মন্দ কথা ছাড়ুন
সুন্দর কথা বলুন
১.একটি ভালো কথা একটি ভালো গাছের মতো !
A Goodly word like a goodly tree, whose root is firmaly fixed and branches ( reach) to sky . It brings forth its fruit at all times ” ( al Quraan : 14:24- 35)
“ একটি ভালো কথা একটি ভালো গাছের মতো , মাটিতে যার বদ্ধমূল শিকড়, আকাশে যার বিস্তৃত শাখা , সব সময় সে দিয়ে যার ফল আর ফল। ” ( আল কুরআন ১৪ : ২৪ - ২৫)
কী অনুপম উপমা ! এমন উপমা কি আপনার মনকে নাড়া দেয় না ? আপনার হৃদয়াবেগ জাগ্রত করেনা ? একটি ভালো কথা একটি ভালো গাছের মতো ! সেই ভালো গাছটির মতো , মাটির গভীরে যার শিকড় , হালকা বাতাসে তো দূরের কথা , তুফানেও সে টলেনা । শাখা বিস্তার করে দিয়ে সে মানুষের জন্য ছায়া ঘেরা নিসর্গ তৈরি করে রেখেছে। বারো মাস সে সরবরাহ করে যায় ফল আর ফল।







