ইন্টারনেট ভিত্তিক অর্থ লেনদেন কোম্পানি পেপ্যাল বলছে, মার্কিন সরকারের কাছ থেকে একটি চিঠি পাবার পর তারা উইকিলিকসের সাথে ব্যবসা করা বন্ধ করে দিয়েছে।
পেপ্যালের একজন নির্বাহী ওসামা বেদিয়ার প্যারিস থেকে একটি ইন্টারনেট কনফারেন্সের মাধ্যমে জানান, নভেম্বরের ২৭ তারিখে মার্কিন সরকারের পররাষ্ট্র দফতর একটি চিঠি দিয়েছে।





