প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

জহির রায়হান



জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি তার পরিবারের সাথে কলকাতা হতে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) স্থানান্তরিত হন। তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে দু'বার বিয়ে করেন: ১৯৬১ সালে সুমিতা দেবীকে এবং ১৯৬৬ সালে তিনি সুচন্দাকে বিয়ে করেন, দুজনেই ছিলেন সে সময়কার বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী।

কর্মজীবন
জহির রায়হান বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু হয়। ১৯৫০ সালে তিনি যুগের আলো পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করেন। পরবর্তীতে তিনি খাপছাড়া, যান্ত্রিক, সিনেমা ইত্যাদি পত্রিকাতেও কাজ করেন। ১৯৫৬ সালে তিনি সম্পাদক হিসেবে প্রবাহ পত্রিকায় যোগ দেন। ১৯৫৫ সালে তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয়। চলচ্চিত্র জগতে তার পদার্পণ ঘটে ১৯৫৭ সালে, জাগো হুয়া সাবেরা ছবিতে সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে। তিনি সালাউদ্দীনের ছবি যে নদী মরুপথেতেও সহকারী হিসেবে কাজ করেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম তাকে এ দেশ তোমার আমার এ কাজ করার আমন্ত্রণ জানান; জহির এ ছবির নামসঙ্গীত রচনা করেছিলেন। ১৯৬০ সালে তিনি রূপালী জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কখনো আসেনি চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬৪ সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম নির্মাণ করেন (উর্দু ভাষার ছবি) এবং পরের বছর তার প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা মুক্তি দেন। জহির রায়হান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলন তার ওপর গভীর প্রভাব ফেলেছিল, যার ছাপ দেখতে পাওয়া যায় তার বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেওয়াতে। তিনি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন।[১] কলকাতায় তার নির্মিত চলচ্চিত্র জীবন থেকে নেওয়ার বেশ কয়েকটি প্রদর্শনী হয় এবং চলচ্চিত্রটি দেখে সত্যজিত রায়, মৃণাল সেন, তপন সিনহা এবং ঋত্বিক ঘটক প্রমুখ ভূয়সী প্রশংসা করেন। সে সময়ে তিনি চরম অর্থনৈতিক দৈন্যের মধ্যে থাকা সত্ত্বেও তার চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত সমুদয় অর্থ তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করে দেন।[২]

মৃত্যু
জহির রায়হান দেশ স্বাধীন হবার পর তার নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে শুরু করেন, যিনি স্বাধীনতার ঠিক আগমুহূর্তে পাকিস্তানী আর্মির এদেশীয় দোসর আল বদর বাহিনী কর্তৃক অপহৃত হয়েছিলেন। ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর জহির রায়হান ভাইয়ের সন্ধানে মীরপুরে যান এবং সেখান থেকে আর ফিরে আসেননি। মীরপুর ছিল ঢাকা থেকে কিছুটা দূরে অবস্থিত বিহারী অধ্যুষিত এলাকা এবং এমন প্রমাণ পাওয়া গেছে যে সেদিন বিহারীরা ও ছদ্মবেশী পাকিস্তানী সৈন্যরা বাংলাদেশীদের ওপর গুলি চালালে তিনি নিহত হন।

পরিবারের উল্লেখযোগ্য সদস্য
শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার
বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের দুই স্ত্রী’র একজন সুমিতা দেবী। এই প্রয়াত অভিনেত্রীর দুই ছেলে বিপুল রায়হান ও অনল রায়হান। দুজনেই প্রতিষ্ঠিত নাট্য নির্মাতা। আরেক স্ত্রী সুচন্দা’র ছোট ছেলে তপু রায়হানও অভিনেতা। তিনি ‘সবুজ কোট কাল চশমা’ ছবিতে অভিনয় করেছিলেন। জাহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার।[৩]

জীবনপঞ্জি
    * ১৯৩৫: জন্ম ১৯ আগস্ট, মজুপুর গ্রাম, ফেনী।

প্রাথমিক লেখাপড়াঃ মিত্র ইন্সটিটিউট, কলকাতা।
আলিয়া মাদ্রাসা, কলকাতা।

    * ১৯৪৯: নতুন সাহিত্য পত্রিকা (কলকাতা)-য় ওদের জানিয়ে দাও শীর্ষক কবিতা প্রকাশিত।
    * ১৯৫০: আমিরাবাদ হাইস্কুল (ফেনী) থেকে মেট্রিক পরীক্ষা।
    * ১৯৫১-১৯৫৭: কমিউনিস্ট পার্টির সাথে সরাসরি জড়িত।
    * ১৯৫২: : ছাত্র অবস্থাতেই মহান ভাষা আন্দোলনে অংশগ্রহন।

    মোহাম্মদ জহিরুল্লাহ থেকে জহির রায়হানে পরিণত।
    প্রমথেশ বড়ুয়া মেমোরিয়াল ফটোগ্রাফি স্কুল (কলকাতা)-য় ভর্তি।

    * ১৯৫৩: জগন্নাথ কলেজ (ঢাকা) থেকে আই.এস.সি পরীক্ষা।
    * ১৯৫৬-১৯৫৮: কোর্স শেষ না করেই চিকিৎসাশাস্ত্র (মেডিক্যাল কলেজ) ত্যাগ।
    * ১৯৫৬: পাকিস্তানের প্রখ্যাত চিত্র পরিচালক জারদরি-এর সহকারী মনোনীত হয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ।
    * ১৯৫৮: : বি.এ.অনার্স (বাংলা ভাষা ও সাহিত্য), ঢাকা বিশ্ববিদ্যালয়।

    পঞ্চাশের দশকে ছাত্র অবস্থায় প্রথম গল্পগ্রন্থ সূর্য গ্রহণ প্রকাশিত।

    * ১৯৬১: : প্রথম চলচ্চিত্র কখনো আসেনির মুক্তি লাভ।

    চিত্রনায়িকা হেনা লাহিড়ী সুমিতা দেবীর সাথে পরিণয়।
    পাকিস্তানের প্রথম রঙ্গিন ছবি সঙ্গম (উর্দু ভাষায়) তৈরি।

    * ১৯৬৪: হাজার বছর ধরে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ।
    * ১৯৬৮: চিত্রনায়িকা কোহিনূর আকতার সুচন্দার সাথে পরিণয়।
    * ১৯৭০: পাকিস্তানের প্রথম রাজনৈতিক-চেতনামন্ডিত চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' মুক্তিলাভ।
    * ১৯৭১: : মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।

    মুক্তিযুদ্ধের উপর প্রথম চলচ্চিত্র স্টপ জেনোসাইড নির্মাণ।
    মুক্তিযুদ্ধ নিয়ে দ্বিতীয় চলচ্চিত্র এ স্টেট ইজ বর্ন নির্মাণ।
    মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ইনোসেন্ট মিলিয়ন (পরিচালকঃ বাবুল চৌধুরী) এবং লিবারেশন ফাইটার্স (পরিচালকঃ আলমগীর কবীর)-এর তত্ত্বাবধান।
    বুদ্ধিজীবীদের বাংলাদেশ মুক্তি পরিষদ (Bangladesh Liberation council of Intelligentsia)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত।

    * ১৯৭১: সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার লাভ (১৯৭২ সালে ঘোষিত)
    * ১৯৭২: বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন।
    * ১৯৭২: নিখোঁজ (৩০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত)।
    * ১৯৭৭: চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য রাষ্ট্রীয় একুশে পদক লাভ।
    * ১৯৯২: সাহিত্যে কৃতিত্বের জন্য স্বাধীনতা দিবস পুরস্কার লাভ।

পুরস্কার
    * আদমজী সাহিত্য পুরস্কার ১৯৬৪। (হাজার বছর ধরে)
    * নিগার পুরস্কার ('কাঁচের দেয়াল') চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে।
    * বাংলা একাডেমী পুরস্কার ১৯৭১। (উপন্যাসঃ মরণোত্তর)
    * একুশে পদক ১৯৭৭। (চলচ্চিত্রঃ মরণোত্তর)
    * স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৯২। (সাহিত্যঃ মরণোত্তর)

উপন্যাস
    * শেষ বিকেলের মেয়ে (১৯৬০)। প্রথম উপন্যাস। প্রকাশকঃ সন্ধানী প্রকাশনী। রোমান্টিক প্রেমের উপাখ্যান।
    * হাজার বছর ধরে (১৯৬৪)। আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত আখ্যান। (চলচ্চিত্ররূপ, ২০০৫)
    * আরেক ফাল্গুন (১৯৬৯)। বায়ান্নর রক্তস্নাত ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত কথামালা।
    * বরফ গলা নদী (১৯৬৯)। প্রথম প্রকাশঃ 'উত্তরণ' সাময়িকী। অর্থনৈতিক কারণে বিপর্যস্ত ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্ব গাঁথা।
    * আর কত দিন (১৯৭০)। অবরুদ্ধ ও পদদলিত মানবাত্নার আন্তর্জাতিক রূপ এবং সংগ্রাম ও স্বপ্নের আত্নকথা।

অন্যান্য রচনা
    * সূর্যগ্রহণ। প্রথম গল্পগ্রন্থ। ১৩৬২ বাংলা।
    * তৃষ্ণা (১৯৬২)।
    * একুশে ফেব্রুয়ারি (১৯৭০)।
    * কয়েকটি মৃত্য।

চলচ্চিত্র
জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রসমূহ হচ্ছেঃ
    * কখনো আসেনি (১৯৬১)।
    * সোনার কাজল (১৯৬২)। (কলিম শরাফীর সঙ্গে যৌথভাবে)
    * কাঁচের দেয়াল (১৯৬৩)।
    * সঙ্গম (১৯৬৪)।
    * বাহানা (১৯৬৫)।
    * আনোয়ারা (১৯৬৭)।
    * বেহুলা (১৯৬৬)।
    * জ্বলতে সূরযকে নীচে।
    * জীবন থেকে নেয়া (১৯৭০)।
    * স্টপ জেনোসাইড (চলচ্চিত্র) (১৯৭১)।
    * এ স্টেট ইজ বর্ন (১৯৭১)।
    * লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত) (১৯৭০)।

পত্রিকা সম্পাদনা
    * এক্সপ্রেস (ইংরেজি সাপ্তাহিক)।
    * প্রবাহ (বাংলা মাসিক)।


==========================================================
তথ্যসূত্র
   1. The Daily Prothom Alo,August 17,2006
   2. "Akhono Obohelito Zahir Raihan" Hossain, Amzad. The Daily Prothom Alo, August 17, 2006
   3. সেন গুপ্ত, আশিষ (মে ১৫, ২০০৯). বিনোদন জগতে আত্মীয়তার বন্ধন (বাংলা ভাষায়). প্রকাশক: glitz.bdnews24.com. http://glitz.bdnews24.com/details.php?catry=2&showns=51। সংগৃহীত হয়েছে: ২০০৯-১০-২৭. 


বিদ্যাসাগর-মনন || ড. রহমান হাবিব


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাঙালির চিন্তাজগতে দুটো কারণে স্মরণীয়। একটি তার সামাজিক দায়িত্বশীলতা ও দ্বিতীয়টি তার বুদ্ধিবৃত্তিক কর্মপ্রবণতা। বিধবা-বিবাহ চালু করা এবং বহু বিবাহ প্রথা রোধ করার জন্য তিনি গ্রন্থ লিখেছেন। লেখালেখির ব্যাপারে এটি তাঁর সামাজিক দায়বদ্ধতা। ইংরেজি, হিন্দি ও সংস্কৃত ভাষা থেকে শ্রেষ্ঠ গ্রন্থ অনুবাদ করে বাঙালির বুদ্ধিবৃত্তিকে তিনি উচ্চপর্যায়ে নিয়ে গেছেন—এটি তাঁর বুদ্ধিবৃত্তিক কর্মশীলতা। এভাবে বিদ্যাসাগর সামাজিক ও বুদ্ধিবৃত্তিক—উভয় ক্ষেত্রে প্রাজ্ঞ ও দূরদর্শী ভূমিকা পালন করেছেন।
বিদ্যাসাগর খুব বাস্তব-সচেতনতাসম্পন্ন মানুষ ছিলেন। সামাজিক কুসংস্কারকে শোধন করে সমাজের মানুষের মধ্যে তিনি বুদ্ধিবৃত্তিক প্রণোদনা সৃষ্টি করেছেন। তাঁর সাহিত্যচর্চাও ছিল সমাজশোধনকেন্দ্রিক। সাহিত্য ও সমাজ দুটোকেই তিনি সমান্তরালে উপস্থাপিত করে সমাজের কল্যাণ সাধনে ব্রতী হয়েছিলেন।
বিধবা-বিবাহ তিনি আপন স্বজনের মধ্যেই প্রবর্তিত করে তাঁর হৃদয়গত উদারতা ও বাস্তবসম্মত দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। হিন্দু বিধবা নারীদের পুনরায় বিয়ে না হওয়ায় সমাজে নানা অনাচার ও পতিতাবৃত্তি বেড়ে চলছিল। বিদ্যাসাগর বিধবাদের বিবাহ চালু করার জন্য গ্রন্থ রচনা ও সামাজিক ভূমিকা পালন করে সমাজকে পাপ ও পঙ্কিলতামুক্ত করতে চেয়েছেন।
হিন্দু-ব্রাহ্মণরা বহুসংখ্যক নারীকে বিয়ে করত। সমাজে এর নেতিবাচক প্রভাব প্রবল হয়। নারীদের মানবেতর জীবনযাপনের কষ্টকে অনুভব করে বিদ্যাসাগর বহুবিবাহ রোধকল্পে গ্রন্থ রচনাই নয় শুধু; সামাজিক আন্দোলনও সংগঠিত করে এই কুপ্রথাকে দূর করে সমাজকে শোধন করেছেন। তাঁর জ্ঞানকে তাই মধুসূদন দত্ত বলেছেন, প্রাচীন ঋষির জ্ঞান, যা মানবিক, উদার ও কল্যাণময় এবং সেই ঋষিদের মতো তিনি ছিলেন প্রতিভাধর। তাঁর কর্মচাঞ্চল্য ছিল ইংরেজের মতো; অথচ নারীদের তথা মানুষের দুঃখ দূরীকরণে তাঁর হৃদয় ছিল বাঙালি মায়ের মতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের মৌল রহস্য ও জীবনসত্তা মধুসূদনের নিম্নোক্ত উদ্ধৃতির মধ্যে প্রাপ্তব্য : ঞযব সধহ ঃড় যিড়স ও যধাব ধঢ়ঢ়বধষবফ যধং ঃযব মবহরঁং ধহফ রিংফড়স ড়ভ ধহ ধহপরবহঃ ঝধমব, ঃযব বহবত্মু ড়ভ ধহ ঊহমষরংযসধহ ধহফ ঃযব যবধত্ঃ ড়ভ ইবহমধষর সড়ঃযবত্. মাইকেল মধুসূদনের এই ভাষ্যটি বিদ্যাসাগরের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উভয় দায়িত্বশীলতার ক্ষেত্রেই প্রযোজ্য।
বিদ্যাসাগর শিশু শিক্ষার ওপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন। কারণ শিশুদের বর্ণমালা শিক্ষা, ভাষা, ব্যাকরণ, মনীষীদের জীবনী, ইতিহাস ইত্যাদি সঠিকভাবে শেখাতে না পারলে জ্ঞান ও ভাষার ওপর তাদের দখল সৃষ্টি হবে না এবং মনীষীদের জীবনবৃত্তান্ত না জানলে মহত্ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি হবে না। সে জন্য তিনি নিজেও শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থগুলো হলো : বাঙ্গালার ইতিহাস, জীবনচরিত, বোধোদয়, ঋজুপাঠ, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী ও আখ্যানমঞ্জরি। শিশুদের শিক্ষার ভিত্তিকে মজবুত করার উদ্দেশ্যে প্রায় দেড়শ বছর আগে তাঁর এই প্রচেষ্টা যে কত দূরদর্শী প্রাজ্ঞতাপ্রসূত, তা শিক্ষাবিদরা খুবই শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে স্মরণ করেন।
বিদ্যাসাগর শেক্সপিয়র ও কালিদাসের নাটক যথাক্রমে ইংরেজি ও সংস্কৃত থেকে অনুবাদ করেছিলেন। শেক্সপিয়রের ইংরেজ পাত্রপাত্রীদের তিনি বাঙালিয়ানায় জারিত করে অনুবাদ করেছেন বলে তাঁর অনুবাদ মৌলিকত্ব পেয়েছেন। ভাষা ও সাহিত্যকে তিনি শেক্সপিয়রের মানবচেতনা ও বুদ্ধিবৃত্তি দিয়ে সমৃদ্ধ করেছেন।

কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটকে তিনি শকুন্তলা নামে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করেছেন প্রায় দেড়শ বছরেরও আগে। তখন বাংলা গদ্য মাত্র বিকশিত হতে শুরু করেছে। কালিদাসের নাটককে তিনি উপন্যাসোপম ভাষায় বঙ্গানুবাদ করেছেন। বাঙালির উপন্যাস-রচনার সূচনাপর্বের প্রচেষ্টাকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর ব্যাপারে প্রচণ্ড প্রভাব সৃষ্টি করেছিলেন তিনি সে জন্য বিদ্যাসাগরকে বাংলা উপন্যাস রচয়িতাদের গুরু হিসেবেও আখ্যায়িত করতে চাই।
বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী—এটি সর্বজনবিদিত কথা। তিনি বিরতি চিহ্ন ও বাংলা ভাষার অভ্যন্তরীণ ছন্দ ও বৈভবের রহস্যকে উদ্ঘাটন করতে পেরেছিলেন বলেই বাংলা ভাষাকে তিনি ভিত্তি দিতে সমর্থ হয়েছেন। বাংলা গদ্যকে তিনি প্রতিষ্ঠা দিয়েছেন বলেই বাংলা প্রবন্ধ, নাটক ও উপন্যাস রচনার ভিত্তি নির্মিত হয়েছে বলে মনে করি। সে জন্য বাংলা সাহিত্যের প্রবন্ধ, নাটক ও উপন্যাসের ভিত্তি নির্মাতা হিসেবেও তাঁকে চিহ্নিত করা চলে।
বিদ্যাসাগরকে অনেক সাহিত্য-সমালোচক ও চিন্তাবিদ অনুবাদক ও সমাজকর্মী হিসেবে বিবেচনা করে থাকেন। মৌলিক সাহিত্যস্রষ্টার মর্যাদা তাঁকে দিতে চান না। আমি এই দৃষ্টিভঙ্গির পক্ষে নই। বিদ্যাসাগর চিন্তাবিদ-প্রাবন্ধিক। প্রবন্ধকারও মৌলিক চিন্তা করে থাকেন—সে জন্য তিনিও মৌলিক চিন্তাবিদ ও সাহিত্যস্রষ্টা। তাঁর ‘প্রভাবতী-সম্ভাষণ’ গল্পটি যারা পড়েছেন, তারা স্বীকার করতে বাধ্য যে মৌলিক সাহিত্যস্রষ্টা হিসেবেও তাঁর মনন কত উচ্চ শ্রেণীর।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করে ছিলেন। বিদ্যাসাগর বাংলা-গদ্যকে শক্তিশালী ভিত্তির ওপর স্থাপন করেছিলেন বলেই রবীন্দ্রনাথের পক্ষে তা সম্ভব হয়েছে। বাংলা ভাষাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য উদ্ধৃতিযোগ্য : ‘বাংলা ভাষাকে পূর্ব প্রচলিত অনাবশ্যক সমাসাড়ম্বর হইতে মুক্ত করিয়া তাহার পদগুলির মধ্যে অংশ যোজনার সুনিয়ম স্থাপন করিয়া বিদ্যাসাগর যে বাংলা গদ্যকে কেবল সর্বপ্রকার ব্যবহারযোগ্য করিয়াই ক্ষান্ত ছিলেন, তাহা নহে। তিনি তাহাকে শোভন করিবার জন্যও সর্বদা সচেষ্ট ছিলেন। গদ্যের পদগুলোর মধ্যে একটি ধ্বনি সামঞ্জস্য স্থাপন করিয়া, তাহার গতির মধ্যে একটা অনতিলক্ষ্য ছন্দস্রোত রক্ষা করিয়া, সৌম্য ও সরল শব্দগুলো নির্বাচন করিয়া বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান করিয়াছেন।’
বিদ্যাসাগরের বিধবা-বিবাহ চালুকরণ, বহু বিবাহ রোধ, শিশু শিক্ষার প্রতি মনোযোগ, ইংরেজি, সংস্কৃত ও হিন্দি থেকে অনুবাদ—সব কিছুই সমাজ-উন্নয়নকেন্দ্রিক। বাংলা ভাষাকে বিরতি-চিহ্ন দিয়ে সুগঠিত করার ক্যারিশমাও তাঁর সাহিত্যিক বুদ্ধিবৃত্তির শ্রেষ্ঠ দিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার, শিক্ষাবিস্তার, পাণ্ডিত্য, শিশু মনস্তত্ত্ব বিকাশ প্রচেষ্টা, দয়ার্দ্রচিত্ততা ও তেজস্বিতাময় দূরদর্শী প্রাজ্ঞতা বাঙালি সমাজে তাঁকে বিরল খ্যাতিতে বিভূষিত করেছে নিঃসন্দেহে।


একজন ফিদা হুসেন ।। জিয়া উদ্দিন সাইমুম


মার্কিন নোবেলজয়ী সাহিত্যিক জন স্টেইনবেকের একটি কালজয়ী উক্তি কীভাবে যে মকবুল ফিদা হুসেনের জীবনের শেষ অধ্যায়ে এসে কাকতালীয়ভাবে মিলে গেল, তা ভাবতে অবাকই লাগে। স্টেইনবেকের উক্তিটি ছিল এ রকম :‘ এখানে একটি ব্যর্থতা ঘটেছে, যা আমাদের সব সাফল্যকে ডিঙিয়ে গেছে। এখানে একটি অপরাধ সংঘটিত হয়েছে, যা নিন্দার সব ভাষা অতিক্রম করে যায়। এখানে একটি দুঃখ লেপ্টে আছে, যা চোখের পানি দিয়েও চিহ্নিত করা যায় না।’ উক্তিটি এখন মকবুল ফিদা হুসেনের জীবনের শেষ অধ্যায় সম্পর্কে খাটে। কারণ মহাত্মা গান্ধীর ‘অহিংস ভারত’, নেহেরুজির ‘সমাজতান্ত্রিক ভারত’, ইন্দিরা গান্ধীর ‘গরিবি হঠাও’ স্লোগানে উচ্চকিত ভারতে দেশটির পিকাসো-খ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের ঠাঁই মেলেনি। দেশের মাটিতে মরতে পারলেন না, শেষ নি:শ্বাস ত্যাগ করতে হলো বিদেশের মাটিতে।
৯৫ বছর বয়সী এই চিত্রশিল্পী দীর্ঘ ৮ বছর স্বেচ্ছানির্বাসনের পর অবশেষে কাতারের নাগরিকত্ব গ্রহণ করলেন। ‘মেরা ভারত মহান’-এ দ্বৈত-নাগরিকত্বের বিধান নেই বলে তাকে ভারতীয় পাসপোর্ট দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসে জমা দিতে হয়।
সাদামাঠা ভাষায় বলা যায়, মকবুল ফিদা হুসেনের অপরাধ তিনটি। প্রথম অপরাধ, তিনি মুসলমান। তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় অপরাধ, আন্তর্জাতিকভাবে তিনি প্রতিনিয়ত প্রশংসা পেতেন। এটাও ধর্মনিরপেক্ষ ভারতের সহ্য হয়নি। তৃতীয় অপরাধ, তিনি হিন্দু (সনাতন ধর্ম) ধর্মের দেবদেবীদের নগ্নচিত্র অঙ্কন করে পুরো ধর্মটাকেই নাকি নগ্ন করে দিয়েছেন।
এই অপরাধে ফিদা হুসেনের বেশ কিছু শিল্পকর্ম আগুনে পোড়ানো হয়। তার বিরুদ্ধে ধর্ম-অবমাননার মামলা করা হয়। কিন্তু ভারতের সুপ্রিমকোর্ট মকবুল ফিদা হুসেনকে ‘নির্দোষ’ বলে রায় দেন। ঘটনা এখানে থেমে গেলে ভালো হতো। কিন্তু থামেনি। বরং আর্যশক্তির নির্মিত অহংকারে বলীয়ান হয়ে বিজেপি, আরএসএস, শিবসেনা আর বজরং দল ফিদা হুসেনকে কতল করার হুমকি দিতে থাকে। তারা ফিদার লাশের বিনিময়ে প্রায় এক কোটি টাকার পুরস্কারও ঘোষণা করে। এছাড়া তার নামে অনেক মামলা করা হয়।
নিরুপায় ফিদা হুসেন দেশত্যাগ করলেন। তেলরাষ্ট্র কাতার তাকে আশ্রয় দিল। গত বছর নাগরিকত্বও দিল। কাতারে তিনি দুটো বিশাল প্রকল্প নিয়ে কাজ শুরু করেন। প্রথমটি ভারতীয় সভ্যতার ইতিহাস। দ্বিতীয়টি আরব সভ্যতার ইতিহাস। দ্বিতীয় প্রকল্পটির প্রেরণাদাতা ছিলেন কাতারের ক্ষমতাবান ফার্স্টলেডি শেখ মুজাহ বিনতে নাসের আল মিসনেদ।
তার পরও ফিদা হুসেনের দেশপ্রেম অটুট ছিল। গর্ব আর আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলতেন, ‘ভারত আমার মাতৃভূমি। পাসপোর্ট সমর্পণ করেছি বলেই দেশের সঙ্গে আমার সব আত্মিক সম্পর্ক চুকে যায়নি।’ কিন্তু হায়! এটা বলার পরও ভারতের প্রগতিশীলরা তার সমর্থনে এগিয়ে আসতে পারেননি।
গত ৯ জুন লন্ডনের ব্রম্পটন হাসপাতালে মকবুল ফিদা হুসেন মারা যান। ২০০৬ সাল থেকে তিনি তার মাতৃভূমি ছেড়ে বিদেশে অবস্থান করছিলেন।
ভারতের শীর্ষস্থানীয় এক আধুনিক চিত্রশিল্পী জিটিস কাল্লাত বলেন, ‘ফিদার মতো গুণী শিল্পীর জীবনের শেষ সুবিধাগুলো ভারত নিতে পারল না। এটা ভারতের দুর্ভাগ্য।’
ফিদা হুসেন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করলেও তিনি জন্মভূমির সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছেদ করতে আগ্রহী ছিলেন না। এ কারণেই ভারতের কাছে তিনি ‘বহির্বিশ্ব নাগরিক’ হওয়ার আবেদন জানিয়েছেন।
বলিউডের সুন্দরী তারকারা ছিলেন তার কাছে কলালক্ষ্মী। তাদের অনুরাগী হিসেবে জাহির করা থেকে শুরু করে ছবি আঁকা, এমনকি চলচ্চিত্র নির্মাণেও পিছপা হননি তিনি। তার প্রিয় নায়িকার তালিকায় ছিলেন হালের আনুশকা শর্মা ও অমৃতা রাও ছাড়াও মাধুরী দীক্ষিত, টাবু, বিদ্যা বালান ও ঊর্মিলা মার্তণ্ডকরের মতো ডাকসাইটে তারকারা।
‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে আনুশকা শর্মার কাজ দেখে মকবুল ফিদা হুসেন এতটাই মুগ্ধ হলেন যে ছবিটা বারবার দেখেন। তার ইচ্ছা ছিল আনুশকাকে নিয়ে ‘পাঞ্জাব কি কুদি’ শীর্ষক একটি ছবি আঁকা। ‘ভিবাহ’ ছবি দেখার পর থেকেই অমৃতা রাওয়ের দারুণ ভক্ত বনে যান ফিদা হুসেন। তিনি তাকে মাধুরী দীক্ষিতের পরের আসন দিতে রাজি ছিলেন। ‘ইশক’ ছবিতে বিদ্যা বালানের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে, বলিউডের ওই নায়িকার একটি ছবি আঁকার খুব শখ ছিল তার। টাবুকে নিয়ে মকবুল দ্বিতীয় ছবি ‘মীনাক্ষী’ তৈরি করেন। আর মাধুরী দীক্ষিতকে নিয়ে ‘গজগামিনী’ ছবি নির্মাণ করেই ক্ষান্ত থাকেননি তিনি, নিজেই এঁকেছেন সম্পূর্ণ সিরিজ। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবি দেখার পর থেকেই বলিউডের ওই শীর্ষ নায়িকার প্রায় অন্ধ ভক্ত হয়ে ওঠেন মকবুল ফিদা হুসেন।
এটা ঠিক যে, খ্যাতনামা চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের কাতারের নাগরিকত্ব গ্রহণ করার খবরে ভারতের শিল্পীসমাজে বিভক্তি দেখা দেয়। কূটনীতিক, শিল্পীরা এ নিয়ে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, আজ ভারতের গর্ব ফিদা হুসেনকে চেনা হবে কাতারের গর্ব হিসেবে, আর আমরা অনুশোচনা করব।
তাদের এসব মতামত নিয়ে ভাবার সময় যে ফিদা হুসেনের, নতুন জগত্ যে তাকে পূর্ণতার দিকে টানছে!
ফিদা হুসেনের জন্ম ১৯১৫ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্রে। প্রায় শতায়ু হলেও আজীবন মনেপ্রাণে ছিলেন চিরনবীন। রাস্তা, স্টুডিও, বাসা—যেখানেই হোক না কেন মেতে উঠতে পারতেন রং-তুলির সজীব খেলায়। অসাধারণ সব শিল্পকর্ম দিয়ে তিনি নাম কুড়িয়েছিলেন দেশ-বিদেশে। ভূষিত হয়েছেন ভারত সরকারের ‘পদ্মশ্রী’ (১৯৫৫), ‘পদ্মভূষণ’ (১৯৭৩) আর ‘পদ্মবিভূষণ’ (১৯৯১) সম্মাননায়। ১৯৯৬ সালে মনোনীত হয়েছিলেন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে। বিখ্যাত ফোর্বস সাময়িকী তাঁকে অভিহিত করেছে ‘ভারতের পিকাসো’ হিসেবে।
আগাগোড়া এ চিত্রশিল্পী চলচ্চিত্র নির্মাণেও আগ্রহী ছিলেন। ১৯৬৭ সালে তিনি তৈরি করেন তাঁর প্রথম চলচ্চিত্র ‘থ্রু দ্য আইজ অব এ পেইন্টার’। সংলাপবিহীন মাত্র ১৫ মিনিটের এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল ভারতের রাজস্থানের ধারাবাহিক কিছু ছবি নিয়ে। চলচ্চিত্রটি সে বছর বার্লিন চলচ্চিত্র উত্সবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’ জিতে নেয়। এরপর ৩৩ বছর তিনি চলচ্চিত্র নির্মাণে হাত দেননি।
তিনি ছিলেন বলিউডের চিত্রনায়িকা মাধুরী দীক্ষিতের রূপমুগ্ধ। মাধুরীকে মডেল করে তিনি এঁকেছিলেন অনেক ছবি। মাধুরীকে নিয়েই বানিয়েছিলেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গজগামিনী’ (২০০০)। এ ছবিতে তিনি নারী, কবিতা, সঙ্গীত আর নৃত্যকলাকে সমন্বয় করেছেন পটে আঁকা ছবির মতো। ছবির নৃত্যপরিচালক সরোজ খানকে তিনি বলেছিলেন, ‘আমার চলচ্চিত্রটি হবে পেইন্টংয়ের মতো। নাচ-গান, সংলাপ, অভিনয়—সব কিছুতেই ছোঁয়া থাকবে রঙ-তুলির।’ অন্যদিকে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ মকবুল ফিদা হুসেন সম্পর্কে বলেছেন, ‘ভারতে আমরা চলচ্চিত্র বানাতে ও দেখতে শিখেছি গল্প বলার ঢঙে। কিন্তু মকবুল ফিদা হুসেন আমাদের শেখালেন চলচ্চিত্রকে কীভাবে পটে আঁকা ছবি মতো করে উপলব্ধি করতে হয়। গজগামিনী আর মীনাক্ষী দেখার পর চলচ্চিত্রে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের গুরুত্বটা দারুণভাবে টের পাওয়া গেল।’
মুম্বাইয়ের রাস্তায় সিনেমার হোর্ডিং এঁকে জীবিকা শুরু করেছিলেন হুসেন। আধুনিক টেকনিকের সঙ্গে ভারতীয় সংস্কৃতির সমন্বয় প্রতিষ্ঠাতাদের অন্যতম হোসেন জীবনের অনেক বছর কাটিয়েছিলেন রামায়ণ মহাভারত অবলম্বনে কয়েকশ’ ক্যানভাস আঁকার কাজে। তাঁর দেশত্যাগ ভারতীয় গণতন্ত্রের মৌলিক দুর্বলতাকে সামনে এনেছে।
এমনিতেই তিনি হিন্দু মৌলবাদীদের তোপের মুখে ছিলেন। কিন্তু ২০০৬ সালে নগ্ন ‘ভারত মাতা’ ছবিটি আঁকার পর থেকেই চূড়ান্ত তোপের মুখে পড়েন তিনি। এই ছবিতে ভারতের মানচিত্রটিকে একটি নগ্ন নারী হিসেবে দেখানো হয়েছে, আর যার দেহের নানা অংশে ভারতের বিভিন্ন স্থানের নাম লেখা হয়েছে।
২০০৮ সালে এক মামলায় বলা হয়, হুসেনের ভারতমাতা চিত্রটি অশ্লীল নয়, এটি কাম উদ্দীপকও নয় এবং এই চিত্র কোনো বিকৃত কামনার উদ্রেক করে না। চরম দুর্দশাগ্রস্ত একজন নারীর বিমূর্ত চিত্রের মাধ্যমে জাতির একটি অবয়ব দেখাতে চেয়েছেন তিনি। আর শিল্পীর দাবি ছিল, চিত্রটির নান্দনিক নগ্নতা অশ্লীলতাকে বাধাগ্রস্ত করে। চিত্রটি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। 



নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা ইসলামী সাহিত্য স্বাস্থ্য কথা কৌতুক কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ইসলাম ফিচার শিশুতোষ গল্প কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ গবেষণা ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অরুদ্ধ সকাল অর্ক অয়ন খান আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হাসান আবুল হায়াত আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইলিয়াস হোসেন ইশতিয়াক ইয়াসির মারুফ উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কার্তিক ঘোষ কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিরিশচন্দ সেন গিয়াস উদ্দিন রূপম গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকির আবু জাফর জাকির আহমেদ খান জাকিয়া সুলতানা জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জায়ান্ট কজওয়ে জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার জয়নাল আবেদীন বিল্লাল ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা. দিদারুল আহসান ডা: সালাহ্উদ্দিন শরীফ তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ ফয়সাল বিন হাফিজ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মায়ফুল জাহিন মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো. আরিফুজ্জামান আরিফ মো: জামাল উদ্দিন মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

জোনাকী অনলাইন লাইব্রেরী - Jonaaki Online Library © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ