যতা বেশী এবং ভাঙ্গার দিকে ঝোঁক প্রবনতা কম রয়েছে। একই সময়ের প্রার্থীদের মধ্যে যারা এ দিক দিয়ে যোগ্যতর বলে প্রমাণিত হয়, তাদেরকেই দেশ পরিচালনার জন্য নির্বাচন করা হয়। যতদিন এদের ধ্বংসাত্মক কাজের চেয়ে গঠনমূলক কাজ বেশী হতে থাকে অথবা এদের তুলনায় বেশী ভাল করে গঠনমূলক কাজ করে এবং ধ্বংসাত্মক কাজও কম করে- এমন কেউ এগিয়ে না আসে- ততদিন দেশ পরিচালনার ক্ষমতা এদের হাতেই রাখা হয়।
এসব যা কিছু আমি বলছি, ইতিহাসে এর জ্বলন্ত প্রমাণ রয়েছে। আল্লাহ্ চিরকালই এ নীতি অনুযায়ী তাঁর দুনিয়া পরিচালনার ব্যবস্থা করছেন। দূর দেশের কথা না হয় ছেড়েই দিন। নিজেদের এ দেশের ইতিহাসটাই পর্যালোচনা করুন। এ দেশে যে সব জাতি প্রথমে বাস করতো, তাদের গঠনমূলক যোগ্যতা ও কর্ম ক্ষমতা যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ্ আর্য জাতিকে এ দেশ পরিচালনার সুযোগ দিলেন। সে সময় অন্যান্য জাতি গুলোর মধ্যে যোগ্যতম ছিল আর্যজাতি। তারা এখানে এসে এক উন্নত তামাদ্দুন ও সভ্যতা গড়ে তুললো। বহু জ্ঞান ও শিল্প আবিস্কার করল। ভূগর্ভের গোপন সম্পদ উদ্ধার করে তাকে ভাল কাজে ব্যবহার করল। ধ্বংসাত্মক কাজের তুলনায় গঠনমূলক কাজই তারা বেশী করেছিল। এসব যোগ্যতা যতদিন পর্যন্ত তাদের মধ্যে ছিল ততদিন ইতিহাসের সমস্ত উত্থান-পতন সত্ত্বেও তারাই ছিল এদেশের পরিচালক। অন্যান্য জাতি ক্ষমতা দখলের জন্য বার বার এগিয়ে এসেছে কিন্তু তাদেরকে হটিয়ে দেয়া হয়েছে। কারণ, আর্যদের মতো যোগ্য জাতি ক্ষমতাসীন থাকা কালে অন্যকোন পরিচালকের প্রয়োজন ছিল না। আর্যরা যখন উচ্ছৃঙ্খল হয়ে বিপথে চলা শুরু করে, তখন তাদের উপর যেসব বৈদেশিক আক্রমন হয়, সেগুলোকে তাদের জন্য আল্লাহর তরফ থেকে সতর্ককারী দূত স্বরূপ বলা যায়। কিন্তু তারা সতর্ক না হয়ে ধ্বংসাত্মক কাজেই লিপ্ত থাকে। গঠনমূলক কাজের তুলনায় তারা ধ্বংসাত্মক কাজ করতে থাকে অনেক বেশী। তাদের নৈতিক অধঃপতন এমন চরমে পৌঁছে যে, বামমার্গ আন্দোলনে আজো তার চিহ্ন আপনারা সুস্পষ্ট প্রত্যক্ষ করতে পারেন। মানবতাকে বিভক্ত করে তারা নিজেদেরই সমাজকে বর্ণ ও গোত্রে খণ্ডিত করল। সমাজ জীবনকে একটি সিঁড়ির মতো করে গঠন করল। এ সিঁড়ির প্রত্যেক ধাপের লোকেরা তাদের উপরের ধাপের লোকদের বান্দা বা দাস এবং নীচু ধাপের লোকদের খোদা বনে বসল। তারা আল্লাহর লাখো লাখো বান্দার উপর নির্মম যুলুম নির্যাতন চালাতে লাগল। এ যুলুম আজো অচ্ছুত শ্রেণীর আকারে বিদ্যমান রয়েছে।

তারা জ্ঞান-বিজ্ঞানের পথ সাধারণ মানুষের জন্য বন্ধ করে দিল। তাদের পন্ডিত ও পুরোহিতরা সাপের মত জ্ঞান ভাণ্ডারের চারদিক বেষ্টন করে বসে রইল। তাদের উপরের তলার কর্তারা দেশের জনসাধারণের উপর নিজেদের বহু অন্যায় অধিকার চাপিয়ে দিল। এ অধিকার আদায় করা এবং আরাম কেদারায় বসে বসে অন্যের পরিশ্রমের উপর নির্ভর করে বিলাসী জীবন যাপন করা ছাড়া তাদের আর কোন কাজ রইলো না। এহেন পরিস্থিতিতে আল্লাহ্ তাদের কাছ থেকে দেশ পরিচালনার ক্ষমতা কেড়ে নিয়ে মধ্য এশিয়ার কতিপয় জাতিকে এখানে পরিচালনার সুযোগ দিলেন। এ জাতিগুলো সে সময় ইসলামী আন্দালনের সংস্পর্শে এসে জীবন যুদ্ধের উন্নততর যোগ্যতা অর্জন করেছিল।

কয়েক'শ বছর তারা এদেশ পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত ছিল। এ দেশেরও বহু লোক ইসলাম গ্রহণ করে তাদের সাথে মিশে গিয়েছিল। অবশ্যি তারাও অনেক কিছু ধ্বংস করেছে। কিন্তু যে পরিমাণ ধ্বংস করেছে, তার চেয়ে বেশী সৃষ্টি করেছে। কয়েক'শ বছর পর্যন্ত ভারতবর্ষে যত গঠনমূলক কাজ হয়েছে তা সবই তাদের দ্বারা অথবা তাদের প্রভাবে সম্পাদিত হয়েছে। তারা দেশে জ্ঞানের আলো বিতরন করেছে। চিন্তা ও ভাবধারা পরিশুদ্ধ করেছে। সমাজ, তামাদ্দুন ও সভ্যতার অনেক কিছু সংশোধন করেছে, দেশের উপায়-উপাদানকে সে যুগের উপযোগী করে কল্যাণের পথে ব্যবহার করেছে। সর্বোপরি তারা শান্তি ও সুবিচারের এমন সুষ্ঠু ব্যবস্থা কায়েম করেছিল যা ইসলামের সত্যিকার শান্তি ও সুবিচার থেকে অনেক নিন্মমানের হলেও ইতিপূর্বেকার এবং আশপাশের দেশগুলোর অবস্থার তুলনায় অনেক খানি ঊঁচুস্তরের ছিল। অতঃপর তারাও পূর্ববর্তীদের ন্যায় পথভ্রষ্ট হতে লাগল এবং তাদের মধ্যেও গঠনমূলক কাজের যোগ্যতা কমে যেতে লাগল এবং ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতি ঝোঁক প্রবণতা বেড়ে চলল। তারাও উঁচু-নীচু, বংশ মর্যাদার শ্রেণী বিভেদ সৃষ্টি করে নিজেদের সমাজ ও জাতিকে খণ্ড বিখণ্ড করে ফেলল। এজন্য চারিত্রিক, রাজনৈতিক, তামাদ্দুনিক ক্ষেত্রে সীমাহীন ক্ষতি হয়েছে। তারাও ইনসাফের তুলনায় যুলুম, নির্যাতন অনেক বেশী করতে লাগল। রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য ভুলে গিয়ে তারা শুধু তাত্থেকে স্বার্থসিদ্ধি এবং বেশীর ভাগ ক্ষেত্রে অবৈধ স্বার্থসিদ্ধির চেষ্টায় মেতে উঠল। উন্নতি ও সংস্কারমূলক কাজ ছেড়ে দিয়ে তারাও আল্লাহ্ প্রদত্ত শক্তি ও উপায় উপাদান নষ্ট করতে এবং সেগুলোকে ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবহার করতে লাগল। দৈহিক আরাম ও ভোগ লালসায় তারা এতই মত্ত হয়ে গেল যে, তাদের শাসন কর্তাদেরকে যখন দিল্লীর লাল কেল্লা থেকে পলায়ন করতে হয়েছিল, তখন তাদের শাহজাদারা-যারা গতকাল পর্যন্ত সিংহাসনের দাবীদার ছিল-নিজেদের জীবন রক্ষার জন্য পলায়ন করতেও পারেনি। কেননা মাটির উপর দিয়ে চলার অভ্যাস তারা পরিত্যাগ করেছিল। মুসলমানদের সাধারণ নৈতিক চরিত্রের চরম অধঃপতন হয়েছিল। একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় হোমরা চোমরা দায়িত্বশীল লোকদের পর্যন্ত নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুরই পরোয়া ছিল না। ফলে ধর্ম, জাতি ও দেশকে অন্যের হাতে বিকিয়ে দেয়ার পথে তাদেরকে বাধা দেয়ার মতো আর কিছুই রইল না। তাদের মধ্যে জন্ম নিলো লাখো লাখো পেশাদার সিপাই। এদের নৈতিক চরিত্র ছিল পোষা কুকুরের মতো। যে কেউ খাবার দিয়ে এদেরকে পুষতে পারত এবং তারপর এদের দিয়ে ইচ্ছামত শিকার করাতে পারত। এদের মধ্যে এই অনুভূতি ছিলনা যে, এই ঘৃণ্য পেশার বদৌলতেই শত্রুরা তাদের সাহায্যে তাদেরই জয় করেছে -এর একটি জঘন্যতম দিক আছে। গালিবের মতো কবিও এ সম্পর্কে গর্ব করে বলেছনঃ "শত পুরুষ থেকে বাপ দাদার পেশা হলো সৈনিক বৃত্তি।" এতবড় একজন কবি একথা বলার সময় এতটুকুও ভাবতে পারেননি যে, পেশাধারী সৈনিকবৃত্তি গর্বের বিষয় নয়; লজ্জায়মরে যাবার জিনিস।

মুসলমানেরা যখন এহেন অবস্থায় পৌঁছল, তখন আল্লাহ্ তাদেরকে ক্ষমতাচু্যত করার সিদ্ধান্ত করলেন এবং গোটা ভারতবর্ষের শাসন ক্ষমতা আবার নতুন প্রার্থীদের হাতে যাওয়ার সুযোগ এলো। এ সময় দেশে মারাঠা, শিখ, ইংরেজ ও কতিপয় মুসলমান নেতা এই চারজন প্রার্থীকে দেখা যাচ্ছিল। জাতীয়তাবাদের নেশা ও স্বজাতির প্রতি অন্যায় পক্ষপাতিত্ব থেকে মন ও মগযকে মুক্ত ও পবিত্র রেখে ন্যায়ভাবে তখনকার ইতিহাস ও পরবর্তী অবস্থা পর্যালোচনা করলে আপনার বিবেক একথা স্বীকার করবে যে, তখন গঠনমূলক কাজের যে যোগ্যতা ইংরেজদের ছিল তা অন্যকোন প্রার্থীর ছিল না এবং ইংরেজদের ভেতর যে পরিমাণ ধ্বংসাত্মক ক্ষমতা ছিল তার চেয়ে ঢের বেশী ছিল মারাঠা, শিখ ও মুসলমান প্রার্থীর ভেতর। ইংরেজরা যা কিছু গঠনমূলক কাজ করেছে তা অন্যান্য জাতিরা করত না। তারা যা কিছু নষ্ট করেছে, তার চেয়ে অনেক বেশী অন্যেরা নষ্ট করত। সাধারণভাবে দেখলে ইংরেজদের ভেতর বহু দিক দিয়ে অগণিত দোষ ও অন্যায় পাওয়া যাবে। কিন্তু তুলনা মূলকভাবে বিচার করলে তাদের সমকালীন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তাদের অন্যায় অত্যাচার অনেক কম এবং গুণ-গরিমা বেশী পাওয়া যাবে। এই জন্যই তো আল্লাহর আইন আরেকবার মানুষের মনগড়া নীতির মূলোচ্ছেদ করলো। মানুষ বিনা অধিকারে এই নীতি রচনা করেছিল যে- "প্রত্যেক দেশের অধিবাসীগণ সে দেশের মালিক, তারা তাদের ইচ্ছামত দেশকে গড়তেও পারে, ভাঙ্গতেও পারে।" আল্লাহর আইন ইতিহাসের এই চিরন্তন ফয়সালা থেকে প্রমাণ করেছে যে- না, দেশ এক মাত্র আল্লাহর, এর পরিচালনার ভার কাকে দেয়া হবে এ ফয়সালা তিনিই করবেন, এ ফয়সালা কোন বংশ, জাতি অথবা পিতা-প্রপিতার অধিকারের ভিত্তিতে হয় না। বরং কোন্ কোন্ পরিচালনায় সামগ্রিক কল্যাণ নিহিত রয়েছে, সে দিকে নজর রেখেই এ ফয়সালা গৃহীত হয়।

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء وَتُعِزُّ مَن تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ. - سورة آل عمران26

"বলুন, হে আল্লাহ্! দেশের মালিক! তুমি যাকে ইচ্ছা তাকে রাজ্য দিয়ে থাক এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নিয়ে থাক এবং যাকে চাও তাকে সম্মান এবং যাকে চাও লাঞ্ছনা দিয়ে থাক। তোমারই হাতে রয়েছে সব মঙ্গল। তুমি নিঃসন্দেহে সব কিছু করার ক্ষমতা রাখ।" [সূরা আলে ইমরানঃ ২৬]

এভাবেই হাজার হাজার মাইল দূরে থেকে একটি জাতিকে আল্লাহ্ এ দেশে নিয়ে এলেন। এরা এ দেশে সংখ্যায় তিন চার লাখের বেশী কোন সময়ই ছিল না। কিন্তু এরা এখানকার উপায়-উপাদান ও মানুষ দিয়ে এ দেশের হিন্দু, মুসলমান, শিখ ইত্যাদি সমস্ত শক্তিকে পরাজিত করে দেশের শাসন ক্ষমতা দখল করল। এ দেশের কোটি কোটি অধিবাসী এ মুষ্টিমেয় ইংরেজদের অধীন হয়ে রইল। একজন ইংরেজ একাই একটি জেলা শাসন করেছে। তাও এমন অবস্থায় যে, এ কাজে তার হাত শক্তিশালী করার মতো তার জাতির কোন লোক এখানে ছিল না। এসময় এ দেশের লোকেরা যা কিছু করেছে তা সবই চাকর হিসেবে করেছে- কার্যকারক হিসেবে নয়। ইংরেজদের শাসনামলে এ দেশে যেসব গঠনমূলক ও উন্নয়ণমূলক কাজ হয়েছে, তা তাদের দ্বারা এবং তাদের প্রভাবেই হয়েছে- এ কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। অস্বীকার করলে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। তারা যে অবস্থায় এদেশের শাসন ক্ষমতা হাতে নিয়েছিল, তার তুলনায় আজকের অবস্থা দেখলে এ কথা স্বীকার করার জো নেই যে, তাদের অনিষ্টকারিতা সত্ত্বেও অনেক গঠনমূলক ও উন্নয়ণমূলক কাজ হয়েছে। এসব কাজ এদেশবাসীর দ্বারা সম্পন্ন হওয়ার কোন আশাই ছিল না। এ জন্যই তো আল্লাহ্ আঠার'শ শতাব্দীর মাঝখানে এ দেশের ভাগ্য নিয়ন্ত্রণের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তা মোটেই ভুল ছিল না।

এখন দেখুন, ইংরেজরা যা কিছু গড়তে পারত তা গড়েছে আর বিশেষ কিছু তাদের দ্বারা গড়ে উঠতে পারে না। এখন তারা যা গড়তে পারে তা অন্যের দ্বারাও সম্ভব। ওদিকে তাদের ধ্বংসকারিতার বহর খুব বেড়ে গেছে। আর যতদিন তারা এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, ততদিন গড়ার চেয়ে ভাঙ্গবেই বেশী। তাদের অন্যায় ও অপরাধের ফিরিস্তি এত দীর্ঘ হয়েছে যে, তা এক বৈঠকে বর্ণনা করা মুশকিল। আর সেগুলো বর্ণনা করার কোন প্রয়োজনও নেই। কারণ, সেসব সবার চোখের সামনেই রয়েছে। তাদেরকে এখন এ দেশের শাসন ক্ষমতা থেকে বেদখল করাই আল্লাহর সিদ্ধান্ত। তারা নিজেরাই সোজাভাবে এ দেশ থেকে বিদায় নিতে প্রস্তুত হয়ে বেশ বুদ্ধিমানের কাজ করেছে।

সোজাভাবে না গেলে বাঁকাভাবে তাড়িয়ে দেয়া হতো। কারণ, আল্লাহর চিরন্তন আইন এখন আর তাদের হাতে এ দেশের শাসন ক্ষমতা রাখার পক্ষপাতি নয়।

দুনিয়ার প্রকৃত মালিক কোন দেশে এক প্রকার পরিচালনা ব্যবস্থা খতম করে অন্য প্রকার ব্যবস্থা কায়েম করার ব্যবস্থা করলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা এখন তারই দ্বারদেশে দাঁড়িয়ে আছি। এটা ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। বাহ্যদৃষ্টিতে এ দেশে যেভাবে ক্ষমতা হস্তান্তর হতে দেখা যাচ্ছে তাতে কেউ যেন এ প্রতারণায় না পড়েন যে, দেশের শাসনক্ষমতা দেশবাসীর হাতে দেয়ার এই যে সিদ্ধান্ত হচ্ছে তা একেবারে চূড়ান্ত ও চিরন্তন। বর্তমান পরিস্থিতির একটা সহজসাধ্য রূপ হয়তো আপনারা অনায়াসেই অনুধাবন করতে পারছেন যে, বিদেশ থেকে এসে যারা এ দেশ শাসন করছিল, এখন তারা নিজ দেশে ফিরে যাচ্ছে। কাজেই এখন স্বাভাবিকভাবেই দেশের ক্ষমতা দেশবাসীর হাতে আসাই উচিত। আসলে কিন্তু তা নয়। আল্লাহর সিদ্ধান্ত এরূপ হয় না। তিনি এই বিদেশীদেরকে পূর্বেও অকারণে আনেননি, আবার এখনো বিনা কারণে সরিয়ে দিচ্ছেন না। পূর্বে যেমন তিনি আপনাদের কাছ থেকে খামখেয়ালীভাবে শাসনক্ষমতা কেড়ে নেননি, তেমনি এখনো আপনাদেরকে খামখেয়ালীভাবে এ ক্ষমতা দেবেন না। আসল ব্যাপার এই যে, বর্তমানে ভারতবাসীরা ক্ষমতার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে; হিন্দু, মুসলমান, শিখ সবাই প্রার্থী। যেহেতু এরাই দেশে প্রথম থেকে বসবাস করে আসছে, কাজেই তাদেরকেই প্রথম ক্ষমতা লাভের সুযোগ দেয়া হচ্ছে। কিন্তু এটা স্থায়ী নিযুক্তি নয়, বরং তাদের পরীক্ষার জন্যই এ সুযোগ দেয়া হচ্ছে। যদি তারা নিজেদের কার্যকলাপে প্রমাণ করে যে, ভাঙ্গার চেয়ে গড়ার যোগ্যতাই বেশী, তাহলে তাদেরকে এ দেশের শাসন ক্ষমতায় স্থায়ীভাবে নিযুক্ত করা হবে। আর যদি তারা গঠনমূলক কাজের চেয়ে ধ্বংসাত্মক কাজই বেশী করে, তবে তার পরিণাম খুব শিগগিরই ভোগ করবে। এ অবস্থায় তাদের কাছ থেকে এ দেশের শাসনক্ষমতা কেড়ে নিয়ে অন্য কোন জাতিকে এ কাজের জন্য নির্বাচিত করা হবে। অতঃপর আর তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন অভিযোগই করতে পারবে না। সমগ্র দুনিয়ার সম্মুখে নিজেদের অযোগ্যতার স্পষ্ট প্রমাণ দেয়ার পর তারা কোন মুখে অভিযোগ করবে ? নাছোড়বান্দা হয়ে অনুনয় বিনয় করলেও তা শুনবেই বা কে ?

এখন আপনারা একটু পর্যালোচনা করে দেখুন যে, এ দেশের হিন্দু-মুসলমান ও শিখ এ পরীক্ষায় আল্লাহর সামনে নিজেদের এমন কি যোগ্যতা, কর্মদক্ষতা, গুণ-গরিমা এবং কার্যকলাপ পেশ করেছেন যে, তার ফলে আল্লাহ্ তাঁর দেশের শাসন ক্ষমতা আবার তাদের হাতে সোপর্দ করবেন বলে তারা আশা করতে পারেন। হিন্দু, মুসলমান ও শিখদের অপরাধগুলো নৈতিকতার আদালতে পেশ করলে তারা সবাই দোষী সাব্যস্ত হয়ে পড়ে। আমি যদি এখন নিরপেক্ষ দৃষ্টিতে সুস্পষ্টভাবে সেগুলো বলে দেই, তাহলে আশা করি আপনারা খারাপ মনে করবেন না। নিজের জাতি ও স্বদেশী ভাইদের দোষ বর্ণনা করা আমারও ভাল লাগে না। আসলে আমার হৃদয় এতে কাঁদে। কারণ, আমি তাদের এ সমস্ত দোষ ও অপরাধের মারাত্নক পরিণাম যেন স্বচক্ষে দেখতে পাচ্ছি। তাদেরকে শিগ্গিরই এ পরিণামের সম্মুখীণ হয়ে চরম দুর্ভোগ পোহাতে হবে। এসব দোষ ও অপরাধ তাদেরকে ধ্বংস করবে বলে আমার আশংকা হচ্ছে। আমি, আপনি কেউই এ মারাত্মক পরিণাম থেকে বাঁচতে পারবো না। এজন্য আমি অন্তরের বেদনা নিয়ে এগুলো বিবৃত করছি। এর ফলে যার কান আছে সে শুনে সংশোধনের কিছুটা চিন্তা করতে পারবে।

আমাদের দেশবাসীর সাধারণ নৈতিক চরিত্রের অবস্থা যে রকম হয়েছে তা আপনারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও জ্ঞান অনুযায়ী অনুমান করে দেখুন। আমাদের ভেতর শতকরা ক'জন সত্যিকার চরিত্রবান লোক আছে ? কারোর অধিকার হরণ করা, কোন অবৈধ স্বার্থসিদ্ধি, কোন 'লাভজনক' মিথ্যা বলা এবং কোন 'লাভজনক' বিশ্বাস-ঘাতকতা করা নৈতিক দৃষ্টিতে খারাপ -শুধু এই কারণে আমাদের ক'জন এসব কাজ করতে ইতস্তত করে থাকে? যেখানে আইনের বাঁধন নেই অথবা যেখানে আইনের আওতা থেকে বাঁচবার আশা ও পথ আছে, সেখানে শতকরা ক'জন শুধু নিজের নৈতিক অনুভূতির বলে অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকে? যেখানে নিজের ব্যক্তিগত স্বার্থের আশা না থাকে, সেখানে ক'জন অন্যের সঙ্গে সদ্ব্যবহার করে। এরূপ ক্ষেত্রে ক'জন অপরের দুঃখে-দৈন্যে মনে ব্যাথা পায় এবং স্বার্থ ত্যাগ করে? নিস্বার্থভাবে ক'জন অপরের হক আদায় করে? ক' জন ব্যবসায়ী ধোঁকা-ফাঁকি, মিথ্যা, মুনাফাখোরী, অন্যায়ভাবে উপার্জন করা থেকে বিরত থাকে? ক'জন শিল্পপতি নিজের স্বার্থের সঙ্গে ক্রেতাদের স্বার্থ এবং নিজের জাতি ও দেশের স্বার্থের প্রতি লক্ষ্য রাখে? খাদ্যশস্য মজুদ রেখে অত্যাধিক চড়া দরে বিক্রি করতে গিয়ে ক'জন জমিদার একটু ভেবে দেখে যে, তারা এ মুনাফাকারীর দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভূখা রেখে অসহ্য যন্ত্রনা দিচ্ছে? ক'জন ধনী ব্যক্তি ধন উপার্জনে অন্যায়, অত্যাচার, অধিকার হরণ ও বিশ্বাস ঘাতকতা থেকে মুক্ত রয়েছে? আমাদের দেশের শ্রমজীবি দের মধ্যে ক'জন সঠিকভাবে কর্তব্য পালন করে তাদের বেতন ও পারিশ্রমিক গ্রহণ করে? ক'জন সরকারী কর্মচারী ঘুষ, আমানত খেয়ানত, অত্যাচার, উৎপীড়ন, কর্তব্যে অবহেলা, হারাম খাওয়া এবং ক্ষমতার অপব্যবহার ইত্যাদি থেকে বিরত থাকে? উকিল, চিকিৎসক, সাংবাদিক, গ্রন্থকার, প্রকাশক, জাতীয় স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দের ক'জন নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য অসৎ ও ঘৃন্য পন্থা অবলম্বন করে না? এদের ক'জন মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আর্থিক ক্ষতি সাধনে কিছু মাত্র লজ্জা বোধ করে? বড় জোর দেশের শতকরা মাত্র পাঁচজন এসব নৈতিক রোগ থেকে মুক্ত রয়েছে, আমার মনে হয় একথা মোটেই অতু্যক্তি নয়। বাকী পঁচানব্বই জনই এই সংক্রামক রোগে আক্রান্ত। এ ব্যাপারে হিন্দু, মুসলমান, শিখ, খৃষ্টান প্রভৃতির ভেতর কোন পার্থক্য নেই। সবাই সমানভাবে রোগাক্রান্ত। সবারই নৈতিক অবস্থার চরম ও ভয়াবহ অবনতি ঘটেছে। কোন জাতির অবস্থাই অন্য জাতির চেয়ে ভাল নয়।

অধিকাংশ লোক এরূপ নৈতিক অধঃপতনের কবলে পড়ায় সমষ্টিগত ভাবে এই নৈতিক রোগের ব্যাপক প্রসার হওয়াই স্বাভাবিক ছিল। গত মহাযুদ্ধের কারণে যখন রেল গাড়ীতে যাত্রীদের ভীড় হতে লাগলো তখন এই সম্ভাব্য তুফানের প্রথম লক্ষণ দেখা দিল। সেখানে একই জাতির ও একই দেশের লোকেরা পরস্পরের সঙ্গে যে স্বার্থপরতা, নিষ্ঠুরতা ও কঠোরতামূলক ব্যবহার করেছে, তা থেকেই টের পাওয়া গিয়েছিল যে, কেবল দ্রুতগতিতে আমাদের সাধারণ নৈতিক চরিত্রের অবনতি ঘটেছে। এরপর প্রয়োজনীয় জিনিস পত্রের অভাব ও উচ্চমূল্যের সময় মাল মজুদ রাখা এবং চোরাবাজারী ব্যাপক ভাবে শুরু হয়। অতঃপর দেখা দিল বাংলাদেশের সেই ভয়াবহ কৃত্রিম দুর্ভিক্ষ। এই দুরাবস্থার সময় দেশের এক সমপ্রদায় নিজেদের স্বার্থোদ্ধারের জন্য নিজেদের দেশের লাখো লাখো মানুষকে ভূখা রেখে তিলে তিলে মৃতু্যর দিকে এগিয়ে দিয়েছে। এসব ছিল প্রাথমিক লক্ষণ, এরপর নোংরামি, বর্বরতা, নীচতা, পশুসুলভ আচরণ ইত্যাদির অগি্নকাণ্ড হঠাৎ ফেটে পড়লো। এগুলো এখানকার গভীরে বহুদিন হতে উত্তপ্ত হচ্ছিল। বর্তমানে একটি সামপ্রদায়িক দাঙ্গারূপে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবকিছু জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। কলকাতার গোলযোগের পর থেকে হিন্দু, মুসলমান ও শিখদের জাতীয় বিরোধের নতুন অধ্যায় সূচিত হয়েছে। এর মাধ্যমে তিনটি জাতিই তাদের জঘন্য চরিত্রের প্রদর্শনী করে বেড়াচ্ছে।

যে সমস্ত কাজ কোন মানুষ করতে পারে বলে ধারণাও করা যেত না, তা আজ আমাদের দেশবাসীরা প্রকাশ্যে করে যাচ্ছে। বড় বড় অঞ্চলের প্রায় সমস্ত লোক গুন্ডায় পরিণত হয়েছে। গুন্ডারা যে কাজ করার ধারণাও কোন দিন করেনি তাও এখন তারা করছে। দুগ্ধ-পোষ্য শিশুদের মায়ের বুকের উপর রেখে জবাই করা হয়েছে, জীবন্ত মানুষদেরকে আগুনে জ্বালানো হয়েছে। ভদ্র মহিলাদের হাজার হাজার লোকের সামনে উলঙ্গ করে তাদের উপর প্রকাশ্যে পাশবিক অত্যাচার করা হয়েছে। পিতা, ভাই ও স্বামীর সামনে তাদের মেয়ে, বোন ও স্ত্রীর শ্লীলতা হানি করা হয়েছে। মসজিদ, মন্দির ও ধর্মীয় গ্রন্থরাজির উপর ক্রোধ প্রকাশ করতে গিয়ে অত্যন্ত পৈশাচিক উপায় অবলম্বন করা হয়েছে। রুগ্ন, আহত ও বৃদ্ধাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। পথিক যাত্রীদেরকে চলন্ত গাড়ী থেকে নিক্ষেপ করা হয়েছে। জীবন্ত মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন করা হয়েছে। নিরীহ ও অক্ষম লোকদেরকে জন্তু-জানোয়ারের মতো শিকার করা হয়েছে। প্রতিবেশী ও প্রতিবেশীর গৃহ লুট-তরায করেছে। বন্ধুর প্রতি বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে। আশ্রয় দাতা আশ্রয় দিয়ে নিরাশ্রয় করেছে। শান্তি ও নিরাপত্তার রক্ষকগণ (পুলিশ, সৈন্য ও ম্যাজিষ্ট্রেটগণ) প্রকাশ্যে দাঙ্গায় অংশ গ্রহণ করেছে এমনকি তারা নিজেরাই দাঙ্গা করেছে এবং নিজেদের সাহায্য সহানুভূতি ও তত্ত্বাবধানে দাঙ্গা বাধিয়েছে। মোটকথা, অত্যাচার, অনাচার, নিষ্ঠুর ও নির্দয় ব্যবহার, বর্বরতা ও জঘন্য কার্যকলাপ ইত্যাদির কোন কিছু আর বাকী নেই, যা এ কয়েক মাসের ভেতর আমাদের দেশের লোকেরা সমষ্টিগতভাবে করেনি। তবুও মনের জ্বালা মেটেনি। আলামত যা দেখা যাচ্ছে, মনে হয় এর চেয়ে অনেক বেশী ভয়াবহ ও বিরাট আকারে দাংগা এখন দেখা দেবে।

আপনারা কি মনে করেন, এসব কিছুই একটা আকস্মিক উত্তেজনার ফল মাত্র। এরূপ ধারনা করে থাকলে আপনারা বিরাট ভুলের মধ্যে আছেন বলতে হবে। এই মাত্র আমি আপনাদের বলেছি যে, এ দেশের শতকরা পঁচানব্বই জন নৈতিক চরিত্রের দিক দিয়ে রোগাক্রান্ত হয়ে পড়েছে। দেশের জন সমষ্টির এত বিরাট অংশ যদি অসৎ চরিত্রের হয়ে পড়ে তা হলে জাতির সমষ্টিগত স্বভাব চরিত্র কেমন করে ঠিক থাকতে পারে? এই জন্যই তো হিন্দু-মুসলমান ও শিখ জাতির কাছে সত্যবাদিতা, সুবিচার ও সততার কোন দামই এখন নেই। সত্যপন্থী, সৎ এবং ভদ্রস্বভাব বিশিষ্ট লোকেরা তাদের ভিতর কোনঠাসা ও দুর্বল হয়ে রয়েছে। মন্দ কাজে বাধা দান এবং ভাল কাজ করার জন্য উপদেশ দেয়া তাদের সমাজে অসহনীয় অপরাধে পরিণত হয়েছে, সত্য ও ন্যায় কথা শুনতে তারা প্রস্তুত নয়।

তাদের মধ্যে একটি জাতিই এমন লোকদেরকে পছন্দ করে যারা তার সীমাহীন লোভ লালসা ও স্বার্থের পক্ষে ওকালতি করে এবং অন্যের বিরুদ্ধে তাকে উত্তেজিত করে তার ন্যায় ও অন্যায় সবরকম স্বার্থোদ্ধারের জন্য সংগ্রাম করতে প্রস্তুত হয়। এজন্যই এরা নিজেদের ভিতর থেকে বেছে বেছে সবচেয়ে দুষ্ট প্রকৃতির লোকদেরকে নিজেদের নেতা নির্বাচন করেছে। তারা নিজেদের জঘন্যতম অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে নিজেদের নেতৃত্ব পদে বরণ করে নিয়েছে। তাদের সমাজে সবচেয়ে দুশ্চরিত্র, দূর্নীতিবাজ, বিবেকহীন লোকেরা তাদের মুখপাত্র সেজে সাংবাদিকতার ক্ষেত্রে অত্যাধিক বরণীয় হয়েছে। অতঃপর এসব লোকেরা নিজ নিজ পথভ্রষ্ট জাতিকে নিয়ে ধ্বংসের পথে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তারা জাতির পরস্পর বিরোধী আশা-আকাংখাকে কোন ইনসাফের কেন্দ্রবিন্দুতে একত্রিত না করে তাকে এতখানি বাড়িয়ে দিয়েছে যে, তা অবশেষে সংঘর্ষের সীমান্তে পৌঁছেছে। তারা অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের সংঘর্ষে ক্রোধ, ঘৃণা, শত্রুতার বিষ মিশিয়ে একে নিত্য অগ্রবর্তী করেছে। বহু বছর ধরে নিজেদের প্রভাবাধীন জাতিগুলোকে উত্তেজনামূলক বক্তৃতা ও রচনার ইনজেকশন দিয়ে এতখানি উত্তেজিত করে তুলেছে যে, এখন উত্তেৎনাবশতঃ কুকুর ও হিংস্র পশুর মত লড়াই করবার জন্য খড়গ উঁচিয়ে দাঁড়িয়েছে। জনসাধারণ ও শিক্ষিত সমাজের মনকে পৈশাচিক আবেগ ও উচ্ছাসে দূর্গন্ধময় এবং অন্ধ শত্রুতার চুল্লীবানিয়ে ফেলেছে। আপনাদের সামনে এখন যে তুফান প্রবাহিত হচ্ছে তা মোটেই সাময়িক ও আকস্মিক নয়। বহুদিন থেকে বিকৃতির যেসব বেশুমার কার্যকারণ আমাদের মধ্যে সক্রিয় রয়েছে এ হলো তারই স্বাভাবিক পরণতি। এটা একবার দেখা দিয়েই ক্ষান্ত হবে না; বরং যতদিন পর্যন্ত এসব কার্যকারণ সক্রিয় থাকবে, ততদিন এ বিকৃতি ক্রমশ বাড়তে থাকবে। এটা একটা শস্যপূর্ণ ক্ষেতের মত। বহু বছরের বীজ বপন ও জল সেচের পর এ ফসল খাবার উপযুক্ত হয়েছে। এখন আপনাকে এবং আপনার বংশধরদেরকে কতদিন পর্যন্ত এ ফসল কাটতে হবে তা বলা যায় না।


মুসলমানদের হাতেই বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটেছে || হাসান শান্তনু


উনিশ শতকের নবজাগরণে বাঙালি মুসলমানের অংশগ্রহণ অনেকটা বিলম্বিত ও বিঘ্নিত হলেও বিশ শতকের প্রথম তিন দশকে অতি দ্রুত তারা এ সীমাবদ্ধতা অতিক্রম করতে সমর্থ হন। প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লবের রক্তিম অভিজ্ঞতার ছোঁয়া তাদের নবজাগরণের তারুণ্যদীপ্ত উদ্দীপনার সঙ্গে সাম্যবাদী রাজনীতির গণমুখী চেতনা যুক্ত করে দেয়। অধঃপতন থেকে উত্তরণের জন্য উনিশ শতকের শেষ চতুর্থাংশে শুরু হয় নানা কর্মপ্রচেষ্টা। মুক্তির উপায় হিসেবে যেসব পথ তখন বিবেচিত হয়, মাতৃভাষা বাংলায় সাহিত্যচর্চা সেগুলোর মধ্যে অন্যতম। ওই সময়ে গুরুত্ব দেয়া হয় মুসলমানের ধর্মজীবন, তার ধর্মতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য, বীরত্বগাথা ইত্যাদি চর্চার ওপর।
বিষয়টি ব্যাখ্যার জন্য ইতিহাসবিদ নারায়ণ দত্তের আলোচিত একটি উক্তি ধার করা যায়। তিনি বলে গেছেন, ‘জন্মের সেই পরম লগ্নেই কলকাতার অস্বাস্থ্যকর জলাভূমির মানুষ এক অসুস্থ খেলায় মেতেছিল। তাতে স্বার্থবুদ্ধিই একমাত্র বুদ্ধি, দুর্নীতিই একমাত্র নীতি, ষড়যন্ত্রের চাপা ফিসফিসানিই একমাত্র আলাপের ভাষা।’ মুসলমানদের আত্মপ্রতিষ্ঠা তাই সেই সময়ে অনিবার্য হয়ে উঠেছিল। চিন্তাশীল ব্যক্তিরা অনুধাবন করেন আত্মজাগরণ ও আত্মপ্রতিষ্ঠার জন্য সংঘ-সমিতি প্রতিষ্ঠা আর পত্রিকা, বই প্রকাশের কথা। তারাই মূলত কলকাতাকেন্দ্রিক বাংলা সাহিত্য ও মুসলমানদের অবমাননাকর অবস্থা থেকে বাংলা ভাষা ও সাহিত্যকে উদ্ধার করেন। পূর্ববাংলার প্রকৃতি ও জীবন তাদের সাহিত্যে আপন হয়ে ওঠার ফলে আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যে মুসলমানদের চেহারা ফুটে উঠতে শুরু করে। যা কলকাতার হিন্দু সাহিত্যিকরা পারেননি। মুসলমান লেখকদের আবির্ভাবের মধ্য দিয়েই মূলত বাংলা সাহিত্যের চেহারাটা পুরোপুরি বদলে যায়। সাহিত্যের প্রকৃত রূপটিও তখন নির্মিত হয়। আজ স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলা সাহিত্যের রাজধানী হয়ে ওঠার পেছনে অবদান ওই লেখকদেরই। মুসলমানদের অবদানের ফলেই পূর্ব বাংলা, পরে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশে বাংলা সাহিত্য বিকশিত হয়।
অতীতে ত্রয়োদশ শতক থেকে মুসলমান সুলতানগণ বাংলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। ওই সময় আলাউদ্দিন হোসেন শাহ’র আমলে নতুনভাবে বাংলা ভাষার চর্চা শুরু হয়। এক সময় বাংলা ভাষাকে বলা হতো ‘পক্ষী ভাষা’ অর্থাত্ পাখিদের ভাষা। কথাটি অবজ্ঞা ভরে বলতেন বর্ণহিন্দুরা। এই ভাষা সম্পর্কে একটি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে— অষ্টাদশ পুরাণানী রামস্যচরিতানিচ/ভাষায়ং শ্রত্বা রৌরবং নরকং ব্রজেত্। অর্থত্ এই ভাষায় অষ্টাদশ পুরাণ ও রামায়ন যারা পাঠ করবেন তারা রৌরব নরকে জ্বলবেন। এ অবস্থা থেকে বাংলা ভাষাকে উদ্ধার করেন মুসলমান সুলতানগণ।
মুসলমান লেখকরা কলকাতায় ও ঢাকায় কিছু কিছু সংগঠন গড়ে তোলেন। অবশ্য যথার্থ ও শক্তিশালী সাহিত্য সংগঠনের জন্য বাঙালি মুসলমানদের অপেক্ষা করতে হয় বেশ কয়েক বছর। ১৯১১ সালের ৪ সেপ্টেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় বাঙালি মুসলমানের প্রথম উল্লেখযোগ্য সাহিত্য প্রতিষ্ঠান ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি’।
বাঙালি মুসলিম সমাজে এ সমিতির ভূমিকার মূল্যায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার এএফ রহমান ১৯৪৩ সালের মে মাসে কলকাতার ইসলামিয়া কলেজে অনুষ্ঠিত সমিতির শেষ সাহিত্য-সম্মেলনে বলেন, ‘নবীন মুসলমান সাহিত্যিকদের উত্সাহ দেয়ার জন্য, তাঁদের রচিত জিনিসগুলো জনসাধারণের সম্মুখে ফুটিয়ে তোলার জন্য মুসলিম সাহিত্য সমিতির প্রয়োজন হয়। এই সমিতি অনেকটা সফলতা লাভ করেছে। নবীন সাহিত্যিকরা আজ বঙ্গসাহিত্যে উচ্চ স্থান অধিকার করে সমাজের মুখোজ্জ্বল করেছেন, সেটা এই সমিতির অক্লান্ত পরিশ্রম, চেষ্টা ও একনিষ্ঠ সেবার ফল। যে উদ্দেশ্য নিয়ে এই সমিতির গঠন, তা সফল হয়েছে। এর অক্লান্ত কর্মীদের কাছে আমাদের সমাজের ও বঙ্গ-সাহিত্যের ঋণ অপূরণীয়’।
কয়েকজন মুসলিম তরুণের প্রবল উত্সাহে প্রতিষ্ঠিত হয় ওই সাহিত্য-সমিতি। এর অন্তত ১৭ বছর আগে প্রতিষ্ঠিত ‘বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গেও মুসলমান লেখকদের কেউ কেউ যুক্ত ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ‘মুসলমান সাহিত্যিকদের সেখানে দারিদ্র্যের দরুন বড় লোকের ঘরে গরিব আত্মীয়ের মতন মন-মরা হয়ে যোগদান করতে হতো।’
নবীন লেখকদের সংগঠিত করে উত্সাহ-উদ্দীপনা জোগানো আর সাহিত্যের মাধ্যমে মুসলমান সমাজ-জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটানোর লক্ষ্যে কাজ করে যাওয়া তাই ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ ছিল। সেজন্য দরকার ছিল নিজেদের একটি সংগঠন।
ওই সাহিত্য সমিতির সঙ্গে যুক্ত ছিলেন আবদুল করিম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, কবি মোহাম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, কমরেড মুজাফফর আহমদ, কাজী আবদুল ওদুদ, প্রকাশক আফজাল উল হক, এয়াকুব আলী চৌধুরী, গোলাম মোস্তফা, হবিবুল্লাহ বাহার, আইনুল হক খান, আবুল মনসুর আহমদসহ আরও অনেকে। পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজ শাসনের সমকালে বাংলায় হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা কম ছিল না। তবু কলকাতাশাসিত আধুনিক বাংলা সাহিত্যে তাদের জীবন আদৌ কোনো উপস্থিতি ছিল কিনা, এ প্রশ্নও রাখা যায়।
১৮৭০ সাল অব্দি মুসলমানরা সাহিত্যকর্মে হাত না দেয়া পর্যন্ত তাদের জীবনও সাহিত্যে ঠাঁই পায়নি। জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা লেখার আগে আধুনিক বাংলা সাহিত্যে কবর আর কায়কোবাদের ‘আজান’ কবিতা লেখার আগে আজান কোনোরকম বিশেষত্ব পায়নি। গুটিকয় কবি-সাহিত্যিকের আকস্মিক আবির্ভাব না হলে মুসলমান বিশাল জনগোষ্ঠীর জীবন আধুনিক বাংলা সাহিত্য পাঠকের মনে কোনো ধরনের আগ্রহেরই উদ্রেক করত না। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, বেগম রোকেয়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ, দীনেশচন্দ্র সেন, কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীন।
বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণার জন্য ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মন্তব্য উল্লেখ করা যায়। তিনি ‘বাংলা সাহিত্যে মুসলমান সমাজ ও চরিত্র’ শিরোনামে পিএইচডি থিসিস প্রণয়ন করেন। এতে তিনি রবীন্দ্র-সাহিত্যে মুসলিম সমাজ ও চরিত্র সম্পর্কে বলেন, ‘সমগ্র রবীন্দ্র-সাহিত্যে মুসলমান সমাজ-জীবন ও চরিত্র তুলনামূলকভাবে কম হলেও একথা স্বীকার করেত হবে, রবীন্দ্রনাথই ভারতবর্ষীয় তথা বাঙালি মুসলমান সম্পর্কে সবচেয়ে বেশি সুবিচার করেছেন।’ মুসলমানরা যে কলকাতার সাহিত্যে উপেক্ষিত ছিল, তা ওই শিক্ষকের মন্তব্য থেকেও ফুটে ওঠে। কেননা, শরত্চন্দ্রকে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ ‘স্বীকার’ করেন, মুসলমানদের ঘরের কথা তিনি তেমন জানেন না।
শুধু রবীন্দ্রনাথই নয়, মাইকেল মধুসূদন, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হেমচন্দ্র, নবীনচন্দ্র, সত্যেন্দ্রনাথ দত্ত, দ্বিজেন্দ্রলাল, মোহিতলাল, যতীন্দ্রনাথ, তারাশঙ্কর, বিভূতিভূষণদের সাহিত্যেও মুসলমানরা উপেক্ষিত ছিলেন। অন্যদিকে মশাররফ, কায়কোবাদ, নজরুলসহ মুসলিম সমাজের অধিকাংশ কবি-সাহিত্যিকের কবিতা ও সাহিত্যে সেই অভেদ শিল্প-সংস্কৃতির রূপরেখা অকপটে ফুটে ওঠে। তারা মুসলমানদের প্রাণের কথাকে নিজেদের প্রাণের কথা হিসেবে যেমন গুরুত্ব দেন, হিন্দুর প্রাণের কথাকেও তাদের প্রাণের কথা হিসেবে তেমন গুরুত্ব দেন। হ
(তথ্যসূত্র : ড. মুনতাসীর মামুন, রফিকউল্লাহ খান, হাবীব রহমানের প্রবন্ধ)


বিদ্যাসাগর-মনন || ড. রহমান হাবিব


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাঙালির চিন্তাজগতে দুটো কারণে স্মরণীয়। একটি তার সামাজিক দায়িত্বশীলতা ও দ্বিতীয়টি তার বুদ্ধিবৃত্তিক কর্মপ্রবণতা। বিধবা-বিবাহ চালু করা এবং বহু বিবাহ প্রথা রোধ করার জন্য তিনি গ্রন্থ লিখেছেন। লেখালেখির ব্যাপারে এটি তাঁর সামাজিক দায়বদ্ধতা। ইংরেজি, হিন্দি ও সংস্কৃত ভাষা থেকে শ্রেষ্ঠ গ্রন্থ অনুবাদ করে বাঙালির বুদ্ধিবৃত্তিকে তিনি উচ্চপর্যায়ে নিয়ে গেছেন—এটি তাঁর বুদ্ধিবৃত্তিক কর্মশীলতা। এভাবে বিদ্যাসাগর সামাজিক ও বুদ্ধিবৃত্তিক—উভয় ক্ষেত্রে প্রাজ্ঞ ও দূরদর্শী ভূমিকা পালন করেছেন।
বিদ্যাসাগর খুব বাস্তব-সচেতনতাসম্পন্ন মানুষ ছিলেন। সামাজিক কুসংস্কারকে শোধন করে সমাজের মানুষের মধ্যে তিনি বুদ্ধিবৃত্তিক প্রণোদনা সৃষ্টি করেছেন। তাঁর সাহিত্যচর্চাও ছিল সমাজশোধনকেন্দ্রিক। সাহিত্য ও সমাজ দুটোকেই তিনি সমান্তরালে উপস্থাপিত করে সমাজের কল্যাণ সাধনে ব্রতী হয়েছিলেন।
বিধবা-বিবাহ তিনি আপন স্বজনের মধ্যেই প্রবর্তিত করে তাঁর হৃদয়গত উদারতা ও বাস্তবসম্মত দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। হিন্দু বিধবা নারীদের পুনরায় বিয়ে না হওয়ায় সমাজে নানা অনাচার ও পতিতাবৃত্তি বেড়ে চলছিল। বিদ্যাসাগর বিধবাদের বিবাহ চালু করার জন্য গ্রন্থ রচনা ও সামাজিক ভূমিকা পালন করে সমাজকে পাপ ও পঙ্কিলতামুক্ত করতে চেয়েছেন।
হিন্দু-ব্রাহ্মণরা বহুসংখ্যক নারীকে বিয়ে করত। সমাজে এর নেতিবাচক প্রভাব প্রবল হয়। নারীদের মানবেতর জীবনযাপনের কষ্টকে অনুভব করে বিদ্যাসাগর বহুবিবাহ রোধকল্পে গ্রন্থ রচনাই নয় শুধু; সামাজিক আন্দোলনও সংগঠিত করে এই কুপ্রথাকে দূর করে সমাজকে শোধন করেছেন। তাঁর জ্ঞানকে তাই মধুসূদন দত্ত বলেছেন, প্রাচীন ঋষির জ্ঞান, যা মানবিক, উদার ও কল্যাণময় এবং সেই ঋষিদের মতো তিনি ছিলেন প্রতিভাধর। তাঁর কর্মচাঞ্চল্য ছিল ইংরেজের মতো; অথচ নারীদের তথা মানুষের দুঃখ দূরীকরণে তাঁর হৃদয় ছিল বাঙালি মায়ের মতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের মৌল রহস্য ও জীবনসত্তা মধুসূদনের নিম্নোক্ত উদ্ধৃতির মধ্যে প্রাপ্তব্য : ঞযব সধহ ঃড় যিড়স ও যধাব ধঢ়ঢ়বধষবফ যধং ঃযব মবহরঁং ধহফ রিংফড়স ড়ভ ধহ ধহপরবহঃ ঝধমব, ঃযব বহবত্মু ড়ভ ধহ ঊহমষরংযসধহ ধহফ ঃযব যবধত্ঃ ড়ভ ইবহমধষর সড়ঃযবত্. মাইকেল মধুসূদনের এই ভাষ্যটি বিদ্যাসাগরের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উভয় দায়িত্বশীলতার ক্ষেত্রেই প্রযোজ্য।
বিদ্যাসাগর শিশু শিক্ষার ওপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন। কারণ শিশুদের বর্ণমালা শিক্ষা, ভাষা, ব্যাকরণ, মনীষীদের জীবনী, ইতিহাস ইত্যাদি সঠিকভাবে শেখাতে না পারলে জ্ঞান ও ভাষার ওপর তাদের দখল সৃষ্টি হবে না এবং মনীষীদের জীবনবৃত্তান্ত না জানলে মহত্ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি হবে না। সে জন্য তিনি নিজেও শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থগুলো হলো : বাঙ্গালার ইতিহাস, জীবনচরিত, বোধোদয়, ঋজুপাঠ, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী ও আখ্যানমঞ্জরি। শিশুদের শিক্ষার ভিত্তিকে মজবুত করার উদ্দেশ্যে প্রায় দেড়শ বছর আগে তাঁর এই প্রচেষ্টা যে কত দূরদর্শী প্রাজ্ঞতাপ্রসূত, তা শিক্ষাবিদরা খুবই শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে স্মরণ করেন।
বিদ্যাসাগর শেক্সপিয়র ও কালিদাসের নাটক যথাক্রমে ইংরেজি ও সংস্কৃত থেকে অনুবাদ করেছিলেন। শেক্সপিয়রের ইংরেজ পাত্রপাত্রীদের তিনি বাঙালিয়ানায় জারিত করে অনুবাদ করেছেন বলে তাঁর অনুবাদ মৌলিকত্ব পেয়েছেন। ভাষা ও সাহিত্যকে তিনি শেক্সপিয়রের মানবচেতনা ও বুদ্ধিবৃত্তি দিয়ে সমৃদ্ধ করেছেন।

কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটকে তিনি শকুন্তলা নামে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করেছেন প্রায় দেড়শ বছরেরও আগে। তখন বাংলা গদ্য মাত্র বিকশিত হতে শুরু করেছে। কালিদাসের নাটককে তিনি উপন্যাসোপম ভাষায় বঙ্গানুবাদ করেছেন। বাঙালির উপন্যাস-রচনার সূচনাপর্বের প্রচেষ্টাকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর ব্যাপারে প্রচণ্ড প্রভাব সৃষ্টি করেছিলেন তিনি সে জন্য বিদ্যাসাগরকে বাংলা উপন্যাস রচয়িতাদের গুরু হিসেবেও আখ্যায়িত করতে চাই।
বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী—এটি সর্বজনবিদিত কথা। তিনি বিরতি চিহ্ন ও বাংলা ভাষার অভ্যন্তরীণ ছন্দ ও বৈভবের রহস্যকে উদ্ঘাটন করতে পেরেছিলেন বলেই বাংলা ভাষাকে তিনি ভিত্তি দিতে সমর্থ হয়েছেন। বাংলা গদ্যকে তিনি প্রতিষ্ঠা দিয়েছেন বলেই বাংলা প্রবন্ধ, নাটক ও উপন্যাস রচনার ভিত্তি নির্মিত হয়েছে বলে মনে করি। সে জন্য বাংলা সাহিত্যের প্রবন্ধ, নাটক ও উপন্যাসের ভিত্তি নির্মাতা হিসেবেও তাঁকে চিহ্নিত করা চলে।
বিদ্যাসাগরকে অনেক সাহিত্য-সমালোচক ও চিন্তাবিদ অনুবাদক ও সমাজকর্মী হিসেবে বিবেচনা করে থাকেন। মৌলিক সাহিত্যস্রষ্টার মর্যাদা তাঁকে দিতে চান না। আমি এই দৃষ্টিভঙ্গির পক্ষে নই। বিদ্যাসাগর চিন্তাবিদ-প্রাবন্ধিক। প্রবন্ধকারও মৌলিক চিন্তা করে থাকেন—সে জন্য তিনিও মৌলিক চিন্তাবিদ ও সাহিত্যস্রষ্টা। তাঁর ‘প্রভাবতী-সম্ভাষণ’ গল্পটি যারা পড়েছেন, তারা স্বীকার করতে বাধ্য যে মৌলিক সাহিত্যস্রষ্টা হিসেবেও তাঁর মনন কত উচ্চ শ্রেণীর।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করে ছিলেন। বিদ্যাসাগর বাংলা-গদ্যকে শক্তিশালী ভিত্তির ওপর স্থাপন করেছিলেন বলেই রবীন্দ্রনাথের পক্ষে তা সম্ভব হয়েছে। বাংলা ভাষাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য উদ্ধৃতিযোগ্য : ‘বাংলা ভাষাকে পূর্ব প্রচলিত অনাবশ্যক সমাসাড়ম্বর হইতে মুক্ত করিয়া তাহার পদগুলির মধ্যে অংশ যোজনার সুনিয়ম স্থাপন করিয়া বিদ্যাসাগর যে বাংলা গদ্যকে কেবল সর্বপ্রকার ব্যবহারযোগ্য করিয়াই ক্ষান্ত ছিলেন, তাহা নহে। তিনি তাহাকে শোভন করিবার জন্যও সর্বদা সচেষ্ট ছিলেন। গদ্যের পদগুলোর মধ্যে একটি ধ্বনি সামঞ্জস্য স্থাপন করিয়া, তাহার গতির মধ্যে একটা অনতিলক্ষ্য ছন্দস্রোত রক্ষা করিয়া, সৌম্য ও সরল শব্দগুলো নির্বাচন করিয়া বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান করিয়াছেন।’
বিদ্যাসাগরের বিধবা-বিবাহ চালুকরণ, বহু বিবাহ রোধ, শিশু শিক্ষার প্রতি মনোযোগ, ইংরেজি, সংস্কৃত ও হিন্দি থেকে অনুবাদ—সব কিছুই সমাজ-উন্নয়নকেন্দ্রিক। বাংলা ভাষাকে বিরতি-চিহ্ন দিয়ে সুগঠিত করার ক্যারিশমাও তাঁর সাহিত্যিক বুদ্ধিবৃত্তির শ্রেষ্ঠ দিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার, শিক্ষাবিস্তার, পাণ্ডিত্য, শিশু মনস্তত্ত্ব বিকাশ প্রচেষ্টা, দয়ার্দ্রচিত্ততা ও তেজস্বিতাময় দূরদর্শী প্রাজ্ঞতা বাঙালি সমাজে তাঁকে বিরল খ্যাতিতে বিভূষিত করেছে নিঃসন্দেহে।


১লা আশ্বিন বাংলা কবিতা দিবস || সাযযাদ কাদির


বাংলায় সারা বছরই কবিতা। সারা জীবনই কবিতা জড়িয়ে থাকে বাঙালিদের। তাই প্রতিটি দিনই কবিতার দিন। তবুও একটি বিশেষ দিনের থাকে আলাদা এক তাত্পর্য। সেদিনের আয়োজন, অনুষ্ঠান, আনন্দ — সব কিছুর থাকে এক বিশেষ মহিমা। হাজার বছরের বাংলা কবিতার ইতিহাস-ঐতিহ্য, কীর্তি-গৌরব বিশ্বময় ছড়িয়ে দিতে তাই বাংলা কবিতা দিবস এত জরুরি। কানুপা, সরহপা, বিদ্যাপতি, চণ্ডীদাস, আলাওল, ভারতচন্দ্র, মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসীম উদ্দীন, শামসুর রাহমান — অসংখ্য কবির প্রাণবন্দনায় সঞ্জীবিত বাংলা কবিতা বিশ্বসংস্কৃতিতে রেখে চলেছে কালজয়ী অবদান। সে অবদানের প্রতি বাংলাভাষী সকলকে সচেতন করে তুলতে আজ ১লা আশ্বিন ১৬ই সেপটেম্বরকে বাংলা কবিতা দিবস ঘোষণা করা হয়েছে। দিনটিকে নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থপূর্ণ করে তুলতে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে বসবাসকারী বাংলাভাষীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র। এ দিনে তারা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, বিভিন্ন সংগঠনকেও নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের আহ্বান জানিয়েছে।
বাংলা কবিতার জন্য বিশেষ একটি দিবস পালনের কোনও প্রয়োজন আছে কি — এ প্রশ্ন অনেকের। আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত বেশ কিছু দিবস তো আমরা পালন করি। সবার উপরে আছে মুখের ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দেয়া একুশে ফেব্রুয়ারি। এ দিবস আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি জীবনে এক প্রধান উত্সব। এ দিবসটি এখন ব্যাপকতর মর্যাদায় অভিষিক্ত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। আমরা একুশে ফেব্রুয়ারিকে পালন করি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আমাদের আরেক সাংস্কৃতিক উত্সব ১লা বৈশাখ। সেদিন নববর্ষ দিবস পালন করি আমরা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল ও দেশ। সে উত্সব পরিণত হয়েছে চারু ও কারু পণ্যের মেলায়, মিছিলে ও পানতা-ইলিশে। কোথাও-কোথাও আছে হালখাতার আপ্যায়ন। রবীন্দ্রনাথকে নিয়ে ২৫শে বৈশাখ ও নজরুলকে নিয়ে ১১ই জ্যৈষ্ঠ পালন আমাদের আরও দু’টি সাংস্কৃতিক উত্সব আয়োজিত হয় ব্যাপক পরিসরে। দু’টি দিবসেই বিশেষ প্রাধান্য থাকে সরকার ও মিডিয়ার। তাতে ব্যক্তিকেন্দ্রিকতা ও প্রাতিষ্ঠানিকতা ছাপিয়ে ওঠে সব কিছুকে।
এক সময় সুকান্তকেও স্মরণ করা হতো রবীন্দ্রনাথ-নজরুলের সঙ্গে। এখন বিশেষ-বিশেষ সংগঠনের আয়োজনে সীমাবদ্ধ হয়ে পড়েছে সে স্মরণ। এছাড়া আছে মধুমেলা (২৫শে জানুয়ারি) ও জসীমমেলা (১লা জানুয়ারি)। এ দু’টি দিবস আঞ্চলিকতা ও মেলার সমারোহে কবিতার গৌরব হারিয়েছে অনেকখানি। এসবের চেয়ে অনেক আড়ম্বর দেখা যায় যায়যায়দিন-এর সূত্রে জনপ্রিয় হয়ে ওঠা ভালোবাসা, মা, বাবা, বন্ধু প্রভৃতি দিবস। মিডিয়া, কার্ড ও অন্যান্য উপহার-পণ্য ব্যবসায়ী, বিপণন সংস্থা, বিনোদন ও বিপণি কেন্দ্রগুলোর প্রচার-প্রচারণায় এ দিবসগুলি ইদানীং বিশেষ প্রাধান্য পাচ্ছে আমাদের সাংস্কৃতিক আয়োজনে। বিশেষ করে ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) দিনে-দিনে যেন ছাড়িয়ে যাচ্ছে অন্য সব দিবসের মহিমাকে। এ অবস্থায় বাংলা কবিতাকে স্মরণের বিশেষ তাত্পর্য রয়েছে আমাদের সমাজে। আমাদের সুখ দুঃখ হাসি কান্না প্রেম প্রীতি বিরহ মিলন পরিপূর্ণ সংসার ও জীবনে কবিতা দিয়েছে বিশেষ উপলব্ধি, চেতনা ও দিশা। হাজার বছর আগের কবিতায় জেনেছি হাঁড়িতে ভাত না থাকা অসচ্ছল জীবনের কথা, — শুনেছি ওদনের (ভাতের) তরে শিশুর কান্না, দুধে-ভাতে সন্তানের বেঁচে থাকার পরম প্রার্থনা। এত দুর্গতি, এত দুর্বিপাক — তারপরও বাংলা কবিতা ঘোষণা করেছে, সবার উপরে মানুষ সত্য। আমাদের নিত্যদিনের আশায় বেঁচে থাকা জীবনে কবিতা আসে হঠাত্ আলোর ঝলকানি হয়ে। বরণীয় সে, তাই আয়োজন করি স্মরণীয় করে রাখার।
হাজার বছর আগে বাংলা কবিতার উদ্ভব ও বিকাশের সূচনা। তখন তার রূপ ছিল পদ নামে চিহ্নিত, আর তার প্রেরণা ছিল সহজিয়া ধর্মদর্শন ও সাধনতত্ত্ব এবং সে অনুযায়ী আচরণীয় নিয়ম অর্থাত্ ‘চর্যা’। প্রাচীন বাংলা ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়াদের ধর্ম ও সাধনা সম্পর্কিত গীতিকবিতা এই চর্যাপদ। চর্যাকারেরা পরিচিত ছিলেন সিদ্ধাচার্য হিসেবে। নিজেদের দর্শন ও তত্ত্ব গানে-গানে প্রচার করতে গিয়ে “তাঁদের আশ্রয় করতে হয়েছে মানবচেতনার প্রকাশভঙ্গির আদি সম্বল উপমা-অলঙ্কারকে। চর্যাগীতিতে তাই যেমন ধর্মদর্শন আছে, সাধনতত্ত্ব আছে, তেমনি আছে নদনদীর কথা, নদী পারাপারের কথা, সাঁকো বাঁধার কথা, শিকারের বর্ণনা, শবর-শবরীর প্রণয়োন্মত্ততার বর্ণনা, অসামাজিক প্রণয়কাহিনীর বর্ণনা প্রভৃতি। চর্যাগীতিতে তাই বিষয়বস্তু আছে, প্রকাশরীতি আছে, আর আছে গভীরভাবে উপলব্ধির জন্য এক একটি সাধকহৃদয়।...” সেই থেকে বাংলা কবিতা এখনও ভাব, ভাষা, নির্মাণে অনন্য হয়ে আছে হৃদয়ের কথা বলার ব্যাকুলতায়। এ কবিতা মনের কথা বলে মুখের ভাষায়, বানিয়ে-বানিয়ে কিছু বলে না, অমার্জিত হয় না কখনও। সেই সঙ্গে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাকে সবসময় জানায় স্বাগত। এ জন্যই বৈচিত্র্যে ও বৈভবে বাংলা কবিতা বিপুল, সৃষ্টির সৌন্দর্যে সমৃদ্ধ।
এখন বলতে হয় বিশেষ করে কেন ১লা আশ্বিন দিনটিকে বাংলা কবিতা দিবস হিসেবে বেছে নেয়া, সেই কথা। বাংলা কবিতাকে নিয়ে উত্সবের জন্য বিশেষ একটি দিন হিসেবে মধ্য শরতের এই সময়টাকে বেছে নেয়ার উপলক্ষ যদিও নেই তেমন কিছু, তবে বর্ষা-বসন্তের মতো শরত্-ও বাংলার, বাঙালির ও বাংলা কবিতার প্রিয় ঋতু। বর্ষাকে রানী ও বসন্তকে রাজা বলা হলে শরেক বলতে হয় প্রাণসখা। “শরত্” প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, “শরতের রঙটি প্রাণের রঙ। অর্থাত্ তাহা কাঁচা, বড় নরম। রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা। এইজন্যে শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে, যেমন বর্ষায় নাড়া দেয় আমাদের ভিতর-মহলের হৃদয়কে, যেমন বসন্তে নাড়া দেয় আমাদের বাহির মহলের যৌবনকে।” প্রাণের রঙে রাঙা শরত্ তাই আমাদের প্রিয় প্রাণসখা। এ ঋতুর মেঘমুক্ত সোনারোদে উজ্জ্বল দিনে তাই প্রসন্ন আকাশ হাসে বন্ধুর মতো। কবির মন-প্রাণ হয়ে ওঠে সৃষ্টিচঞ্চল — “শরত-আলোর কমলবনে / বাহির হয়ে বিহার করে / যে ছিল মোর মনে-মনে”। সেই সঙ্গে “মেঘমুক্ত শরতের দূরে চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি।” প্রায় চার শ’ বছর আগে আলাওল-ও লিখেছেন — “আইল শরত্ ঋতু নির্মল আকাশ। দোলায় চামর কাশ কুসুম বিকাশ\” আসলে এ এক উত্সবের সময়, আমাদের মিলিত হওয়ার — স্মরণ করার সময়, আমাদের গর্বিত ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে প্রাণিত হওয়ার সময়। তাই আসুন, ১লা আশ্বিনকে আমরা সফল ও সার্থক করে তুলি আবহমান বাংলা কবিতার চিরউজ্জ্বল মহিমায়। 

সূত্র :  আমার দেশ


ব্রিটিশ বিরোধী আন্শাদোলনের অন্যতম বীর যোদ্দা তিতুমীর


তিতুমীর (১৭৮২-১৮৩১)চব্বিশ পরগনা জেলার হায়দরপুর গ্রামে ১৭৮২ সালে মীর নিসার আলি ওরফে তিতুমীরের জন্ম। ১৭৭০ খ্রিস্টাব্দে বা ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিড়্গ হয়, তা ছিয়াত্তরের মন্বন্তর নামে খ্যাত। সে দুর্ভিড়্গে এ দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ...্যা নিশ্চিহ্ন হয়ে যায়। সে সময়ে দেশে ছিল চরম অরাজক অবস্থা। সে সঙ্গে চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়ের অত্যাচার ও জবরদস্তি।

দেশের সাধারণ মানুষের নির্যাতিত অবস্থা তিতুমীরের সহ্য হয়নি। তিনি মুষ্টিযুদ্ধ, অসি চালনা, লাঠিখেলা, তীরছোড়া শিক্ষা করেন। উদ্দেশ্য অত্যাচারী জমিদার ও চোর-ডাকাতের হাত থেকে স্থানীয় জনসাধারণকে রক্ষা করা।

১৮২১ সালে তিতুমীর হজ উপলক্ষে মক্কা শরিফে যান। সেখানে ওয়াহারী আদর্শের প্রবক্তা সৈয়দ আহমদের সঙ্গে তার দেখা হয় এবং তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন। মক্কা শরিফ থেকে ফিরে তিতুমীর নারিকেলবাড়িয়ার কাছাকাছি হায়দরপুরে বসবাস শুরম্ন করে ধর্ম সংস্কারক হিসেবে তার কাজ আরম্ভ করেন। তার গুরম্নর ওয়াহাবী আন্দোলনের মতাদর্শ প্রচার শুরম্ন করার স্বল্পকালের মধ্যেই তিনি তিন চারশ শিষ্য সংগ্রহ করেন। ক্রমেই তার বিচড়্গণতা এবং পারদর্শিতা সবার দৃষ্টি কাড়ে। শুধু ধর্মসংস্কারই নয়, হিন্দু জমিদারদের অত্যাচার থেকে নিম্নবিত্ত মুসলমান জনসাধারণকে মুক্তি দেয়ার লড়্গ্যেও তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। স্বীয় ধর্মের অত্যাচারিত মানুষ তার নেতৃত্বে সংঘবদ্ধ হতে থাকে। তার এই অসাধারণ সাফল্যে হিন্দু জমিদাররা ভয় পেয়ে যায়। তিতুমীরের কার্যকলাপে রম্নষ্ট হয়ে ওঠেন পুড়ার জমিদার ও নীলকররা।

এর আগে তিতুমীর চাঁদপুর-হৃদয়পুরের এক সভায় বক্তৃতা করেন। বক্তৃতার বিষয় ছিল ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন, রাসূলুলস্নাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন, হিন্দু-মুসলিম কৃষক সম্প্রদায়ের একতাবদ্ধ হওয়া, নীলকরদের অত্যাচার দমন এবং দেশ থেকে ইংরেজ বিতাড়ন। ফলে বিভিন্ন জমিদার-নীলকর সবাই মিলে তিতুমীরকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়।

শুরু হয় ওয়াহাবীদের ওপর জমিদারের অত্যাচার, এমনকি তাদের দাড়ির ওপর খাজনা আদায় শুরম্ন হয়। ফলে তিতুমীর জমিদারের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। এই সময় ফকির মিসকিন শাহ তার শিষ্যদের নিয়ে তিতুর সঙ্গে যোগ দেন।

স্থানীয় জমিদারদের সঙ্গে কয়েকটি সংঘর্ষে তিতুমীর জয়লাভ করেন। তার দলে অনেকে এসে যোগ দেয়। তিতুর নির্দেশে হিন্দু-মুসলমান প্রজারা জমিদারের খাজনা বন্ধ করে দেয়।

জমিদার ও নীলকরদের আবেদনে সাড়া দিয়ে ১৮৩০ সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমীরকে দমন করার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট ও তার সিপাহি- বাহিনী তিতুমীরের সঙ্গে যুদ্ধে পরাস্তô হয়। তিতুমীর এরপর কয়েকটি নীলকুঠিও লুণ্ঠন করেন।

ইতিমধ্যে তিতুমীর নিজেকে স্বাধীন বাদশাহ হিসেবে ঘোষণা করেন এবং সম্ভাব্য আক্রমণের মোকাবেলায় নারিকেলবাড়িয়া গ্রামে একটি সুদৃঢ় বাঁশের কেলস্না তৈরি করেন। তিতুমীরের বাহিনী বাঘারেয়ার নীলকুঠির প্রাঙ্গণের এক যুদ্ধে নদীয়ার কালেক্টর এবং নদীয়া ও গোবরডাঙ্গার জমিদারের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়।

অবশেষে বাঁশের কেলস্না আক্রমণের জন্য ইংরেজ সরকারের পাঠানো পদাতিক ঘোড়সওয়ার ও গোলন্দাজ বাহিনীর সঙ্গে তিতুমীরের তীর-বল্লমসজ্জিত বাহিনীর যুদ্ধ হয় ১৮৩১ সালের ১৯ নভেম্বর। এই অসম যুদ্ধে তিতুমীরসহ বহুসংখ্যক যোদ্ধা শহীদ হন। কামানের গোলায় বাঁশের কেলস্না উড়িয়ে দেয়া হয়।

এই বিদ্রোহ জমিদার, মহাজন, নীলকর ও ইংরেজ শাসকের বিরম্নদ্ধে পরিচালিত হলেও যুগের প্রভাবে ধর্মীয় ধ্বনিও তাতে প্রাধান্য পেয়েছিল এবং তার ফলে তা হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে মিলিত করতে পারেনি। তা সত্ত্বেও দেশীয় সামন্ত শক্তি এবং বিদেশি শাসকশক্তির বিরম্নদ্ধে সম্প্রসারিত এই বিদ্রোহ ভবিষ্যতে সংগ্রামের ভিত তৈরি করেছিল।


লোক ঐতিহ্যের বর্তমান তা লোক লোকান্তর থেকে সোনালি কাবিন ।। ড. ফজলুল হক তুহিন


লোকঐতিহ্য একটি জনপদের আবহমান কালের বস্তুগত (গধঃবত্রধষ) ও অবস্তুগত বা ভাবগত (ঘড়হ-সধঃবত্রধষ বা ঝঢ়রত্রঃঁধষ) সম্পদ ও সংস্কৃতির অংশ। আদিম বর্বর স্তরের মানবসমাজ, পরিবেশ ও পারিপার্শ্বিকতার প্রতিঘাতে বহু যুগ ধরে রূপান্তরিত হয়ে চলেছে। লোকঐতিহ্য সে কারণে শুধু প্রাচীন সমাজের দর্পণই নয়, বরং চলতিকালে বস্তু ও মানবসংস্কৃতি সম্পদের প্রাণবন্ত কোষ, এই ঐতিহ্যকে প্রাণরস জোগান দেয় বিশেষ দেশের ভৌগোলিক, ঐতিহাসিক ও জাতিগত ঐতিহ্য। ঐতিহ্যই লোকসংস্কৃতির প্রাণশক্তি, আর সমাজবদ্ধ মানুষের অনন্ত সৃজনশীলতাই এর চালিকাশক্তি। তাই লোকঐতিহ্য একই সঙ্গে দেশজাত আঁচল ধরা, আবার বিশ্বগত ও সর্বজনীন। প্রাচীন ও মধ্যযুগের বাংলা কবিতা লোকঐতিহ্যের বিপুল সম্ভারে লোকজীবন ও সংস্কৃতিলগ্ন। গ্রামকেন্দ্রিক জীবন-প্রকৃতি, কৌমপ্রধান সমাজব্যবস্থা, নানা শ্রেণীর পেশাজীবী গোষ্ঠী, ধনোত্পাদন পদ্ধতি, লৌকিক বিশ্বাস-আচার-প্রথা-সংস্কার-অনুষ্ঠান প্রভৃতি এবং কৃষিনির্ভর জীবন-জীবিকার বৈশিষ্ট্য লোকঐতিহ্যের বিশাল জগত্ সৃষ্টি করেছে। আধুনিক যুগে এসে সমাজ-রাষ্ট্র-জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির বিপ্লবে বাংলার লোকঐতিহ্য ও সংস্কৃতির স্থানে পাশ্চাত্য ভাবাদর্শ-সাহিত্যাদর্শ-জ্ঞান-বুদ্ধি-প্রযুক্তির প্রভাব-বলয় তৈরি হয়। তবু নতুন আঙ্গিকে ও রূপে লোকঐতিহ্য বর্তমানতার সঙ্গে সেতুবন্ধ রচনা করে টিকে আছে, সাহিত্যেও তার ছায়া বিস্তৃত।
আল মাহমুদ বাংলা ভাষা-সাহিত্য ও বাংলাদেশের প্রতিনিধিত্বশীল কবি । উত্তর-ঔপনিবেশিক যুগে তথাকথিত বৈশ্বিক আধুনিকতার বিপরীতে স্থানিক ঐতিহ্য ও সংস্কৃতির রূপায়ণে তাঁর শিল্পকর্ম আবহমানকালের সঙ্গে শেকড় স্থাপন করেছে। স্বভাবতই তাঁর কবিতায় লোকঐতিহ্য একটা বড় জায়গা করে নিয়েছে। এই প্রক্রিয়ায় জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের পথে কবি হাঁটেননি; বিষয়গত কিছু মিল থাকলেও আঙ্গিকশৈলীতে একান্ত নিজস্বতা উপার্জন করে নিয়েছেন। বায়ান্নোত্তর বাংলাদেশের অধিকাংশ কবি বাঙালি জাতীয়তায় উজ্জীবিত হয়ে আত্মআবিষ্কার ও আত্মপরিচয়ের সন্ধানে মনোনিবেশ করেন। জাতির শেকড়ের খোঁজে তারা লোকঐতিহ্যের বিস্তৃত জমিনে কর্ষণ চালান। আল মাহমুদ সেসব কবির অন্তর্ভুক্ত, যাঁরা জাতির আবহমান ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ ও লালনে আন্তরিক। স্বভাবতই তাঁর কবিতায় প্রথম থেকেই প্রাধান্য পেতে থাকে লোকঐতিহ্যের বিভিন্ন উপাদান। বিশেষভাবে লোকজ শব্দের ব্যবহারে শিল্পনৈপুণ্য তাঁর কবিতাকে করেছে স্বাতন্ত্র্যমণ্ডিত ও লোকসমাজলগ্ন। তাঁর বিভিন্ন পর্যায়ের কবিতায় লোকঐতিহ্যের রূপায়ণ হয়েছে বিভিন্ন মাত্রায়।
প্রথম পর্যায়ে আল মাহমুদের কবিতায় লোকঐতিহ্যের প্রয়োগ হয়েছে বিচিত্রভাবে এবং পরিমাণের দিক থেকেও তা অসামান্য। লোক লোকান্তর কাব্যেই আল মাহমুদের লোকঐতিহ্য রূপায়ণের সূচনা। তিনি বিচ্ছিন্ন ও সংক্ষিপ্ত আকারে এই ঐতিহ্যের ব্যবহার করেন। এই গ্রন্থের ‘তিতাস’ ও ‘নৌকোয়’ কবিতা দু’টিতে নদীকেন্দ্রিক ও তীরবর্তী প্রাকৃতিক আবহে লালিত মাঝিমাল্লা ও লোকজীবনের বিচিত্র বিষয়াবলী প্রকাশিত। বাংলাদেশের মানুষের যে জীবন, তার বৃহত্তম অংশই হলো লোকজীবন। লোকজীবনের যাবতীয় দিকসমূহকে নিয়েই লোকঐতিহ্যের কাঠামো নির্মিত হয়। সেজন্যে লোকঐতিহ্য ও লোকজীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত। কেননা আমরা লোকজীবনের কথা যখন বলি তখন সেই সাধারণ মানুষের সামগ্রিক জীবনের কথাই আসে, অর্থাত্ তাদের ধর্ম-কর্ম, আচার-অনুষ্ঠান, বিশ্বাস, সংস্কার, সাহিত্য, সংস্কৃতি, জীবন ও জীবিকা; এক কথায়, সাধারণ মানুষের সমগ্র জীবন চিত্রই এর আলোচ্য বিষয়। সাধারণ এই মানুষ জীবনচর্চায় নানান পেশায় নিয়োজিত থাকে। গ্রামবাংলার লোকজীবন বলতে কামার, কুমার, তাঁতি, বেদে, চাষী, মাঝি, সাপুড়ে ও পাড়া গাঁয়ের সমন্বিত প্রকাশকে বোঝানো হয়। প্রকৃতপক্ষে, আবহমানকাল ধরে গ্রামীণ জনপদে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের জীবনধারাকেই লোকজীবন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
কবির শৈশবের নদী তিতাস; যৌবনে জীবিকার সন্ধানে শহরবাসী হলেও শান্তির জন্য বার বার ফিরে আসেন এ নদীর কাছে। তাই কবি অনুভব করেন নদীর ঢেউ, ঘোলা স্রোত, পালতোলা নৌকা, গ্রাম্য বউয়ের মাটির কলসে জল ভরে বাড়ি ফেরা, নদীনির্ভর পাখিদের কলরব ইত্যাদি আবহমান বাঙালি জীবনের চলচ্ছবি।
এ আমার শৈশবের নদী এই জলের প্রহার সারাদিন তীর ভাঙে, পাক খায়, ঘোলা স্রোত টানে যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে। মাটির কলসে জল ভরে ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়। [তিতাস : লোক লোকান্তর]
নদীনির্ভর জনপদ ও প্রকৃতির যে চালচিত্র কবি এঁকেছেন, তা বাংলাদেশের লোকজীবনের এক মৌল অংশ। ‘নৌকোয়’ কবিতায়ও নদী, ঢেউ, নৌকা, নৌকায় যাত্রা, গান ও যাত্রার আবহ কবি নিপুণ চিত্রকল্পে ধরেছেন। সম্পূর্ণ কবিতাটিই গ্রামীণ বাংলার মধ্যে বয়ে যাওয়া এক নদীতে নৌকা যাত্রার অনুপুঙ্খ বর্ণিত। নদীকেন্দ্রিক লোকজীবনের প্রাণবন্ত গতিচিত্র কবি এঁকেছেন নিজ কাব্যভাষায়। লোক লোকান্তরের ‘রাস্তা’ কবিতায় কৃষি জমি ও নদীভিত্তিক লোকজীবনের কথা উল্লিখিত। কৃষক, জমিন, কর্ষণ, হাল, বলদ, ঘরবাড়ি, বহমান নদী, সবুজ প্রান্তর, লাউয়ের মাচা, কৃষাণীর ভেজা নীল শাড়ি, শুঁটকির গন্ধ ও মাছির আওয়াজ এবং নারীর প্রতীক্ষিত প্রেমের দৃশ্যাবলী গ্রামবাংলার চিরকালীন জীবনের প্রতিবিম্ব।
যদি যান,
কাউতলী রেলব্রিজ পেরুলেই দেখবেন
মানুষের সাধ্যমত
ঘর-বাড়ি।
চাষা হাল বলদের গন্ধে থমথমে
হাওয়া। কিষাণের ললাটরেখার মতো নদী,
সবুজে বিস্তীর্ণ দুঃখের সাম্রাজ্য।
দেখবেন, লাউয়ের মাচায় ঝোলে
সিক্তনীল শাড়ির নিশেন।
শুঁটকির গন্ধে পরিতৃপ্ত মাছির আওয়াজ।
দেখবেন ভাদুগড়ের শেষ প্রান্তে
এক নির্জন বাড়ির উঠোনে ফুটে আছে
আমার মিথ্যা আশ্বাসে বিশ্বাসবতী
এক ম্লান দুঃখের করবী।
আধুনিক এবং আপন এক কাব্যশৈলীতে কবি গ্রামজনপদের বিশ্বস্ত দৃশ্যকল্প এঁকেছেন। লোকঐতিহ্যের এই রূপায়ণ তাঁর কবিতাকে গণমানুষের মানসলগ্ন করেছে।
লোকঐতিহ্যের ক্ষেত্রে আল মাহমুদ আরও একধাপ এগিয়েছেন কালের কলস কাব্যগ্রন্থে। আশৈশব ও আকৈশোর এই ঐতিহ্যে বেড়ে ওঠা কবি নাগরিক খাঁচায় আটকে পড়েন জাগতিক প্রয়োজনে। কিন্তু সেখানে ফেরার তৃষ্ণা রক্তে ও মনে জেগে ওঠে, সেখানেই আপন মুক্তির ঠিকানা হিসেবে নির্ণয় করেন। অবশেষে অনুতপ্ত হয়ে ফিরে আসেন নিজ আশ্রয়ে। ‘ফেরার পিপাসা’ ও ‘প্রত্যাবর্তন’ কবিতাদ্বয়ে এই সুরই শোনা যায়।
নদীকেন্দ্রিক জনপদের ঐতিহ্যে প্রত্যাবর্তনের পিপাসা তাই ব্যক্ত হয়েছে কবির আকুতি নিয়ে।
ফিরে যেতে সাধ জাগে, যেন ফিরে যাওয়ার পিপাসা
জাগায় সুদূর স্মৃতি: মায়ের আঁচল ধরে টেনে
দেখায় দূরের নদী, ওইতো হাটের নাও মাগো
দখিনা বাতাসে দ্যাখ ভেসে গেল সমস্ত সোয়ারি;
লৌকিক জীবন ও সংস্কারের মধ্য দিয়ে এখানে ফিরে যাবার প্রবল ইচ্ছা প্রকাশিত। নৌকায় বাড়ি ফেরা, যাত্রাপথে প্রাকৃতিক বিপদের আশঙ্কা এবং গ্রামীণ নারীর স্বামীর কবরে মোম জ্বেলে প্রার্থনা, স্বপ্ন না দেখার জন্য রূপোর মাদুলি বাজুতে বেঁধে দেয়া ইত্যাদি প্রসঙ্গ একান্ত গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্গত। কবি এই ঐতিহ্যচ্যুত হয়ে ঢাকার মতো মহানগরীতে বন্দি। দেয়ালে টাঙানো ফ্রেমে আবদ্ধ মায়ের ছবি কবির কাছে তাই মনে হয় বাংলার মানচিত্র। অর্থাত্ মা-ই হয়ে যান লোকবাংলার প্রতিকৃতি। সেই প্রতিকৃতির কাছে সশরীরে ফিরে যাবার তীব্র আকাঙ্ক্ষা এই কবিতায় প্রকাশিত।
‘প্রত্যাবর্তন’ কবিতায় কবির তৃষ্ণা ও ইচ্ছা গ্রামসমাজে ফিরে আসায় রূপান্তরিত। খাল-বিল-নদীময় নিজের জনপদ ছেড়ে যাওয়া পলাতক যুবকেরা আবার ফিরে এসে গতিমান মানুষের প্রতীক—মাছ-পাখি-নাও-নদী-মাটির পুতুল ইত্যাদির কাছে। আপন ঠিকানায় ফিরে এই ক’জন তরুণ প্রকৃতি ও জীবনে নতুন প্রাণের আয়োজন প্রত্যক্ষ করেন।
দ্যাখো, জয়নুলের ছবির মতো ঘরবাড়ি, নারী
উঠোনে ঝাড়ছে ধান, ধানের ধুলোয় ম্লান শাড়ি;
গতর উদোম করে হাতে লেপা মাটির চত্বরে
লাঞ্ছিত নিশেন হয়ে পড়ে আছে যেন অনাদরে।
কবি বহমান লোকঐতিহ্যে ফিরে তাকেই অবলম্বন ও আশ্রয় করতে চান। কৃষিনির্ভর লোকজীবনের উপাদানগুলোকে আবারও উজ্জীবিত করতে চান নিজেদের জন্য। আবার পূর্ব-পুরুষের উত্তরাধিকার আত্মস্থ করে জাতির লাঞ্ছিত পতাকার যথার্থ সম্মান অর্জনে শক্ত পায়ে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করেন। অর্থাত্ কবি বিরাজমান গ্রামীণ ঐতিহ্যে প্রত্যাবর্তন ও ঐশ্বর্যময় হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সংকল্পবদ্ধ। বাঙালির আত্মআবিষ্কারের রাজনৈতিক ও সাংস্কৃতিক কালে (১৯৫২-৭১) কবির লোকঐতিহ্যে তথা স্বদেশ প্রত্যাবর্তন অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
লোকঐতিহ্য রূপায়ণের ক্ষেত্রে আল মাহমুদ সবচেয়ে বেশি সফলতা অর্জন করেন সোনালি কাবিনে। বিস্তৃত, গভীর ও অপরিহার্যভাবে তা ব্যবহৃত হয়েছে সোনালি কাবিন সনেটগুচ্ছসহ বিভিন্ন কবিতায়। সমগ্র কাব্যের মধ্যে তাই এই গ্রন্থের অনন্যতা ও স্বাদেশিক ইতিহাস-ঐতিহ্যের আয়তনটি বৃহত্তম। তাঁর কাব্যাদর্শের সঙ্গে মিশে আছে লোকঐতিহ্যের নানা অনুষঙ্গ। গ্রামীণ জনপদের লৌকিক জীবনে কবি তাই ফিরে আসেন ‘খড়ের গম্বুজ’ কবিতায়।
কে জানে ফিরলো কেনো, তাকে দেখে কিষাণেরা অবাক সবাই
তাড়াতাড়ি নিড়ানির স্তূপাকার জঞ্জাল সরিয়ে
শস্যের শিল্পীরা এসে আলের ওপরে কড়া তামাক সাজালো।
একগাদা বিচালি বিছিয়ে দিতে দিতে
কে যেনো ডাকলো তাকে; সস্নেহে বললো, বসে যাও,
লজ্জার কি আছে বাপু, তুমি তো গাঁয়েরই ছেলে বটে,
আমাদেরই লোক তুমি।
আবহমানকালের কৃষি ব্যবস্থার ধারক যে কৃষক সমাজ, তারাই উত্পাদন করে মানুষের মৌলিক চাহিদা। এ দেশে লোকঐতিহ্যের স্রষ্টা, লালনকর্তা ও উত্তরাধিকারীদের মধ্যে তারাই প্রধান। এই লোকসমাজে বেড়ে ওঠা কোনো মানুষ নাগরিক সংস্কৃতিতে বেমানান হতে বাধ্য। এই কবিতায় এমন এক তরুণের কথা উচ্চারিত, যে পৌরসংস্কৃতির জগতে গিয়ে আপন ঐতিহ্যচ্যুত হয়েছে। তবে শেকড়ের টানে যখন ভিন্নরূপে পিতৃপুরুষের সমাজে ফিরেছে, তখন সে আর সহজে তাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। ‘শস্যের শিল্পীরা’ তাই তাকে সস্নেহে কাছে ডেকে পূর্বপুরুষের ঐতিহ্য লোকসঙ্গীত, মারফতির সুর স্মরণ করিয়ে দিয়েছে; আবার জবাবদিহি চেয়েছে অনাকাঙ্ক্ষিত পরিণতির। অর্থাত্ তিনি বিপরীতধর্মী দুই ঐতিহ্যের দ্বন্দ্বকে সামনে এনে লোকজতাকে গ্রহণ করেন অন্তর দিয়ে।
আল মাহমুদের অন্যতম শ্রেষ্ঠ কাব্যকৃতি সোনালি কাবিন কাব্যের সোনালি কাবিন সনেটগুচ্ছ। কবিতাগুলো লৌকিক জীবনের চিরায়ত সুখ-দুঃখের জমিনের উপর স্থাপিত। কাব্যভাষায় ও বাক্যবন্ধে গ্রামীণ জীবনের নানান সৌরভ; বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন ব্রত বা জরঃঁধষ আবহমান বাংলার লোকসংস্কারের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়; সঙ্গে সঙ্গে বাংলার লৌকিক ও নৃতাত্ত্বিক প্রসঙ্গের মাঝে যুক্ত করে। আল মাহমুদের কবিতায় বাংলার লোককাহিনীর প্রয়োগ হয়েছে নানাভাবে। লোককথার মধ্য দিয়ে যে সর্বজনীন আবেদনই প্রকাশ পাক না কেন, এর সম্পর্কে এ কথাও সত্য, এর মধ্য দিয়ে জাতির বিশিষ্ট চরিত্রের রূপটিও প্রকাশ পায় আর লোককাহিনীগুলোর মধ্যে ‘বিশ্বব্যাপী যোগসূত্র’ বজায় থাকে। লোককাহিনী বা লোককথার যেমন কোনো জাতি নেই, অর্থাত্ বিশেষ জাতির লোককথা বলে যেমন কোনো রচনা চিহ্নিত করা যায় না, তেমনই লোককথার কোনো ধর্মও নাই, অর্থাত্ বিশেষ কোনো লোককথা বিশেষ কোনো ধর্মাবলম্বীর সৃষ্টি কিংবা তার নিজস্ব সম্পত্তি একথা বলার উপায় নেই। ফ্রেজারের ঞযব এড়ষফবহ ইড়ঁময-এ বর্ণিত আদিবাসী জীবনের চিত্র চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে। বাংলার লোককাহিনীর সারাত্সার নিয়ে কবি আল মাহমুদ দ্রোহী মনোভাব সৃষ্টি করেন, যা সমকালীন প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ।
অঘোর ঘুমের মধ্যে ছুঁয়ে গেছে মনসার কাল
লোহার বাসরে সতী কোন ফাঁকে ঢুকেছে নাগিনী,
আর কোনদিন বলো দেখবো কি নতুন সকাল?
উষ্ণতার অধীশ্বর যে গোলক ওঠে প্রতিদিনই।
বিষের আতপে নীল প্রাণাধার করে থরো থরো
আমারে উঠিয়ে নাও হে বেহুলা, শরীরে তোমার [সোনালি কাবিন: ৮]
বেহুলা-লক্ষিন্দরের কাহিনীকে আধুনিক মনোভাব ও ভঙ্গিতে রূপান্তরের অনন্য দৃষ্টান্ত্ত এই সনেট। ‘মনসা মঙ্গল’ কাব্যের দেবীস্তুতির বিপরীতে দ্রোহীচেতনাকে প্রকাশ করেন এখানে। ‘জীবনের স্পর্ধা’ মৃত্যুর বিস্তার ও শক্তিকে লঙ্ঘন করে চিরায়ত ‘বাঁচার নিয়ম’-এ পরিবর্তন আনবে মানুষী বেহুলা—এই প্রত্যাশা কবির। বাংলার অতি পরিচিত একটি লোককাহিনীর অন্তসারকে সমকালীন দেশ ও কালের প্রেক্ষিতে স্থাপনের মাধ্যমে কবি একই সঙ্গে ঐতিহ্যবাদী ও আধুনিক শিল্পরীতির পরিচয় দিয়েছেন।
আল মাহমুদ ‘সোনালি কাবিন : ৮’-এ বাংলার অপাপবিদ্ধ গ্রামীণ কুমারী এবং এক কুমারের মিলনের অভিপ্রায় ও মধুরতাকে অসাধারণ ভাব-ব্যঞ্জনায় প্রকাশ করেছেন। গ্রামের সাধারণ যুবক ও যুবতী তাদের কামনাকে যেসব উপমায় প্রত্যক্ষ করে, তিনি সেইসব উপমা ব্যবহার করেন। এক্ষেত্রে আল মাহমুদের ভঙ্গি জীবনানন্দ দাশের চেয়ে অনেক বেশি বাস্তব ও আকর্ষণীয়। গ্রামের সাধারণ জীবন, জীবনের মমতার আশ্রয়-আকুলতা-উদ্ভাসন এবং নতুন এক জীবনের দুয়ার উন্মোচনকে তিনি অসাধারণ ভাষায় প্রকাশ করেন।
শুভ এই ধানদূর্বা শিরোধার্য করে মহীয়সী
আবরু আলগা করে বাঁধো ফের চুলের স্তবক,
চৌকাঠ ধরেছে এসে ননদীরা তোমার বয়সী
সমানত হয়ে শোনো সংসারের প্রথম সবক
বধূবরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকূল
গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল, কবুল।
এই দৃশ্যটি একজন নারীর জন্য সলজ্জ, আন্তরিক ও মমতার; যা লোকজ বাংলার গ্রামীণ জীবনের একটি মধুর অভিপ্রায়কে ব্যক্ত করেছে। একটি যুবতী যৌবনের অধিকার পেতে চলেছে এবং বিবাহের মধ্য দিয়ে সংসারে প্রথম সবক নিচ্ছে। এই দৃশ্যটাকে কবি আমাদের সামনে এমনভাবে উপস্থিত করেছেন, যেন একই সঙ্গে মানুষের পরিচয়, আবার মুসলমান জীবনের পরিচয়ও পাওয়া যায়। ‘মঙ্গলকুলোয় ধান্য’, ‘বিন্নির খই’, ‘বিছানায় আতর, ‘অগুরু’, ‘ধানদূর্বা’, ‘কবুল, কবুল’ শব্দবন্ধে কবি আবহমান গ্রামীণ বাংলার জরঃঁধষ বা ধর্মীয় আচার-অনুষ্ঠান-রীতিকে প্রকাশ করেন।
‘সোনালি কাবিন: ১৪’ কবিতায় কবি কিছু সাক্ষ্য উপস্থাপন করেছেন। এ সাক্ষ্যগুলো একান্তভাবে গ্রামীণ বাংলার লোকঐতিহ্য থেকে গৃহীত। তিনি বৃষ্টি, তিলবর্ণ, মাছ-মাংস, হালাল পশু, লাঙল, জোয়াল, কাস্তে ও বায়ুভরা পালের অর্থাত্ লৌকিক জীবনের প্রতীকগুলোকে সাক্ষ্য মেনেছেন। গ্রামীণ বৃষ্টি ও ধানক্ষেতের ঐশ্বর্যের মধ্যে, ক্ষেতে লাঙল-জোয়াল এবং নদীতে পালতোলা নৌকায় একটা শান্ত বরাভয়ের চিত্র পাওয়া যায়; যেখানে অলঙ্কার ও বিত্ত নেই, কিন্তু অনুভূতি, কর্ম ও আনন্দের ঐশ্বর্য আছে। এক কথায়, কবি নাগরিক বৃত্তের বাইরে প্রকৃতির অধিকারের মধ্যে একটি গ্রামকে পেয়েছেন, যে গ্রামে প্রাণের অঙ্গীকার আছে। পূর্বপুরুষের সাংস্কৃতিক উত্তরাধিকার লোকঐতিহ্যের প্রকাশ আছে কাব্যিক অভিব্যক্তিতে।
বৃষ্টির দোহাই বিবি, তিলবর্ণ ধানের দোহাই
দোহাই মাছ-মাংস দুগ্ধবতী হালাল পশুর,
লাঙল জোয়াল কাস্তে বায়ুভরা পালের দোহাই
হৃদয়ের ধর্ম নিয়ে কোন কবি করে না কসুর।
কবি লোকজীবনের প্রতীক ও চিত্রকল্পসমূহ বাংলার গ্রামীণ পটভূমি থেকে সংগ্রহ করেন। প্রিয়তমার উদ্দেশে উচ্চারিত এই প্রতীক বাংলার গ্রামীণ সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। আর লোকজ শব্দপুঞ্জের নিপুণ বুনন ও সজ্জা লোকঐতিহ্যের প্রকাশে অপরিহার্য দাবি পূরণ করেছে।
‘সোনালি কাবিন’ সনেটগুচ্ছে বাঙালির ধারাবাহিক ইতিহাস রেখা, জীবন সংস্কৃতির উত্তরাধিকার সূত্র, পলিময় বাংলার প্রকৃত রূপ ফুটে উঠেছে। কাব্য পরম্পরায় লক্ষ্য করা যায় তাঁর জীবনঘনিষ্ঠ লোকজ সংস্কৃতি ও আবহমান বাংলার রূপকলার সঙ্গে কবি ধর্ম ও ঐতিহ্যকে রক্তধারার মতোই ব্যবহার করেছেন। আবার সেই চলমান জীবনেই খুঁজে নিয়েছেন আত্মআবিষ্কারের সারাত্সার। সেখানেই তিনি ফিরে যান প্রতিনিয়ত। এই জীবনের সারাত্সার তাঁর জীবনযাপনের অভিজ্ঞতাস্রোত। একটা জাতির সাংস্কৃতিক স্থিতি নির্ভর করে তার ঐতিহ্য পরম্পরায়; তার আন্তঃসাংস্কৃতিক প্রবাহের অন্তর্নিহিত স্রোতোধারার আশ্রয়ে গড়ে ওঠে সে জাতির অভিন্ন সাংস্কৃতিক প্রত্যয়। আল মাহমুদের ‘সোনালি কাবিন’এর সনেটগুচ্ছ অভিন্ন সাংস্কৃতিক প্রত্যয়ের দ্যোতক।
লোকঐতিহ্যের এসব রূপায়ণ ছাড়াও অসংখ্য লোক উপাদানের মিশ্রণ হয়েছে সোনালি কাবিনে। বিশেষভাবে লোকজ শব্দ এই কাব্যে একটা বড় জায়গাজুড়ে আছে, সেগুলো লোকঐতিহ্যের স্মারক। যেমন : দিনার, দেনমোহর, কাবিন, পানোখী, ছলকে, শোলক, খোঁয়াড়, কাতরা, কানেট, ছিনাল, দরদ, মরদ, দেখনহাসি, কবুল, বিবি, হালাল, কসুর, খেলাপ, জবান, নাপাক ইত্যাদি। বিদগ্ধ সমালোচক শিবনারায়ণ রায়ের মতে : আঞ্চলিক ভাষা, অভিজ্ঞতা, রূপাবলীকে তিনি নাগরিক চেতনায় সন্নিবিষ্ট করে প্রাকৃত অথচ ব্যঞ্জনাসমৃদ্ধ এক কাব্যজগত্ গড়ে তুলেছেন। জসীমউদ্দীন এবং জীবনানন্দ—উভয় থেকেই তিনি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির কবি। কারও প্রতিধ্বনি নয়, নির্মীয়মাণ স্বকীয়তাই তাঁকে আধুনিক জগতে বিশিষ্ট স্থানের অধিকারী করেছে। অর্থাত্ লোকঐতিহ্যের বিভিন্ন উপাদানের আধুনিক উপস্থাপনা তাকে এই ধারার অগ্রজ কবিদের থেকে স্বতন্ত্র করেছে।
সোনালি কাবিনের পরবর্তী বাঁকফেরা ও গন্তব্যের পথেও বাংলার লোকঐতিহ্যকে সঙ্গে নিয়ে যাত্রা করেছেন আল মাহমুদ। বড় কবি হয়ে ওঠার পেছনে তাঁর লোকঐতিহ্যের স্বাতন্ত্রিক রূপায়ণ অনেকাংশে দায়ী। কারণ, সমকালীন উপনিবেশবাদী বাংলা সাহিত্যে স্বাধীন ও মুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাত্ লোকঐতিহ্য নির্মাণে তাঁর কাব্যকৃতি অনন্যতায় ভাস্বর।


নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা ইসলামী সাহিত্য স্বাস্থ্য কথা কৌতুক কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ইসলাম ফিচার শিশুতোষ গল্প কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ গবেষণা ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অরুদ্ধ সকাল অর্ক অয়ন খান আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হাসান আবুল হায়াত আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইলিয়াস হোসেন ইশতিয়াক ইয়াসির মারুফ উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কার্তিক ঘোষ কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিরিশচন্দ সেন গিয়াস উদ্দিন রূপম গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকির আবু জাফর জাকির আহমেদ খান জাকিয়া সুলতানা জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জায়ান্ট কজওয়ে জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার জয়নাল আবেদীন বিল্লাল ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা. দিদারুল আহসান ডা: সালাহ্উদ্দিন শরীফ তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ ফয়সাল বিন হাফিজ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মায়ফুল জাহিন মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো. আরিফুজ্জামান আরিফ মো: জামাল উদ্দিন মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

জোনাকী অনলাইন লাইব্রেরী - Jonaaki Online Library © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ